ব্যবহারকারী আলাপ:Moheen
আলোচনা যোগ করুন| এই পাতাটি Moheen'র আলাপ পাতা, যেখানে আপনি Moheen কে বার্তা দিতে ও মন্তব্য করতে পারবেন। | |||
| |||
| আমার আলাপ পাতায় স্বাগতম। অনুগ্রহপূর্বক বার্তার শেষে ~~~~ যোগ করে নাম স্বাক্ষর করুন। নতুন বিষয় শুরু করুন। |

| “ |
পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি। |
” |
| — জীবনানন্দ দাশ, সৃষ্টির তীরে | ||
ব্যবহারকারী বাক্স
|
উইকিমিডিয়া সার্ক সম্মেলন সাম্প্রয়দায়িক অঙ্গীকার সমীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ
সুধী সম্প্রদায়ের সদস্যগণ,
আশা করি এই বার্তা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছেছে।
উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণে দক্ষিণ এশীয় উইকিমিডিয়া সম্প্রদায়দের মনোভাব, চাহিদা ও আগ্রহ মূল্যায়নের জন্য আমরা একটি সাম্প্রদায়িক অঙ্গীকার সমীক্ষা পরিচালনা করব। নেপালের কাঠমান্ডুতে উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলন আয়োজন করা হবে বলে প্রস্তাবিত।
এই উদ্যোগের মাধ্যমে সাধারণ লক্ষ্যের উদ্দেশ্যে সহযোগিতার জন্য আটটি রাষ্ট্রের অংশগ্রহণকারীদের এক ছাতার তলায় আনা হবে। আপনাদের অন্তদৃষ্টি এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু গড়তে, অগ্রাধিকারীদের শনাক্ত করতে এবং এই যুগান্তকারী সম্মেলনের কৌশলগত পরিকল্পনার হাল ধরতে অপরিহার্য ভূমিকা পালন করবে।
সমীক্ষার সংযোগ: https://forms.gle/en8qSuCvaSxQVD7K6
সমীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনাদের কিছু সময় ব্যয় করার অনুরোধ করছি। এই সম্মেলন যাতে সম্প্রদায়ের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তার জন্য আপনদের মতামত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সমীক্ষাটি জমা দেওয়ার শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৫
উইকিমিডিয়া সার্ক সম্প্রদায়ের ভবিষ্যৎ গড়তে এবং আঞ্চলিক সহযোগিতা পোষণ করতে আপনাদের অংশগ্রহণ অপরিহার্য। আপনাদের সময় ও মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা,
বিপ্লব আনন্দ ০৫:৫১, ৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ
প্রিয় Moheen,
আশা করি এই ঝনঝনে রোদ আর হালকা ঠাণ্ডায় বেশ ফুরফুরে মেজাজেই আছেন। সদ্য বিদায়ী ২০২৪ খ্রিস্টাব্দের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪ এডিট-আ-থনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
(ব্যবহারকারী:Aishik Rehman)
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ — ২০২৪
১১:৪২, ১১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
বন্ডেজ অবস্থান এবং পদ্ধতি পাতাটি পুনরুদ্ধার করুন
@Moheen আপনি কারণ হিসেবে "বন্ডেজ (বিডিএসএম) নামে অন্য পাতা আছে" লিখে পাতাটি মুছেছেন। কিন্তু আমি আলাপ পাতায় লিখেছিলাম বন্ডেজ অবস্থান এবং পদ্ধতি এবং বন্ডেজ (বিডিএসএম)- এর বিষয়বস্তু এক নয়। ইংলিশেও এটা নিয়ে দুটো পৃথক পাতা রয়েছে। বন্ডেজ অবস্থান এবং পদ্ধতি এবং বন্ডেজ (বিডিএসএম)। তাই আপনাকে অনুরোধ করছি পাতাটি পুনরুদ্ধার করার। ধন্যবাদ। হৃদয়স্পর্শী (আলাপ) ১৬:৪৮, ২৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
| প্রশাসকের পদক | |
