ভেনেজুয়েলা
Bolivarian Republic of Venezuela[1] | |
|---|---|
| রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি | কারাকাস |
| সরকারি ভাষা | স্প্যানিশ[3] |
| ধর্ম |
|
| জাতীয়তাসূচক বিশেষণ | ভেনেজুয়েলীয় |
| সরকার | ফেডারেল রাষ্ট্রপতি প্রজাতন্ত্র[২][৩] |
• সাবেক রাষ্ট্রপতি | নিকোলাস মাদুরো[৪] |
• ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি | ডেলসি রদ্রিগেজ[৫] |
| আইন-সভা | ভেনেজুয়েলার জাতীয় পরিষদ |
| স্বাধীনতা | |
• স্পেন থেকে | ৫ জুলাই ১৮১১ |
• গ্রান কলম্বিয়া থেকে | ১৩ জানুয়ারী ১৮৩০ |
• স্বীকৃত | ২৯ মার্চ ১৮৪৫ |
• বর্তমান সংবিধান | ২০ ডিসেম্বর ১৯৯৯[৬] |
| আয়তন | |
• মোট | ৯,১৬,৪৪৫[৭] কিমি২ (৩,৫৩,৮৪১ মা২) (৩২তম) |
• পানি (%) | ০.৩২[4] |
| জনসংখ্যা | |
• ২০২৩ সালে আনুমানিক | |
• ২০০১ আদমশুমারি | ২৩,০৫৪,২১০ |
• ঘনত্ব | ৩২/কিমি২ (৮২.৯/বর্গমাইল) (১৮৪তম) |
| জিডিপি (পিপিপি) | ২০২৫ আনুমানিক |
• মোট | |
• মাথাপিছু | |
| জিডিপি (মনোনীত) | ২০২৫ আনুমানিক |
• মোট | |
• মাথাপিছু | |
| জিনি (২০১৩) | মাধ্যম |
| মানব উন্নয়ন সূচক (২০২৩) | উচ্চ · ১২১তম |
| মুদ্রা | ভেনেজুয়েলা বলিভার (VEB) |
| সময় অঞ্চল | ইউটিসি−০৪:০০ (VET) |
| গাড়ী চালনার দিক | ডানে |
| কলিং কোড | +৫৮ |
| ইন্টারনেট টিএলডি | .ve |
^ The "Bolivarian Republic of Venezuela" has been the full official title since the adoption of the new Constitution of 1999, when the state was renamed in honor of Simón Bolívar. ^ Formerly "God and Federation" (স্পেনীয়: «Dios y Federación»). ^ The Constitution also recognizes all indigenous languages spoken in the country. ^ Area totals include only Venezuelan-administered territory. ^ On 1 January 2008 a new bolivar, the bolívar fuerte (ISO 4217 code VEF), worth 1,000 VEB, is to be introduced. | |
ভেনেজুয়েলা (স্পেনীয় ভাষায়: Venezuela বেনেসুয়েলা [beneˈswela]) হলো দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত রাষ্ট্র। ভেনেজুয়েলার ভূপ্রকৃতি উত্তরে আন্দেস পর্বতমালার সুউচ্চ পর্বতচূড়াগুলি থেকে দক্ষিণের ক্রান্তীয় অরণ্য পর্যন্ত বিস্তৃত। এর মধ্যভাগে আছে তৃণময় সমভূমি ও রুক্ষ উচ্চভূমি এবং উপকূল জুড়ে রয়েছে নয়নাভিরাম বেলাভূমি। দেশটির তীর থেকে অদূরে অবস্থিত অনেকগুলি দ্বীপ এর সীমানার অন্তর্গত। ভেনেজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহরের নাম কারাকাস।
ভেনেজুয়েলা ৩০০ বছরেরও বেশি সময় ধরে একটি স্পেনীয় উপনিবেশ ছিল। ১৯শ শতকের শুরুতে দক্ষিণ আমেরিকার যেসব স্পেনীয় উপনিবেশ প্রথম স্বাধীনতা ঘোষণা করে, তাদের মধ্যে ভেনেজুয়েলা ছিল অন্যতম। পূর্বে এটি ভেনেজুয়েলা প্রজাতন্ত্র নামে পরিচিত ছিল। ১৯৯৯ সালে এর নাম সরকারীভাবে বদলে ভেনেজুয়েলা বলিভারীয় প্রজাতন্ত্র রাখা হয়। নামটি ভেনেজুয়েলার স্বাধীনতাতে অবদান রাখা সামরিক নেতা সিমন বলিভারের নামে রাখা। স্বাধীনতা লাভের পর ভেনেজুয়েলা অন্তর্সংঘাত ও স্বৈরশাসনের বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে পার হয়েছে। ভেনেজুয়েলার রাজনীতিতে সামরিক বাহিনীর শক্তিশালী প্রভাব আছে। ১৯৫০-এর দশকের শেষ থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেশটি শাসন করে আসছে।
সংখ্যাগরিষ্ঠ ভেনেজুয়েলাবাসী মেস্তিসো, অর্থাৎ ইউরোপীয় ও আদিবাসী আমেরিকানদের সংকর জাতি। এটি আদিতে একটি কৃষিপ্রধান দেশ ছিল। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে এখানে পেট্রোলিয়ামের বিশাল মজুদ আবিষ্কৃত হওয়ার পর অর্থনীতির গতি পাল্টে যায়। ১৯৭০-এর দশক থেকে সরকার নিয়ন্ত্রিত সংস্থা তেলের উৎপাদন দেখাশোনা করছে। যদিও তেল শিল্প প্রচুর সম্পদের সৃষ্টি করেছে, তা সত্ত্বেও ভেনেজুয়েলাতে ধনী ও দরিদ্রের মধ্যে রয়েছে সুস্পষ্ট বিভাজন। ব্যবসায়ী, তেল কোম্পানির কারিগর, এবং বিরাট জমিদারেরাই দেশের অধিকাংশ সম্পদের মালিক। অন্যদিকে শহরের অদক্ষ শ্রমিক ও গ্রামের খামারকর্মীরা তুলনামূলকভাবে দরিদ্র অবস্থায় জীবন যাপন করে।

