বিষয়বস্তুতে চলুন

রিপন নাথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিপন নাথ
জন্ম
ঢাকা, বাংলাদেশ
পেশা
  • শব্দ পরিকল্পক
  • শব্দগ্রাহক
  • সুরকার
  • কন্ঠ শিল্পী
কর্মজীবন২০০২ - বর্তমান
পুরস্কার
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার
  • সার্ক চলচ্চিত্র উৎসব

রিপন নাথ একজন বাংলাদেশী শব্দ পরিকল্পক ও শব্দগ্রাহক। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে মনপুরা (২০০৯), থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), টেলিভিশন (২০১২), আয়নাবাজি (২০১৬), ডুব (২০১৭), ন ডরাই (২০১৯), ফাগুন হাওয়ায় (২০১৯), হাওয়া (২০২২) ও সুড়ঙ্গ (২০২৩)। চলচ্চিত্রের পাশাপাশি বাংলাদেশের ভিজ্যুয়াল মিডিয়ার প্রায় সকল বিভাগেই তিনি শব্দ পরিকল্পকের কাজ করেছেন। এছাড়াও অসংখ্য বিজ্ঞাপন, প্রামাণ্য চিত্র ও বেশ কিছু চলচ্চিত্রে তিনি কণ্ঠশিল্পী ও সঙ্গীতায়োজক হিসেবে কাজ করেছেন।

এ পর্যন্ত পাঁচবার শ্রেষ্ঠ শব্দগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। এছাড়া সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৯ফাগুন হাওয়ায় (২০১৯)-র জন্য সেরা শব্দ পরিকল্পনার পুরস্কার পেয়েছেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

রিপন নাথের বেড়ে ওঠা মুলত রাজবাড়ী, চট্টগ্রামঢাকায়। তার বাবা ছিলেন রেলের সরকারী কর্মকর্তা এবং মা একজন গৃহিণী। সাত ভাই-বোনের মধ্যে রিপন ছিলেন ষষ্ঠ। স্কুল-কলেজ জীবন শেষে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রী লাভ করেন। স্নাতক শিক্ষা চলাকালে শব্দ প্রকৌশলী রতন পালের কাছে শব্দ নিয়ে কাজের প্রাথমিক তালিম নেন তিনি[]

কর্মজীবন

[সম্পাদনা]

রিপন নাথের কর্মজীবন শুরু হয় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এশিয়াটিকের ধ্বনিচিত্রে[]। সেখানে তিনি প্রায় দশ বছর কাজ করেছেন[]। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় একটি প্রামাণ্যচিত্রের লোকেশন শব্দগ্রহন দিয়ে তার শব্দ পরিকল্পকের কর্মজীবন শুরু হয়[]। বড়পর্দায় রিপন নাথের প্রথম কাজ ছিলো নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ব্যাচেলর (২০০৪)-এর শব্দ সম্পাদনা[]। তার পাশাপাশি করেছেন বিজ্ঞাপনের জন্য সুর ও সঙ্গীতায়োজন। প্রায় এক যুগ ভিজ্যুয়াল মিডিয়ামে শব্দ পরিকল্পনার কাজ করার পর তিনি নিজস্ব প্রতিষ্ঠান সাউন্ডবক্স স্টুডিও প্রতিষ্ঠা করেন[]

বাংলাদেশে সমসাময়িক আলোচিত প্রায় সব ছবির শব্দ বিভাগে কাজ করছেন রিপন নাথ[]। এছাড়াও অসংখ্য ওয়েব ফিল্ম-সিরিজ সহ কয়েক হাজার বিজ্ঞাপনের শব্দের কারিগর তিনি।[] বাংলাদেশি চলচ্চিত্র ছাড়াও আশিস রায় নির্মিত ভারতীয় চলচ্চিত্র সিতারা (২০১৯)-তে কাজ করেছেন[]মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি নো ল্যান্ডস ম্যান (২০২১)-এর শব্দ পরিকল্পকের কাজও করেছেন তিনি, যার সঙ্গীত ও আবহ করেছেন অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান[]। রিপনের কাজ করা বেশ কিছু পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শিত হয়েছে কান[][][], রটারডাম[], রেইনড্যান্স[], ফিল্মফেস্ট ম্যুনশেন[১০], লোকার্নো[১১], সিনেকুয়েস্ট[১২], সিলভার ওয়েভ[১৩], মস্কো[১৪], সিডনি[১৫], সাংহাই[১৬], সিঙ্গাপুর[১৭] এবং বুসান[১৮] সহ বিভিন্ন সম্মানজনক চলচ্চিত্র উৎসবে। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স[১৯], অ্যামাজন প্রাইম ও মুবি-তে প্রদর্শিত বাংলাদেশি কন্টেন্টের সিংহভাগেরই শব্দ পরিকল্পক ছিলেন তিনি।