| একজন প্রশাসক হিসাবে বাংলা উইকিতে আপনার অবদান অবস্মরণীয়। আপনার একাগ্রতা বাংলা উইকির জন্য যথেষ্ট অবদান রেখেছে। এইজন্য আপনার জন্য একটি উইকিপদক ও শুভ কামনা। আপনার এই পথ চলা মসৃণ হোক। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৮:১৭, ২৯ জানুয়ারি ২০২৫ (ইউটিসি) |
- @দেলোয়ার আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই! ~মহীন (আলাপ) ০৫:৫৩, ৩০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
২০২৪ এশীয় নিবন্ধ এডিটাথন
২০২৪ এশীয় নিবন্ধ এডিটাথনে। উইকিপিডিয়া অবদার কারীদের সনদপত্র গুলো পুরুষ্কার হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। বাকি রয়েছে পদক গুলো এগুলো দিয়ে দেন। আর এই বিষয়ে প্রশাসকরা নিয়ে আলোচনা করতে পারেন। এডিটাথনটি শেষ হলেও পুরুষ্কার প্রধান ঠিক মতো হলো না। মোঃ মালেক ইসলাম (আলাপ) ১৬:০৯, ৩০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
সুপ্রিয় Moheen, |
কৈলাশ শাহনূর দাখিল মাদ্রাসা অপসারণের কারণ কি?
উল্লেখযোগ্য তথ্যসূত্র দেওয়ার পর যদি অপসারণ করা হয় তাহলে নিবন্ধ তৈরি করতে আর ইচ্ছে করে না। Shariyar Nayeem (আলাপ) ১৫:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

প্রিয় Moheen,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
ঐশিক রেহমান (Aishik Rehman) ও Nettime Sujata
আয়োজক, বাংলা উইকিপিডিয়া নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫
১৮:২৭, ২ মার্চ ২০২৫ (ইউটিসি)
শুরু হয়েছে বাংলার প্রেমে উইকি ২০২৫!

সুধী Moheen,
বাংলার প্রেমে উইকি দলের পক্ষ থেকে শুভেচ্ছা!
আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বাংলার প্রেমে উইকি ২০২৫ শুরু হয়েছে! এবছর প্রতিযোগিতার থিম বাংলার পাখি, যেখানে অংশগ্রহণকারীরা বাংলার বৈচিত্র্যময় পাখির ছবি ধারণ ও শেয়ার করতে পারবেন।
প্রতিযোগিতার বিস্তারিত
- 📅 সময়: ১ – ৩১ মার্চ ২০২৫
- 📍 থিম: বাংলার পাখি
- 🎯 আয়োজক: বাংলা উইকিমৈত্রী
বাংলার প্রেমে উইকি হল উইকিমিডিয়া কমন্সে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা, যা বিশ্বজুড়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নথিভুক্ত করতে আয়োজিত হয়। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে, এটি প্রতিবছর একটি নির্দিষ্ট থিমকে কেন্দ্র করে আয়োজিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা মুক্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে উইকিমিডিয়া কমন্সে তাদের তোলা আলোকচিত্র জমা করেন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আপনি এই সম্প্রদায়ের অংশ হতে পারেন, যারা বাংলার পাখির সৌন্দর্য, আচরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগের লক্ষ্য হল বাংলার প্রাকৃতিক ঐতিহ্যের সমৃদ্ধি বিশ্ববাসীর কাছে তুলে ধরা।
আমি কিভাবে অংশ নিতে পারি?
প্রতিযোগিতাটি ১ - ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত উইকিমিডিয়া কমন্সে চলবে। প্রতিযোগিতা চলাকালীন বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় আপনি অংশ নিতে পারবেন। অংশ নিতে আপনাকে যা করতে হবে—
- 📷 বাংলার পাখির ছবি তুলুন।
- 📤 উইকিমিডিয়া কমন্সে এই লিঙ্ক ব্যবহার করে ছবি আপলোড করুন।
- 📖 প্রতিযোগিতার নিয়ম ও নির্দেশিকা জানতে প্রতিযোগিতার পাতা দেখুন।
কেন অংশ নিবেন?
