বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ সিরাজুল হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ সিরাজুল হক
রংপুর-১৭ আসনের সংসদ সদস্য
(বর্তমান কুড়িগ্রাম-৪)
কাজের মেয়াদ
২ এপ্রিল ১৯৭৯  ২৪ মার্চ ১৯৮২
ব্যক্তিগত বিবরণ
জন্মকুড়িগ্রাম জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ জামায়াতে ইসলামী
ইসলামীক ডেমোক্রেটিক লীগ

মোহাম্মদ সিরাজুল হক বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজনীতিবিদ ও তৎকালীন রংপুর-১৭ (বর্তমান কুড়িগ্রাম-৪) আসনের সাবেক সংসদ সদস্য[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

মোহাম্মদ সিরাজুল হক কুড়িগ্রাম জেলার মাদারটিলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

মোহাম্মদ সিরাজুল হক কুড়িগ্রাম কলেজের অধ্যাপক ও রৌমারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন রংপুর-১৭ (বর্তমান কুড়িগ্রাম-৪) আসন থেকে ইসলামীক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[][] বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হলে তিনি জামায়াতের রাজনীতিতে যোগ দেন।

তিনি ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-৪ আসন থেকে অংশ নিয়ে পরাজিত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  2. "১৯৭৯ সালে আই.ডি.এল (ইসলামী ডেমোক্রেটিক লীগ)-এর মাধ্যমে নির্বাচিত এমপি ছিলেন যারা"বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১ জানুয়ারি ১৯৭৯। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০
  3. কুড়িগ্রাম, জেলা প্রতিনিধি (৭ অক্টোবর ২০১৮)। "লাঙ্গলের দুর্গে হানা দিতে মরিয়া নৌকা"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০