বিষয়বস্তুতে চলুন

মুহাম্মদ ইব্রাহিম মীর শিয়ালকোটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাইখ মুহাম্মাদ ইব্রাহীম মীর শিয়ালকোটি
محمد ابراہیم میر سیالکوٹی
ব্যক্তিগত তথ্য
জন্ম১৮৭৪ খ্রিস্টাব্দ
মৃত্যু১২ জানুয়ারী, ১৯৫৬ খ্রিস্টাব্দ, (৮১ বছর)
ধর্মইসলাম
আদি নিবাসশিয়ালকোট
নাগরিকত্বব্রিটিশ ভারতীয়
আন্দোলনপাকিস্তান আন্দোলন
আত্মীয়সাজিদ মীর

মুহাম্মাদ ইব্রাহীম মীর শিয়ালকোটি[][][][][][] (উর্দু: محمد ابراہیم میر سیالکوٹی  ; ১৮৭৪ খ্রি  ১২ জানুয়ারী ১৯৫৬ খ্রি, ১২৯১ হিজরি - ২৫ জুমাদা আল-আউয়াল ১৩৭৫ হিজরি[][][] ইব্রাহিম মীর শিয়ালকোটি নামেও পরিচিত), ছিলেন একজন ইসলামী পন্ডিত, ইতিহাসবিদ, সাংবাদিক, লেখক এবং তেহরিক-ই-পাকিস্তানের কর্মী।[][] [] [১০] তিনি তাফসির (কুরআনের ব্যাখ্যা) এবং ফকীহ (আইনশাস্ত্র) বিষয়েও বিশেষজ্ঞ ছিলেন। এছাড়া তিনি বেশ কয়েকটি বইও লিখেন।[১১] শিয়ালকোটিকে মুহাম্মদ আলী জিন্নাহসানাউল্লাহ অমৃতসারীর অন্যতম সহচর হিসেবে বিবেচনা করা হয়।[] ১৯৪৫ সালে, জমিয়ত উলামায়ে ইসলাম নামে একটি দল প্রতিষ্ঠিত হয়। এটির সভাপতি ছিলেন শাব্বির আহমদ উসমানী এবং সহ-সভাপতি ছিলেন শিয়ালকোটি।[] কলকাতায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। উসমানী অসুস্থতার কারণে এই সভায় উপস্থিত হতে না পারায় তখন শিয়ালকোটির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।[১২][১৩][১৪]

মীর শিয়ালকোটি মির্জা গোলাম আহমদ এবং প্রথম দিকের আহমদিয়া আন্দোলনের একজন প্রধান বিরোধী ছিলেন এবং কাদিয়ানিয়াতকে প্রত্যাখ্যান করে তিনি বেশ কয়েকটি বইও লিখেন।[১৫][১৬] মীর শিয়ালকোটি সর্বভারতীয় মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।[১৭]

জীবনী

[সম্পাদনা]

মুহাম্মদ ইব্রাহিম মীর শিয়ালকোটি ১৮৭৪ সালে ব্রিটিশ ভারতের শিয়ালকোটের একটি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন।[][] তিনি বাড়িতে কুরআন অধ্যয়ন করেন এবং ১৮৯৫ সালে মিশন হাই স্কুল গন্ডাম মান্ডি শিয়ালকোট থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৯৫ সালে, তার ম্যাট্রিক শেষ করার পর ইব্রাহিম মীর শিয়ালকোটি শিয়ালকোটের মুরি কলেজে ভর্তি হন যেখানে তিনি ব্রিটিশ ভারতীয় উর্দু কবি আল্লামা ইকবাল এবং পাকিস্তানের জাতীয় কবির ক্লাস ফেলো ছিলেন।[]

মীর শিয়ালকোটি সৈয়দ নাজির হোসেন দেহলভীর কাছ থেকে হাদীস শিক্ষা নেন।[] শিয়ালকোটি আরবি এবং ফারসি ভাষাও জানতেন।

রচনাবলি

[সম্পাদনা]