আপনার অবদানের মাধ্যমে বাংলার পাখির প্রকৃতি ও বৈচিত্র্য নথিভুক্ত হবে এবং সকলের জন্য জ্ঞান সহজলভ্য হবে। পাশাপাশি, রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ!
পুরস্কার
১ম পুরস্কার: ৫০,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
২য় পুরস্কার: ২৫,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
৩য় পুরস্কার: ১৫,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
৪র্থ-৫ম পুরস্কার: ক্রেস্ট ও সনদপত্র
৬ষ্ঠ-১০ম পুরস্কার: সনদপত্র
শীর্ষ আপলোডার পুরস্কার: সনদপত্র
প্রতিযোগিতার নিয়ম এবং পরিসর সম্পর্কে আরও জানতে, এখানে দেখুন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করুন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
শুভেচ্ছান্তে,
বাংলার প্রেমে উইকি দল
#WikiLovesBangla
অ্যান্টলিয়ন
আপনি উপরে উল্লিখিত পাতাটি মুছে ফেলেছেন এবং আমার মনে হয় না আপনার এটা করা উচিত ছিল কারণ এই পাতাটি ইংরেজি উইকিপিডিয়ায় বিদ্যমান ছিল। TrueMoriarty (আলাপ) ০৮:২২, ১৩ মার্চ ২০২৫ (ইউটিসি)
- নিব্ধটি Arijit Kisku কতৃক একটি পরীক্ষামূলক পাতা হিশেবে দ্রুত অপসারণের প্রস্তাবনা জানানোর কারণে অপসারিত হয়েছে। একটি নিবন্ধ প্রকাশ করার পূর্বে আপনার খেলাঘরে অথবা খসড়া নামস্থানে কাজ শুরু করুন, এবং শেষ হলে তারপর মুল নামস্থানে প্রকাশ করুন। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ০৯:৪২, ১৩ মার্চ ২০২৫ (ইউটিসি)
উইকিপদক: উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
আশা করি পরবর্তী বছরগুলোতেও আপনাকে আমরা পাশে পাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।- Aishik Rehman (আলাপ) ০৬:২৭, ৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)
নিবন্ধ সম্প্রসারণের জন্য অনুরোধ
উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি জাদুঘর প্রতিযোগিতায় জন্য তৈরি করেছিলাম কিন্ত তা তথ্য খুজে পারচ্ছি না যদি নিবন্ধ টা সম্প্রসারণ করা অনুরোধ করছি। আমি এটা প্রতিযোগিতা জমা দিবো না। মো. জনি হোসেন (আলাপ) ১৯:০৫, ২২ মে ২০২৫ (ইউটিসি)
- @মোহাম্মদ জনি হোসেন আমার যতোদূর মনে পড়ে অন্য কোনো ব্যবহারকারী নিবন্ধটি জমা দিয়েছিলেন। আপনি পুনরায় জমা করেন। ~মহীন (আলাপ) ১৯:১১, ২২ মে ২০২৫ (ইউটিসি)
আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা পদক ২০২৫!
| আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা পদক ২০২৫! | ||
| সুপ্রিয় Moheen! আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভায় অংশগ্রহণ এবং আপনার অসাধারণ অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনার নিষ্ঠা, গবেষণাশীলতা এবং সক্রিয় সম্পাদনার স্বীকৃতিস্বরূপ এই উইকিপদকটি প্রদান করা হল। আশা করি, ভবিষ্যতেও বাংলা উইকিপিডিয়ায় আপনার গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৫ আয়োজক দল |
সনদপত্র
আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৫ এ তিনটি নিবন্ধ গৃহিত হলে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে। এই সনদপত্র কবে প্রদান করা হবে। এই বিষয়ে কিছু বললে খুব ভালো হয়। মোঃ মালেক ইসলাম (আলাপ) ১৬:২০, ২৮ মে ২০২৫ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম: আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৫-এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ। সনদপত্র আগামী জুন মাসের প্রথমার্ধে ইমেইলের মাধ্যমে প্রেরণ করার পরিকল্পনা রয়েছে। সনদ পাঠানোর পূর্বে অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য (যেমন: নাম, ইমেইল ঠিকানা ইত্যাদি) সংগ্রহ করা হবে। আপনার আগ্রহের জন্য আবারও ধন্যবাদ। ~মহীন (আলাপ) ১৭:০৪, ২৮ মে ২০২৫ (ইউটিসি)
"উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫" প্রতিযোগিতায় অংশ নিন এবং পুরস্কার জিতুন!