অন্যান্য

[সম্পাদনা]

শব্দ নিয়ে কাজের পাশাপাশি রিপন নাথ বিজ্ঞাপন ও প্রামান্য চিত্রে নিয়মিত কন্ঠ দিয়ে থাকেন। সুরকার হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। মনপুরা (২০০৯), স্বপ্নজাল (২০১৮), হোটেল আলবাট্রস (২০১৭) সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে আবহ সুর দিয়েছেন তিনি। এছাড়া অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত একটি ফোন করা যাবে প্লিজ? (২০০৮), ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত আমাদের গল্প (২০১২) ও আর. বি. প্রীতম পরিচালিত হাইওয়ে (২০১৭) টেলিফিল্ম সহ[২০] বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয়ও করেছেন রিপন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগে খন্ডকালীন শিক্ষকতাও করেছেন।

নির্বাচিত চলচ্চিত্র ও ওটিটি কাজের তালিকা

[সম্পাদনা]
সাল নাম পরিচালক ধরন কাজ
২০২৫ দাগি শিহাব শাহীন চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০২৫ চক্কর ৩০২ শরাফ আহমেদ জীবন চলচ্চিত্র শব্দগ্রহণ
২০২৫ মাইশেলফ অ্যালেন স্বপন - সিজন ২ শিহাব শাহীন ওয়েব সিরিজ / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৫ হাউ সুইট কাজল আরেফিন অমি ওয়েব চলচ্চিত্র / বঙ্গ বিডি রিরেকর্ডিং মিশ্রণ
২০২৫ আমলনামা রায়হান রাফী ওয়েব চলচ্চিত্র / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৫ ঘুমপরী জাহিদ প্রীতম ওয়েব চলচ্চিত্র / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৫ ফেউ সুকর্ণ সাহেদ ধীমান ওয়েব সিরিজ / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৫ ব্ল্যাক মানি রায়হান রাফী ওয়েব সিরিজ / বঙ্গ বিডি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৪ ৮৪০ মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৪ নয়া মানুষ সোহেল রানা বয়াতি চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৪ ৩৬-২৪-৩৬ রেজাউর রহমান চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৪ মায়া রায়হান রাফি ওয়েব চলচ্চিত্র / বিঞ্জ শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৪ ময়ুরাক্ষী রাশিদ পলাশ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৪ তুফান রায়হান রাফি চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০২৪ গোলাম মামুন শিহাব শাহীন ওয়েব সিরিজ / হইচই শব্দগ্রহণ
২০২৪ দেয়ালের দেশ মিশুক মনি চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৪ ওমর মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৪ রাজকুমার হিমেল আশরাফ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৪ লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি মোস্তফা সরয়ার ফারুকী ওয়েব চলচ্চিত্র / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৪ কাছের মানুষ দূরে থুইয়া শিহাব শাহীন ওয়েব চলচ্চিত্র / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৪ অসময় কাজল আরেফিন অমি ওয়েব চলচ্চিত্র / বঙ্গ বিডি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৩ সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি মোস্তফা সরয়ার ফারুকী ওয়েব চলচ্চিত্র / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৩ প্রচলিত আবিদ মল্লিক ওয়েব সিরিজ / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৩ মুজিব: একটি জাতির রূপকার শ্যাম বেনেগল চলচ্চিত্র শব্দগ্রহণ
২০২৩ অন্তর্জাল দীপংকর দীপন চলচ্চিত্র শব্দগ্রহণ ও মিশ্রণ
২০২৩ ১৯৭১ সেইসব দিন হৃদি হক চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০২৩ মাইক এফ এম শাহীন চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০২৩ প্রিয়তমা হিমেল আশরাফ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৩ সুড়ঙ্গ রায়হান রাফী চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৩ মারকিউলিস আবু শাহেদ ইমন ওয়েব সিরিজ / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৩ হোটেল রিল্যাক্স কাজল আরেফিন অমি ওয়েব সিরিজ / বঙ্গ বিডি শব্দ পরিদর্শনা
