ব্রজমোহন বিদ্যালয়
| ব্রজমোহন বিদ্যালয় বিএম স্কুল | |
|---|---|
| ঠিকানা | |
কালীবাড়ী রোড ৮২০০ | |
| তথ্য | |
| নীতিবাক্য | সত্য, প্রেম, পবিত্রতা |
| প্রতিষ্ঠাকাল | ২৭ জুন ১৮৮৪ |
| বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল |
| বিদ্যালয় জেলা | বরিশাল |
| শ্রেণি | তৃতীয় - দশম |
| লিঙ্গ | বালক বিদ্যালয় |
| ভাষা | বাংলা |
| ক্যাম্পাসের ধরন | শহুরে |
| রং | |
| ক্রীড়া | ক্রিকেট, ফুটবল |
| ডাকনাম | বিএম স্কুল |
| পূর্ব নাম | ব্রজমোহন ইনস্টিটিউট |
ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল) বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ১৮৮৪ সালে ব্রজমোহন ইনস্টিটিউশন নামে প্রথম শ্রেণীর ইংরেজি উচ্চ বিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। বরিশাল জিলা স্কুল-এর পরে এটি বরিশাল শহরের দ্বিতীয় প্রাচীনতম উচ্চ বিদ্যালয়। বর্তমানে এখানে তৃতীয় থেকে দশম শ্রেণীতে পাঠদান করা হয়।
এছাড়া ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণ বরিশালের বাংলা নববর্ষ উদযাপনের কেন্দ্র ও বিদ্যালয়ের বিস্তৃত মাঠে প্রতিবছর বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]১৮৮৪ সালের ২৭ জুন প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিক ও শিক্ষানুরাগী অশ্বিনীকুমার দত্ত তার বাবা, বাবু ব্রজমোহন দত্তের নামে বরিশাল শহরে কালীবাড়ী রোড এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। [৩][৪] শুরুতে এটি ব্রজমোহন ইনস্টিটিউশন নামে পরিচিত হলেও পরবর্তীতে ব্রজমোহন বিদ্যালয় হিসেবে এর নামকরণ করা হয়। সেসময় এটি ছিল বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন উচ্চ বিদ্যালয়।
অবকাঠামো
[সম্পাদনা]বিএম স্কুলে মূল ভবনে একটি হল রুম রয়েছে যেটি বরিশাল শহরের অন্যতম পুরনো হলরুম হিসেবে পরিচিত।তাছাড়া এর পাশাপাশি আরো দুটি ভবন রয়েছে।মূল ভবন দুই তলা।এবং বাকিগুলো একতলা ভবন।
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]শিক্ষার্থীদের পোশাক
[সম্পাদনা]সাদা শার্ট ও নেবি ব্লু প্যান্ট
শিক্ষা-সহায়ক কার্যক্রম
[সম্পাদনা]- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
- বাংলাদেশ স্কাউটস
- বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি,এন,সি,সি)
- বাংলাদেশ রেড ক্রিসেন্ট
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী
[সম্পাদনা]- জীবনানন্দ দাশ, প্রখ্যাত বাঙালি কবি। [৫][৬]
- শক্তিরঞ্জন বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবী।[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বরিশালে এগিয়ে চলছে মঙ্গল শোভাযাত্রার কাজ"। দৈনিক যুগান্তর। ৯ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- ↑ "বরিশালে বর্ষবরণে নানান আয়োজন"। ১৩ এপ্রিল ২০১৫। ৩ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- ↑ "অশ্বিনীকুমার দত্ত"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- ↑ "অশ্বিনীকুমার দত্ত - জাতীয়তাবাদী নেতা"। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- ↑ "উপমার জাদুকর কবি জীবনানন্দ দাশ"। ১৮ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জীবনানন্দ দাশের মৃত্যুবাষির্কী আজ"। দৈনিক কালের কণ্ঠ। ২২ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- ↑ সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৬৯০, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