প্রিয় Moheen,
আশা করি এই ভ্যাপসা গরমেও খোশমেজাজে আছেন। পরসমাচার এই যে, বেশ কয়েকটি উইকিপিডিয়া সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলা উইকিপিডিয়াতেও আজ থেকে শুরু হয়েছে উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ শীর্ষক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো লিঙ্গ, যৌন ও সম্পর্ক বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট সংস্কৃতি, ইতিহাস, অধিকার, সংগ্রাম ও ইতিবাচক অবদান সম্পর্কিত বিষয়বস্তু উইকিপিডিয়াতে নথিভুক্ত করা। আপনি নতুন নিবন্ধ তৈরি বা অনুবাদ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
- 📅 আয়োজনের খুঁটিনাটি
- সময়সীমা: ১০ জুন ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।
- পুরস্কার: শীর্ষ অবদানকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
বিস্তারিত জানতে এবং অংশ নিতে এখানে দেখুন।
প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক উপেক্ষিত বিষয়বস্তুকে বাংলা উইকিপিডিয়ায় তুলে ধরার মাধ্যমে বৈচিত্র্যময় জ্ঞানভাণ্ডার সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আমন্ত্রণ জানাচ্ছি।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান (Aishik Rehman)
আয়োজক, উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ (বাংলা উইকিপিডিয়া)
০৬:২৬, ১৩ জুন ২০২৫ (ইউটিসি)
প্রশ্ন
সুধী, এই সম্পাদনাটি পূর্বাবস্থায় নেওয়ার কারণ জানালে ভবিষ্যতে এই ভুল করা থেকে বিরত থাকব। ― ᱚᱨᱤᱡᱤᱛ ✉ ২০:০৪, ১৩ জুন ২০২৫ (ইউটিসি) ― ᱚᱨᱤᱡᱤᱛ ✉ ২০:০৪, ১৩ জুন ২০২৫ (ইউটিসি)
- @Arijit_Kisku এখানে সম্পূর্ণ ইংরেজি লেখাগুলি যুক্ত করা হয়েছে, যেগুলি বাংলায় অনুবাদ করে উপস্থাপন করা উচিত ছিল। তাছাড়া টাটা গোষ্ঠীর মন্তব্যটি ইতোমধ্যেই একই অনুচ্ছেদে অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে ক্ষতিপূরণের কথাও উল্লেখ আছে। উপরন্তু, এই সম্পাদনাটি আপনার করা নয়। --~মহীন (আলাপ) ২০:১৮, ১৩ জুন ২০২৫ (ইউটিসি)
টুইটটি আমিই যোগ করেছিলাম। আমার টুইটের অনুবাদ যোগ করা উচিৎ ছিল। যাই হোক, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ! ― ᱚᱨᱤᱡᱤᱛ ✉
তথ্য সংযোজন নিয়ে আলোচনা
ওডুয়াল ভাষা এই নিবন্ধে তথ্য সংযোজন করা হয়েছে ABDULLAH AL ARAF FURAT (আলাপ) ০৯:৪৯, ১৩ আগস্ট ২০২৫ (ইউটিসি)
পুনঃপর্যালোচনা
ক্রিস্টিনা গুয়ালিঙ্গা নিবন্ধ অনুবাদ সংশোধন ও পরিমার্জিত করা হয়েছে। পাতাটি পুনরায় পর্যালোচনা করবেন। যুবায়ের হোসাইন কায়েফ (আলাপ) ১৬:৫১, ১৫ আগস্ট ২০২৫ (ইউটিসি)
- @যুবায়ের হোসাইন কায়েফ
করা হয়েছে। --~মহীন (আলাপ) ২২:৩৬, ১৬ আগস্ট ২০২৫ (ইউটিসি)
বিশ্ব আদিবাসী দিবস সম্পাদনাসভা পদক ২০২৫!