২০২৩ মাইশেলফ অ্যালেন স্বপন - সিজন ১ শিহাব শাহীন ওয়েব সিরিজ / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৩ ওভারট্রাম্প বাশার জর্জিস ওয়েব সিরিজ / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৩ ফ্রাইডে রায়হান রাফী ওয়েব চলচ্চিত্র / বিঞ্জ শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৩ অ্যাডভেঞ্চার অব সুন্দরবন আবু রায়হান জুয়েল চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২৩ ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২ সানি সানোয়ার | ফয়সাল আহমেদ চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০২২ কারাগার - সিজন ২ সৈয়দ আহমেদ শাওকী ওয়েব সিরিজ / হইচই শব্দগ্রহণ
২০২২ মায়াশালিক শিহাব শাহীন ওয়েব সিরিজ / বিঞ্জ শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২২ মেড ইন চিটাগং ইমরাউল রাফাত ওয়েব চলচ্চিত্র / বিঞ্জ শব্দ পরিকল্পনা
২০২২ দেশান্তর আশুতোষ সুজন চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২২ দামাল রায়হান রাফী চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২২ দুই দিনের দুনিয়া অনম বিশ্বাস ওয়েব চলচ্চিত্র / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২২ অপারেশন সুন্দরবন দীপংকর দীপন চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০২২ নিঃশ্বাস রায়হান রাফী ওয়েব চলচ্চিত্র / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২২ কারাগার - সিজন ১ সৈয়দ আহমেদ শাওকী ওয়েব সিরিজ / হইচই শব্দগ্রহণ
২০২২ হাওয়া মেজবাউর রহমান সুমন চলচ্চিত্র শব্দগ্রহণ ও মিশ্রণ
২০২২ দিনঃ দ্যা ডে মোর্তেজা অতাশ চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০২২ পরাণ রায়হান রাফী চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২২ সিন্ডিকেট শিহাব শাহীন ওয়েব সিরিজ / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২২ ফ্লোর নম্বর ৭ রায়হান রাফী ওয়েব চলচ্চিত্র / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২২ নিখোঁজ রেহান রহমান ওয়েব সিরিজ / চরকি শব্দ পরিকল্পনা ও মিশ্রণ
২০২২ মুখোশ ইফতেখার শুভ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২২ টান রায়হান রাফী ওয়েব চলচ্চিত্র / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২১ বলি শঙ্খ দাশগুপ্ত ওয়েব সিরিজ / হইচই শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২১ মিশন এক্সট্রিম সানি সানোয়ার | ফয়সাল আহমেদ চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০২১ নোনা জলের কাব্য রেজওয়ান শাহরিয়ার সুমিত চলচ্চিত্র শব্দ সম্পাদনা
২০২১ নো ল্যান্ডস ম্যান মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০২১ পায়ের তলায় মাটি নেই মোহাম্মদ রাব্বি মৃধা চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২১ মুন্সিগিরি অমিতাভ রেজা চৌধুরী ওয়েব চলচ্চিত্র / চরকি শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২১ অতিথি ফরহাদ শাহী ওয়েব চলচ্চিত্র / চরকি শব্দ পরিকল্পনা
২০২১ আগস্ট ১৯৭৫ সেলিম খান | শামীম আহমেদ রনি চলচ্চিত্র শব্দ পরিকল্পনা
২০২১ মরীচিকা শিহাব শাহীন ওয়েব সিরিজ / চরকি শব্দ পরিকল্পনা ও মিশ্রণ
২০২১ লেডিস এন্ড জেন্টলম্যান মোস্তফা সরয়ার ফারুকী ওয়েব সিরিজ / জি৫ শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২১ মহানগর - সিজন ১ আশফাক নিপুণ ওয়েব সিরিজ / হইচই শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২১ কিস অফ জুডাস হাবিব শাকিল ওয়েব সিরিজ / বিঞ্জ শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২১ বিলাপ সানি সানোয়ার | ফয়সাল আহমেদ ওয়েব সিরিজ / সিনেম্যাটিক শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২১ অলাতচক্র হাবিবুর রহমান চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২১ যদি একটু সময় পেতাম, আরো.. জিএম ফারুখ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২১ জানোয়ার রায়হান রাফী ওয়েব চলচ্চিত্র / সিনেম্যাটিক শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২০ তাকদীর সৈয়দ আহমেদ শাওকী ওয়েব সিরিজ / হইচই শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০২০ ঊনপঞ্চাশ বাতাস মাসুদ হাসান উজ্জ্বল চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৯ মায়া দ্যা লস্ট মাদার মাসুদ পথিক চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৯ কাঠবিড়ালী নিয়ামুল হাসান মুক্তা চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৯ ন ডরাই তানিম রহমান অংশু চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৯ সাপলুডু গোলাম সোহরাব দোদুল চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৯ সিতারা আশিস রায় চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০১৯ শনিবার বিকেল মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০১৯ ঢাকা মেট্রো অমিতাভ রেজা চৌধুরী ওয়েব সিরিজ / হইচই শব্দ পরিকল্পনা
২০১৯ নীল দরজা গোলাম সোহরাব দোদুল ওয়েব সিরিজ / বায়োস্কোপ শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৯ যদি একদিন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৯ ফাগুন হাওয়ায় তৌকীর আহমেদ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৮ দেবী অনম বিশ্বাস চলচ্চিত্র সংলাপ সম্পাদনা
২০১৮ ইতি তোমারই, ঢাকা ১২ পরিচালক চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৮ আয়েশা মোস্তফা সরয়ার ফারুকী টিভি চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৮ বিজলী ইফতেখার চৌধুরী চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০১৮ স্বপ্নজাল গিয়াস উদ্দিন সেলিম চলচ্চিত্র আবহ সঙ্গীত
২০১৮ বাঙালি বিউটি রাহসান নূর চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৭ হালদা তৌকীর আহমেদ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৭ ডুব মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০১৭ ঢাকা অ্যাটাক দীপংকর দীপন চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০১৭ হোটেল অ্যালবাট্রস নুহাশ হুমায়ূন টিভি চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৭ সত্তা হাসিবুর রেজা কল্লোল চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৬ আয়নাবাজি অমিতাভ রেজা চৌধুরী চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৬ অজ্ঞাতনামা তৌকীর আহমেদ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৬ সম্রাট: দ্য কিং ইজ হিয়ার মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৬ আইসক্রিম রেদোয়ান রনি চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৬ শঙ্খচিল গৌতম ঘোষ চলচ্চিত্র শব্দগ্রহণ
২০১৫ সুতপার ঠিকানা প্রসূন রহমান চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৪ জালালের গল্প আবু শাহেদ ইমন চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০১৪ বৃহন্নলা মুরাদ পারভেজ চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০১৪ তারকাঁটা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১৩ পিঁপড়াবিদ্যা মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০১২ টেলিভিশন মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০১২ চোরাবালি রেদোয়ান রনি চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০১১ প্রজাপতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০১০ মনের মানুষ গৌতম ঘোষ চলচ্চিত্র শব্দগ্রহণ
২০১০ ডুবসাতার নূরুল আলম আতিক চলচ্চিত্র শব্দগ্রহণ
২০১০ নিঝুম অরণ্যে মুশফিকুর রহমান গুলজার চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০০৯ প্রিয়তমেষু মোরশেদুল ইসলাম চলচ্চিত্র শব্দগ্রহণ
২০০৯ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০০৯ মনপুরা গিয়াস উদ্দিন সেলিম চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০০৮ চন্দ্রগ্রহন মুরাদ পারভেজ চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০০৮ আমার আছে জল হুমায়ূন আহমেদ টিভি চলচ্চিত্র শব্দগ্রহণ ও পরিকল্পনা
২০০৭ মেইড ইন বাংলাদেশ মোস্তফা সরয়ার ফারুকী টিভি চলচ্চিত্র শব্দগ্রহণ
২০০৭ নয় নম্বর বিপদ সংকেত হুমায়ূন আহমেদ টিভি চলচ্চিত্র শব্দগ্রহণ, পরিকল্পনা ও মিশ্রণ
২০০৬ রানী কুঠির বাকী ইতিহাস সামিয়া জামান চলচ্চিত্র শব্দগ্রহণ
২০০৬ খেলাঘর মোরশেদুল ইসলাম চলচ্চিত্র শব্দগ্রহণ
২০০৫ সিসিমপুর টিভি সিরিজ শব্দগ্রহণ ও মিশ্রণ
২০০৪ ব্যাচেলর মোস্তফা সরয়ার ফারুকী টিভি চলচ্চিত্র শব্দগ্রহণ

