বিষয়বস্তুতে চলুন

মকবুল আহমদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মকবুল আহমদ
মাওলানা মকবুল আহমদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর
কাজের মেয়াদ
১৭ অক্টোবর, ২০১৬  ১২ নভেম্বর, ২০১৯
পূর্বসূরীমতিউর রহমান নিজামী
উত্তরসূরীডা. শফিকুর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম২ আগস্ট ১৯৩৯
ওমরাবাদ, গজারিয়া বাজার,দাগনভূঞা, ফেনী
মৃত্যু১৩ এপ্রিল ২০২১
ঢাকা
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জামায়াতে ইসলামী
দাম্পত্য সঙ্গীসুরাইয়া বেগম (বি. ১৯৬৬)
সম্পর্কসুরাইয়া বেগম
সন্তান৩ ছেলে ২ মেয়ে
বাসস্থানবাংলাদেশী
পেশারাজনীতি, শিক্ষকতা এবং সাংবাদিকতা
জীবিকাশিক্ষকতা, সাংবাদিকতা এবং ব্যবসা
ধর্মইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর

মকবুল আহমদ (জন্ম: ২আগস্ট ১৯৩৯; মৃত্যু: ১৩এপ্রিল ২০২১) ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর। ২০১৬ সালের ১৭ অক্টোবর সোমবার থেকে তিনি দায়িত্বগ্রহণ করে ১২ নভেম্বর ২০১৯ পরপর দুই মেয়াদে আমীর নির্বাচিত হয়ে আমীরের দায়িত্ব পালন করেছেন।[] এছাড়াও তিনি ছিলেন একজন সাংবাদিক এবং শিক্ষক। তিনি আমীরের দায়িত্বে থাকা অবস্থায় জেল-রিমান্ডের শিকার হয়েছেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে ১৯৩৯ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন। পূর্বচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়। প্রাথমিক শিক্ষা শেষে দাগনভূঞার কামাল আতাতুর্ক হাইস্কুলে ভর্তি হন। এরপর ১৯৫৭ সালে কৃতিত্বের সাথে জায়লস্কর হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। তিনি ১৯৫৯ সালে বি.এ. পাস করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

মকবুল আহমদ বি.এ. পাস করার পর সরকারী চাকরিতে যোগদান করেন। একবছর পর সরকারী চাকরি ছেড়ে তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ১৯৭০ সাল পর্যন্ত সরিষাদী উচ্চবিদ্যালয় ও ফেনী সেন্ট্রাল হাইস্কুলে শিক্ষক হিসেবে কাজ করেন। ১৯৭০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ফেনী মহকুমাধীন ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

ছাত্রজীবন থেকেই মকবুল আহমদ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবন শেষ করে ১৯৬২ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং ১৯৬৬ সালে জামায়াতের রুকন (সদস্য) হন। ১৯৬৭ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি ফেনী শহর আমীরের দায়িত্ব পালন করেন এবং ১৯৬৮ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত মহকুমা আমীরের দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের শেষ দিকে তিনি বৃহত্তর নোয়াখালী জিলা আমীরের দায়িত্ব পালন করেন।[]

১৯৭০ সালের প্রাদেশিক পরিষদে নির্বাচনে ফেনী সদর ও সোনাগাজী নির্বাচনী এলাকায় জামায়াত মনোনীত প্রার্থী হিসাবে এবং ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ২ এলাকা থেকে অংশ নেন। মকবুল আহমদ ১৯৭৯ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

১৯৮৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন এবং ২০০৩ থেকে তিনি জামায়াতের নায়েবে আমীর হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালের জুনে দলের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী গ্রেফতার হওয়ার পর থেকে মকবুল আহমাদ ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ১৭ অক্টোবর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃতীয় আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে জনাব মকবুল আহমাদের শপথ গ্রহণ"। ২৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৬
  2. "জামায়াত আমির-সেক্রেটারি রিমান্ডে"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৫
  3. 1 2 "Bangladesh Jamaat-e-Islami"। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৭
  4. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, Senior Correspondent। "Jamaat-e-Islami picks new chief months after Nizami hangs for Bangladesh war crimes"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রথমাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  5. "শপথ নিলেন জামায়াতের নতুন আমির মকবুল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৭