| বিশ্ব আদিবাসী দিবস সম্পাদনাসভা পদক ২০২৫! | ||
| সুপ্রিয় Moheen! বিশ্ব আদিবাসী দিবস সম্পাদনাসভায় অংশগ্রহণ এবং আপনার অসাধারণ অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনার নিষ্ঠা, গবেষণাশীলতা এবং সক্রিয় সম্পাদনার স্বীকৃতিস্বরূপ এই উইকিপদকটি প্রদান করা হল। আশা করি, ভবিষ্যতেও বাংলা উইকিপিডিয়ায় আপনার গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত থাকবে।
বিশ্ব আদিবাসী দিবস সম্পাদনাসভা ২০২৫ আয়োজক দল |
সনদপত্র প্রদান
বিশ্ব আদিবাসী দিবস সম্পাদনাসভা ২০২৫ এর স্বীকৃত হিসাবে উইকিপদক ও সনদপত্র প্রদান করার কথা। ইতিমধ্যে উইকিপদক প্রদান করছেন,কিন্তু সনদপত্র এখনো প্রদান করা হয়নি এই সনদপত্র কবে প্রদান করা হবে? মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৪:৫৬, ১৮ আগস্ট ২০২৫ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম সনদ প্রদানের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। অতি শীঘ্রই প্রদান করা হবে। ধৈর্যের জন্য ধন্যবাদ। ~মহীন (আলাপ) ১০:৫৪, ১৮ আগস্ট ২০২৫ (ইউটিসি)
সনদপত্র প্রদান
মানসিক অসুস্থ সপ্তাহ ২০২৫ এর ডিজিটাল সনদপত্র গুলো অনুগ্রহ করে প্রদান করবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ১৫:৩২, ২৯ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম, আপনার বার্তার জন্য ধন্যবাদ। ফলাফল হালনাগাদের কাজ বর্তমানে চলমান রয়েছে। কাজটি সম্পন্ন হওয়ার পরই সনদপত্র প্রদান করা হবে। সাম্প্রতিক সময়ে উইকির অন্যান্য অফলাইন কার্যক্রমে ব্যস্ত থাকার কারণে কিছুটা বিলম্ব হয়েছে, অনুগ্রহ করে বিষয়টি অনুধাবন করবেন। ~মহীন (আলাপ) ১৫:৪৮, ২৯ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
অপেক্ষা
@Moheen আশাকরছি ফলাফল প্রকাশ হয়ে গেছে এই মধ্যেই সনদপত্র গুলো প্রদান করবেন। আবারো বার্তা দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি ধন্যবাদ। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৩:৩৩, ৪ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
ভালো নিবন্ধ হিসেবে ইজ্জউদ্দিন আল-কাসসাম নিবন্ধটির মনোনয়ন!
প্রিয় সুধী, আপনি জেনে খুশি হবেন যে আমি ভালো নিবন্ধের জন্য আপনার প্রস্তাবিত ইজ্জউদ্দিন আল-কাসসাম নিবন্ধটি ভালো নিবন্ধের মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা শুরু করেছি।
প্রক্রিয়াটি শেষ হতে ৭ দিনের মত সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে আপনার কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। Ishtiak Abdullah (আলাপ) ১৮:২৮, ৩০ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
ভালো নিবন্ধ হিসেবে ইজ্জউদ্দিন আল-কাসসাম নিবন্ধটির মনোনয়ন!