পুরস্কার ও সম্মাননানা

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১২ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা শব্দগ্রাহক[২১][২২][২৩] চোরাবালি বিজয়ী
২০১৬ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা শব্দগ্রাহক[২৪][২৫][২৬] আয়নাবাজি বিজয়ী
২০১৭ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা শব্দগ্রাহক[২৭] ঢাকা অ্যাটাক বিজয়ী
২০১৯ সার্ক চলচ্চিত্র উৎসব সেরা শব্দ পরিকল্পনা[২৮] ফাগুন হাওয়ায় বিজয়ী
২০১৯ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা শব্দগ্রাহক[২৯][৩০] ন ডরাই বিজয়ী
২০২২ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা শব্দগ্রাহক[৩১][৩২][৩৩] হাওয়া বিজয়ী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "তিনি শব্দের কারিগর"কালের কণ্ঠ। ২৪ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫
  2. 1 2 3 "পুরস্কার নতুন কিছু সৃষ্টিতে উৎসাহিত করে: রিপন নাথ"জাগো নিউজ। ৩১ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  3. 1 2 "টানা ৬৩ ঘণ্টা কাজ করেছি"কালের কণ্ঠ। ২৪ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪
  4. ""No Land′s Man - A Window on Asian Cinema""Busan International Film Festival। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪
  5. "কান উৎসবে বাংলাদেশের 'অজ্ঞাতনামা'"বাংলা ট্রিবিউন। ২৫ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  6. "কান চলচ্চিত্র উৎসবে আয়নাবাজি প্রদর্শিত"দৈনিক ইনকিলাব। ১৯ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  7. "কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে 'দাগ'"প্রথম আলো। ৮ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  8. ""Third Person Singular Number"at Rotterdam Film Festival"দ্য ডেইলি স্টার (মার্কিন ইংরেজি ভাষায়)। ২ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  9. "রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা 'ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ'"দ্য ডেইলি স্টার Bangla। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  10. "No Bed of Roses"Filmfest Muenchen (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪
  11. "লোকার্নোতে বাংলাদেশের ৬ চলচ্চিত্র"Bangla Tribune। ১৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪
  12. "অস্কার কোয়ালিফাইং উৎসবে বাংলাদেশের পতাকা এবং..."Bangla Tribune। ১১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪
  13. "কানাডার সিলভার ওয়েভ উৎসবেও বাংলাদেশের 'নট এ ফিকশন'"Barta24। ৭ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  14. "মস্কোতে পুরস্কার জিতেছে ফারুকীর 'শনিবার বিকেল'"প্রথম আলো। ২৫ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪
  15. "সিডনি চলচ্চিত্র উৎসবে ফারুকীর নো ল্যান্ডস ম্যান"বণিক বার্তা। ১৩ মে ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  16. "'পিপড়াবিদ্যা'র জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪
  17. "সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডে মনোনীত 'পিঁপড়াবিদ্যা'"প্রথম আলো। ২৯ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪
  18. "বুসান চলচ্চিত্র উৎসবে ফারুকীর 'নো ল্যান্ডস ম্যান'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  19. "নেটফ্লিক্সে বাংলাদেশ: টেলিভিশন-পিপড়াবিদ্যার পরে দেখব কোন সিনেমা?"ICE Today। ১৬ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪
  20. "Ripon Nath - BDShows"www.bdshows.com। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪
  21. "Humayun, Joya, Shakib the best"ঢাকা ট্রিবিউন (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  22. "National Film Award 2012 Announced"New Age (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৬ আগস্ট ২০২১। ২৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  23. "Handover of nat'l film award today"দ্য ডেইলি স্টার (মার্কিন ইংরেজি ভাষায়)। ১০ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  24. "Oggatonama bags best film award of 2016, Aynabaji wins big"New Age (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  25. "National Film Awards 2016: PM Hasina pledges support for making world class films"ঢাকা ট্রিবিউন (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  26. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে"প্রথম আলো। ১৯ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪
  27. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"বাংলাদেশ প্রতিদিন। ৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  28. "সার্ক ফিল্ম ফেস্টিভালে ফাগুন হাওয়ায়'র দু'টি পুরস্কার অর্জন"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  29. "জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার: সেরা 'ন ডরাই' ও 'ফাগুন হাওয়ায়'"জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার: সেরা ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  30. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা"দৈনিক ইত্তেফাক। ১৭ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  31. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২: পঞ্চমবারের মতো পুরস্কার পাচ্ছেন জয়া ও রিপন"বণিক বার্তা। ১ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪
  32. "শিশুকন্যার জন্য আবার পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী"sarabangla.net। ১৫ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪
  33. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা"ঢাকা ট্রিবিউন বাংলা। ১ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]