শিয়ালকোটি বিশটিরও বেশি বই লিখেছেন। সেগুলো অধিকাংশই উর্দু ভাষায়, এর মধ্যে কয়েকটি হলো:[][]

মৃত্যু

[সম্পাদনা]

ইব্রাহিম মীর শিয়ালকোটি ১৯৫৬ খ্রিস্টাব্দের ১২ জানুয়ারি, ২৫ জুমাদা আল-আউয়াল ১৩৭৫ হিজরিতে শিয়ালকোটে মৃত্যুবরণ করেন।[][] আবদুল্লাহ রোপড়ী তার জানাজা পড়ান এবং তাকে শিয়ালকোটে দাফন করা হয়।[][১৮][১৯]

আরও দেখুন

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • Mohammadi, Mohammad Ameen (২০১৯)। Tehreek-e-Pakistan Me Ulmae Ahle Hadith Ka Kirdar (Urdu ভাষায়)। Dar al-Muslimeen, Urdu Bazar। পৃ. ৩৭৯–৩৯৮।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  • Iraqi, Abdul Rasheed (২০০১)। 40 Ahl-e Hadith Scholars from the Indian Subcontinent। Independently Published। পৃ. ২২৪ to ২৫০। আইএসবিএন ৯৭৮১০৮১০০৮৯৫৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Rieck, Andreas (১৫ জানুয়ারি ২০১৬)। The Shias of Pakistan: An Assertive and Beleaguered Minority (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃ. ৫৬। আইএসবিএন ৯৭৮-০-১৯-০৬১৩২০-৪
  2. Khan, Bashir Ahmad (২০০০)। "From "Wahabi" to "Ahl-I-Adith": A Historical Analysis": ৭৪৭–৭৬০। আইএসএসএন 2249-1937জেস্টোর 44148150 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  3. 1 2 3 4 5 6 7 "Allamah Muhammad Ibrahim Mir Sialkoti"
  4. 1 2 3 4 5 6 7 8 40 Ahl-e Hadith Scholars from the Indian Subcontinent (ইংরেজি ভাষায়)। Independently Published। ১৮ জুলাই ২০১৯। পৃ. ২২৪–২৫০। আইএসবিএন ৯৭৮-১-০৮১০-০৮৯৫-৬
  5. Ẓahīr, Iḥsān Ilāhī (১৯৮৪)। Qadiyaniat: An Analytical Survey (ইংরেজি ভাষায়)। Idara Tarjuman al-Sunnah। পৃ. ৩০৭।
  6. Public life in Muslim India, 1850-1947 : a compendium of basic information on political, social, religious, cultural and educational organizations active in pre-partition India। Aziz, Khursheed Kamal.। Vanguard। ১৯৯২। পৃ. ১২৬। আইএসবিএন ৯৬৯-৪০২-১১৯-৭ওসিএলসি 29422250{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অন্যান্য (লিঙ্ক)
  7. 1 2 Role of Ahl-i Hadith scholar in Tehreek-e-Pakistan page 379
  8. "مولانا محمد ابراہیم میر سیالکوٹی رحمہ اللہ اور تحریکِ پاکستان"। ১৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৩
  9. Iraqi 2001
  10. Mohammadi 2019
  11. 40 Ahl-e Hadith Scholars from the Indian Subcontinent, p 224-225
  12. Role of Ahl-i Hadith scholar in Tehreek-e-Pakistan page 387, 394
  13. 40 Ahl-e Hadith Scholars from the Indian Subcontinent, p 229-231
  14. Qafila Hadees, Urdu, page 110-111
  15. Role of Ahl-i Hadith scholar in Tehreek-e-Pakistan page 380
  16. Tahreek Khatam Nabuwat Volume 23 page 541 to 543
  17. Role of Ahl-i Hadith scholar in Tehreek-e-Pakistan page 391
  18. Role of Ahl-i Hadith scholar in Tehreek-e-Pakistan page 395
  19. 40 Ahl-e Hadith Scholars from the Indian Subcontinent, p 235