ভালো নিবন্ধ হিসেবে আপনার মনোনীত ইজ্জউদ্দিন আল-কাসসাম নিবন্ধটি উত্তীর্ণ
হয়েছে; নিবন্ধটি সম্পর্কে মন্তব্যগুলি দেখার জন্য আলাপ:ইজ্জউদ্দিন আল-কাসসাম দেখুন। আপনাকে অভিনন্দন! যদি নিবন্ধটি এখনো প্রধান পাতার আপনি জানেন কি...-এর জন্য মনোনীত না করা হয়ে থাকে, তবে আপনি আজাকি বা আপনি জানেন কি...-এর জন্য এই পাতায় মনোনয়ন দিতে পারেন। Ishtiak Abdullah (আলাপ) ১৭:৩৯, ২ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
লোগো হালনাগাদ
অনুগ্রহ করে আপনার আপলোড করা ইণ্ডিগো লোগোটি হালনাগাদ করুন। নতুন ফাইল এখানে । 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১১:০২, ৮ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
- @𝓑𝓐𝓓𝓗𝓞𝓝
করা হয়েছে। ~মহীন (আলাপ) ১৩:১৭, ৮ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
"দৈনিক একশ শব্দ" আমি এই নিবন্ধটির অপসারণ পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি।
নিবন্ধটি দ্রুত অপসারণ (A11) হিসেবে মুছে ফেলা হয়েছে, তবে বর্তমানে একাধিক শক্তিশালী ও স্বাধীন নির্ভরযোগ্য উৎস বিদ্যমান, যা নিবন্ধটির উল্লেখযোগ্যতা (Notability) স্পষ্টভাবে প্রমাণ করে।
জাতীয় ও প্রিন্ট মিডিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) – রাষ্ট্রীয় সংবাদ সংস্থা
https://www.bssnews.net/bangla/news/263001
দৈনিক ইত্তেফাক (প্রিন্ট সংস্করণ / ই-পেপার)
https://epaper.ittefaq.com.bd/edition/2453/1st-edition/page/3
বাংলাদেশ প্রতিদিন
https://www.bd-pratidin.com/city-news/2025/12/12/1190962
মানবজমিন
https://mzamin.com/news.php?news=193780#gsc.tab=0
জৈজৈদিন
https://www.jaijaidin.news/details/10252/rajdhaneete-rikshacalkder-fri-farst-eid-kit-bitrn
টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল
জাগো নিউজ ২৪
https://www.jagonews24.com/mass-media/news/1075336
নিউজ ২৪
https://www.news24bd.tv/details/256737
বাংলা ভিশন (অনলাইন নিউজ)
https://www.bvnews24.com/sohor-nogor/news/192199
(সহায়ক) সোশ্যাল মিডিয়া কভারেজ বাংলা ভিশন – ভেরিফায়েড ফেসবুক পেজ
https://www.facebook.com/photo/?fbid=1332103278954307&set=a.634109512087024
নোট: সোশ্যাল মিডিয়া লিংকটি প্রাথমিক সূত্র নয়, তবে গণমাধ্যম কভারেজের অতিরিক্ত প্রমাণ হিসেবে যুক্ত।
এই সূত্রগুলো প্রমাণ করে যে নিবন্ধটি কোনো স্বপ্রচার বা নিজস্ব উদ্ভাবন নয় এবং দ্রুত অপসারণের মানদণ্ড (A11)-এর মধ্যে পড়ে না।
অনুগ্রহ করে নিবন্ধটি পুনরায় তৈরির অনুমতি অথবা নিয়মিত পর্যালোচনার অনুরোধ বিবেচনা করা হোক।
ধন্যবাদ। CreativeMoshiur (আলাপ) ০৬:৪৭, ১৪ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
ভালো নিবন্ধ হিসেবে অ্যাডামস নদী নিবন্ধটির মনোনয়ন!
প্রিয় সুধী, আপনি জেনে খুশি হবেন যে আমি ভালো নিবন্ধের জন্য আপনার প্রস্তাবিত অ্যাডামস নদী নিবন্ধটি ভালো নিবন্ধের মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা শুরু করেছি।
প্রক্রিয়াটি শেষ হতে ৭ দিনের মত সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে আপনার কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। Dolon Prova (আলাপ) ১৫:৫৫, ২২ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
ভালো নিবন্ধ হিসেবে অ্যাডামস নদী নিবন্ধটির মনোনয়ন!
ভালো নিবন্ধ হিসেবে আপনার মনোনীত অ্যাডামস নদী নিবন্ধটি উত্তীর্ণ
হয়েছে; নিবন্ধটি সম্পর্কে মন্তব্যগুলি দেখার জন্য আলাপ:অ্যাডামস নদী দেখুন। আপনাকে অভিনন্দন! যদি নিবন্ধটি এখনো প্রধান পাতার আপনি জানেন কি...-এর জন্য মনোনীত না করা হয়ে থাকে, তবে আপনি আজাকি বা আপনি জানেন কি...-এর জন্য এই পাতায় মনোনয়ন দিতে পারেন। Dolon Prova (আলাপ) ১৬:৪৯, ২২ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
ভালো নিবন্ধ হিসেবে পারাপার (গল্পসংকলন) নিবন্ধটির মনোনয়ন!
প্রিয় সুধী, আপনি জেনে খুশি হবেন যে আমি ভালো নিবন্ধের জন্য আপনার প্রস্তাবিত পারাপার (গল্পসংকলন) নিবন্ধটি ভালো নিবন্ধের মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা শুরু করেছি।
প্রক্রিয়াটি শেষ হতে ৭ দিনের মত সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে আপনার কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। Dolon Prova (আলাপ) ১৬:০৫, ২৩ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
ভালো নিবন্ধ হিসেবে পারাপার (গল্পসংকলন) নিবন্ধটির মনোনয়ন!
ভালো নিবন্ধ হিসেবে আপনার মনোনীত পারাপার (গল্পসংকলন) নিবন্ধটি উত্তীর্ণ
হয়েছে; নিবন্ধটি সম্পর্কে মন্তব্যগুলি দেখার জন্য আলাপ:পারাপার (গল্পসংকলন) দেখুন। আপনাকে অভিনন্দন! যদি নিবন্ধটি এখনো প্রধান পাতার আপনি জানেন কি...-এর জন্য মনোনীত না করা হয়ে থাকে, তবে আপনি আজাকি বা আপনি জানেন কি...-এর জন্য এই পাতায় মনোনয়ন দিতে পারেন। Dolon Prova (আলাপ) ১৬:০২, ২৪ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
ভালো নিবন্ধ হিসেবে গিরদাপ নিবন্ধটির মনোনয়ন!
প্রিয় সুধী, আপনি জেনে খুশি হবেন যে আমি ভালো নিবন্ধের জন্য আপনার প্রস্তাবিত গিরদাপ নিবন্ধটি ভালো নিবন্ধের মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা শুরু করেছি।
প্রক্রিয়াটি শেষ হতে ৭ দিনের মত সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে আপনার কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। Dolon Prova (আলাপ) ১৫:২৯, ২৫ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
ভালো নিবন্ধ হিসেবে গিরদাপ নিবন্ধটির মনোনয়ন!
ভালো নিবন্ধ হিসেবে আপনার মনোনীত গিরদাপ নিবন্ধটি উত্তীর্ণ
হয়েছে; নিবন্ধটি সম্পর্কে মন্তব্যগুলি দেখার জন্য আলাপ:গিরদাপ দেখুন। আপনাকে অভিনন্দন! যদি নিবন্ধটি এখনো প্রধান পাতার আপনি জানেন কি...-এর জন্য মনোনীত না করা হয়ে থাকে, তবে আপনি আজাকি বা আপনি জানেন কি...-এর জন্য এই পাতায় মনোনয়ন দিতে পারেন। Dolon Prova (আলাপ) ১৬:৫০, ২৬ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

প্রিয় Moheen,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৬ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
ঐশিক রেহমান
আয়োজক, বাংলা উইকিপিডিয়া নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৬
০৮:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ অনলাইন সম্পাদনা সভায় অংশগ্রহণে আমন্ত্রণ!