ইতিহাস
[সম্পাদনা]বিংশ শতাব্দী (১৯১৮-১৯৯৯)
[সম্পাদনা]বলিভার বিপ্লব (১৯৯৯-বর্তমান)সিমন বলিভার এর নাম অনুসারে এর নাম রাখা হয় বলিভার বিপ্লব
[সম্পাদনা]প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা]ভূগোল
[সম্পাদনা]ভূগোলিক দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার একটি কম গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যার পশ্চিমে, কলম্বিয়া এবং পূর্বে গায়ানা এবং দক্ষিণে ব্রাজিল এর রাজধানী কারাকাস তার সর্ব উত্তরে।
অর্থনীতি
[সম্পাদনা]ভেনেজুয়েলার রাজস্বের সিংহভাগ আসে খনিজ তেল বিক্রি করে। ১৯৮৯ সালে এক বার খাদ্যসঙ্কটের মুখে পড়তে হয়েছিল ভেনেজুয়েলাকে। সেসময়ে পরিস্থিতি সামলে নেয় তৎকালীন সরকার। ২০১৩ সালে চাভেসের উত্তরসূরি নিকোলাস মাদুরোর সরকার তেলের দাম কমিয়ে দিয়ে বিপুল রাজস্বহানি ডেকে আনে । চূড়ান্ত আর্থিক অব্যবস্থায় তীব্র খাদ্যসঙ্কট ছড়িয়ে পড়ে গোটা দেশে। বিদেশ থেকে আমদানি করতে হয় খাবার। ভেঙে পড়ে অর্থনীতি।
২০১৮ সালের পরিসংখ্যান অনুসারে ভেনেজুয়েলার জনসংখ্যা ছিল ২৮,৮৮৭,১১৮।
সংস্কৃতি
[সম্পাদনা]বেসবল এই দেশের জনপ্রিয় খেলা। যেখানে অন্য ল্যাটিন দেশগুলো ফুটবল প্রধান সেখানে এই দেশ ব্যতিক্রম। তবে ফুটবলও জনপ্রিয়। বিশ্বে ৩২ তম সূচকে অবস্থান করছে। ২০০৭ সালে কোপা আয়োজন করে। ২০১৫ কোপায় ব্রাজিলের বিরুদ্ধে গোলদাতা মিকু বর্তমানে ইন্ডিয়ান সুপার লীগ এ খেলছেন।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- সরকারী ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুন ২০২৩ তারিখে (স্পেনীয় ভাষায়)
- [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "National Profiles"। ১৩ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২২।
- ↑ Corrales, Javier (২০২০)। "Authoritarian Survival: Why Maduro Hasn't Fallen"। Journal of Democracy। ৩১ (3)। Project Muse: ৩৯–৫৩। ডিওআই:10.1353/jod.2020.0044। আইএসএসএন 1086-3214। এস২সিআইডি 226738491।
- ↑ "Almagro: Maduro se transforma en dictador por negarles a venezolanos derecho a decidir su futuro"। CNN en Español (স্পেনীয় ভাষায়)। ২৪ আগস্ট ২০১৬। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Live Updates: U.S. Captures Venezuelan Leader, Trump Says"। The New York Times। ৩ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৬।
- ↑ "Maduro is Venezuela's only president, says VP Delcy Rodriguez"। BBC News। ৩ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৬।
- ↑ "Venezuela (Bolivarian Republic of)'s Constitution of 1999 with Amendments through 2009" (পিডিএফ)। constituteproject.org। ৭ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২০।
- ↑ "Venezuela country profile"। BBC News। ৪ ডিসেম্বর ২০২৩। ৪ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৩।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;ciawfbনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - 1 2 3 4 "World Economic Outlook Database, October 2025: Edition (Venezuela)" (ইংরেজি ভাষায়)। October, 14 2025।
- ↑ "Human Development Report 2025" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। United Nations Development Programme। ৬ মে ২০২৫। ৬ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫।