বিষয়বস্তুতে চলুন

মেয়োনিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেয়োনিজ
এক কৌটা মেয়োনিজ
অন্যান্য নামমায়ো
ধরনচাটনি / সস
উৎপত্তিস্থলফ্রান্স, স্পেন
প্রধান উপকরণতেল, ডিম ডিমের কুসুম, এবং ভিনেগার বা লেবুর রস

মেয়োনিজ (ইউকে: /ˌməˈnz/;[] ইউএস: /ˈməˌnz, ˈmæˌnz/[]), কথোপকথনে "মায়ো" হিসাবে উল্লেখ করা হয়,[] এক প্রকার ঘন, শীতল এবং ক্রিমযুক্ত সস, যা সাধারণত স্যান্ডউইচ, হ্যামবার্গার, সালাদ এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ে ব্যবহৃত হয়। এছাড়া মেয়োনেজ অন্যান্য আরও বিভিন্ন সসের প্রধান উপাদান, যেমন টার্টার সস, ফ্রাই সস, রিমুলাড, সালসা গল্ফ এবং রুইল।[]

মেয়োনিজ হল তেল, ডিমের কুসুম এবং ভিনেগার বা লেবুর রস একটি মিশ্রণ,[] যাতে অতিরিক্ত স্বাদের জন্য বিভিন্ন ফ্লেভারও যুক্ত করা হয়। এটির রঙ সাধারণত সাদা বা ফ্যাকাশে হলুদ হয়ে থাকে, এবং এর গঠন হালকা ক্রিম থেকে ঘন জেল পর্যন্ত হয়ে থাকে।

যারা ডিমের অ্যালার্জির কারণে মুরগির ডিম এড়িয়ে চলেন, খাদ্যতালিকায় কোলেস্টেরল সীমিত করতে বা নিরামিষাশী হওয়ার কারণে তাদের জন্য বাণিজ্যিক মেয়োনিজের ডিমহীন সংস্করণও তৈরি করা হয়।[]

ব্যবহারসমূহ

[সম্পাদনা]
জান জেলা, উত্তর হল্যান্ড, নেদারল্যান্ডস-এ আলু ভাজার সাথে মেয়োনিজ

মেয়োনিজ সাধারণত সারা বিশ্বেই ব্যবহৃত হয় এবং এটি অন্যান্য অনেক সস তৈরির মূল উপাদান। উদাহরণস্বরূপ, ক্লাসিক ফরাসি রন্ধনপ্রণালীতে সস রেমোলাড হল মেয়োনিজ এবং সরিষা, ক্ষীরা, ক্যাপারস, পার্সলে, চেরভিল, তার্খুন এবং সম্ভবত অ্যাঙ্কোভির নির্যাসের মিশ্রণ।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "mayonnaise"Oxford English Dictionary। ১৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২
  2. 1 2 "mayo"মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৫
  3. Holly Herrick, The French Cook: Sauces, 2013, আইএসবিএন ১৪২৩৬৩২৩৯৭
  4. McGee, Harold (২০০৪)। On Food and Cooking : The Science and Lore of the Kitchen (2nd সংস্করণ)। Scribner। পৃ. ৬৩৩আইএসবিএন ৯৭৮-০৬৮৪৮০০০১১
  5. Moran, Victoria; Moran, Adair (২০১২)। Main Street Vegan: Everything You Need to Know to Eat Healthfully and Live Compassionately in the Real World। Penguin। পৃ. ১৬৮। আইএসবিএন ৯৭৮১১০১৫৮০৬২২। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫
  6. Robuchon, Joël (২০০৯)। Larousse Gastronomique (Updated সংস্করণ)। Hamlyn। পৃ. ১০৫৪। আইএসবিএন ৯৭৮০৬০০৬২০৪২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]