সুধী,
আশা করি আপনি ভালো আছেন। ২০২৬ সালের ৮ই মার্চ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি
অনলাইন সম্পাদনা সভা ২০২৬ আয়োজন করা হয়েছে। এই আয়োজনে নারীকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে নিবন্ধ তৈরির আমাদের এই প্রচেষ্টায় অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ জানাচ্ছি।
আপনার শুভ সম্পাদনা কামনা করছি।
উইকিনন্দিনীর পক্ষ থেকে,
সামিহা রহমান
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ অনলাইন সম্পাদনা সভার সনদপত্র প্রদানের উদ্দেশ্যে ফর্ম পূরণ
সুধী,
আশা করি আপনি ভালো আছেন। ২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবস অনলাইন সম্পাদনা সভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। সনদপত্র গ্রহণের উদ্দেশ্যে এই ফর্মটি পূরণ করুন।
ভবিষ্যতেও আপনার শুভ সম্পাদনা কামনা করছি।
উইকিনন্দিনীর পক্ষ থেকে, Dolon Prova (আলাপ) ১৬:০৩, ১৩ মার্চ ২০২৬ (ইউটিসি)
আবেদন পত্র
আসসালামু আলাইকুম!
আমার শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা নামে একটি পাতা খুলেছিলাম। কিছু তথ্যও যুক্ত করেছিলাম। কিন্তু আপনার দেওয়া রিপোর্ট অনুযায়ী মুছে দেওয়া হয়েছে। অনুগ্রহ পূর্বক পাতাটি পূনরূদ্ধার করার জন্য আকুল আবেদন রইলো
প্রধান শিক্ষক
কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা ~2026-16878-40 (আলাপ) ২০:১৬, ১৭ মার্চ ২০২৬ (ইউটিসি)
Last Few Days: WikiConference India 2026 Scholarship Applications
দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন
Dear Wikimedian,
We're happy to share that scholarship applications for WikiConference India 2026 are currently open and the deadline is just around the corner.
WikiConference India 2026 is the fourth edition of the national-level conference that brings together Wikimedians and stakeholders engaged in Indic-language Wikimedia projects and the broader open knowledge movement across India and South Asia. The conference will take place in Kochi, Kerala, from 4–6 September 2026.
- You can find the more information and the application form at the Scholarship page here at Meta wiki
- Scholarship deadline: 15 April 2026, 11:59 PM IST
With only a few days left, we warmly encourage you to apply if you haven’t already and kindly request you to share this with your community and encourage others to apply.
For more information and regular updates, we encourage you to visit the conference Meta page.
Warm regards,
on behalf of the WikiConference India 2026 Organising Team
This message was sent with MediaWiki message delivery (আলাপ) on ১৮:৩০, ১১ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
You may be an eligible candidate for the U4C election
Greetings,
The Universal Code of Conduct Coordinating Committee (U4C) seeks candidates for the 2026 election. The U4C is the global committee responsible for overseeing enforcement of the Universal Code of Conduct. Elections are held annually, if elected a committee member serves for two years.
This year the U4C requires candidates to hold administrator rights on at least one wiki, which is why you are being contacted as you appear to hold this right. There are other requirements, such as candidates must be at least 18 years old and may not be employed by the Wikimedia Foundation or other related chapters and affiliates. You can find more information in the call for candidates on Meta-wiki. Additionally, the committee's working language is English; some ability to communicate in English is required.
The election opens on 18 May, if you are eligible and interested you have until 10 May to submit your candidacy. There will week between for candidates to answer questions from the community. Voting takes place privately in SecurePoll, successful candidates must receive at least 60% support. More information is available on the 2026 Elections page, including timelines and other candidacy information. If you read over the material and consider yourself qualified, please consider submitting your name to run for the committee. If you think someone else in your community might be interested and qualified, please encourage them to run.
In partnership with the U4C -- Keegan (WMF) (talk) ১৮:৩০, ২৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)