বিরাট রামায়ণ মন্দির
| বিরাট রামায়ণ মন্দির | |
|---|---|
विराट रामायण मंदिर | |
বিরাট রামায়ণ মন্দিরের পরিকল্পনা | |
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
| জেলা | পূর্ব চম্পারণ জেলা |
| অধীশ্বর | রাম |
| অবস্থান | |
| অবস্থান | কেশরিয়া |
| রাজ্য | বিহার |
| দেশ | ভারত |
| স্থানাঙ্ক | ২৬°২১′৫৪″ উত্তর ৮৪°৫২′২৩″ পূর্ব / ২৬.৩৬৫° উত্তর ৮৪.৮৭৩° পূর্ব |
| স্থাপত্য | |
| সৃষ্টিকারী | মহাবীর মন্দির ট্রাস্ট, পাটনা |
| ওয়েবসাইট | |
| viraatramayanmandir | |
বিরাট রামায়ণ মন্দির হলো একটি নির্মাণাধীন হিন্দু মন্দির কমপ্লেক্স যা ভারতের বিহার রাজ্যের কেসারিয়াতে অবস্থিত।[১] যার আনুমানিক বাজেট ₹৫০০ কোটি (US$৬৬ মিলিয়ন)।[২] বিরাট রামায়ণ মন্দির কম্বোডিয়ার বিশ্ব বিখ্যাত ১২ শতকের আংকর বাট মন্দির কমপ্লেক্সের প্রায় দ্বিগুণ উচ্চতা হবে , যা ২১৫ ফুট উঁচু।[৩] মন্দিরে ২০,০০০ লোকের বসার ক্ষমতা সহ একটি হল থাকবে। কাজ সম্পূর্ণ হলে, এটি হবে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভগুলোর একটি।[৪][৫] এটির কাজ ২০২৩ সালে শেষেরদিকে সম্পূর্ণ হবে।[৬]
পরিকল্পনা
[সম্পাদনা]মন্দিরটি কম্বোডিয়ার আঙ্কোর ওয়াট মন্দির এবং ভারতের রামেশ্বরম এবং মিনাকাশী মন্দির থেকে অনুপ্রাণিত । মন্দিরে ভগবান রাম এবং সীতাকে কেন্দ্র করে বিভিন্ন হিন্দু দেবতার জন্য ১৮টি ঘর থাকবে।[৭] পরিকল্পনাটি পরিচালনা করেন আচার্য কিশোর কুণাল ।
পাটনা ভিত্তিক , মহাবীর মন্দির ট্রাস্ট সর্বপ্রথম পাটনার যমজ শহর হাজিপুরে বিরাট আঙ্কোর ওয়াট রাম মন্দির নামে প্রকল্পটি প্রস্তাব করে।[৮] কিন্তু মন্দির ট্রাস্ট পূর্ব চম্পারণ জেলায় ১৬১ একর জমি অধিগ্রহণ করে[৯] এবং তাই হাজিপুরের আগের স্থানটি পরিত্যক্ত করা হয়েছিল।
আগস্ট ২০১২ সালে, কম্বোডিয়া সরকারের উদ্বেগ এবং অনুভূতির পরে,[১০] যখন ভারত সরকার মহাবীর মন্দির ট্রাস্টকে আঙ্কোর ওয়াটের সঠিক প্রতিরূপ নির্মাণ না করতে বলে।[১১] ট্রাস্ট বিরাট আঙ্কোর ওয়াট রাম মন্দির থেকে নাম পরিবর্তন করে বিরাট রামায়ণ মন্দির করে। ১৩ নভেম্বর, ২০১৩-এ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মন্দিরের একটি মডেল উন্মোচন করেন।[১২]
অবস্থান
[সম্পাদনা]এটি বৈশালী থেকে ৬০ কিলোমিটার দূরে এবং বিহারের রাজধানী পাটনা থেকে ১২০ কিলোমিটার দূরে , চকিয়া থেকে ১৩ কিলোমিটার এবং রাক্সৌল থেকে ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত । এর সঠিক অবস্থান উত্তর বিহারের কেসারিয়ার কাছে জানকী নগরে । এটি পূর্ব চম্পারন জেলার কেসারিয়া-চকিয়া সড়কের বহুয়ারা-কাঠওয়ালিয়া গ্রামে ২০০ একর এলাকা জুড়ে বিস্তৃত হবে ।[১৩] এটির দৈর্ঘ্য ২৮০০ ফুট, প্রস্থ ১৪০০ ফুট এবং উচ্চতা ৪০৫ ফুট হবে।[৯][১৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "BMahavir Temple second highest income earner in north India after Vaishno Devi"। www.bihartimes.in। ২৭ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
- ↑ "Viraat Ramayan Mandir, Bihar"। web.archive.org। ৪ অক্টোবর ২০১৩। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "World's largest temple to be built in India – after Muslims donate the land for Hindu shrine"। www.telegraph.co.uk। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
- ↑ "Ground-breaking of the Ramayan Temple on June 21 - PatnaDaily"। www.patnadaily.com। ৪ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
- ↑ "Construction work for Bihar's Viraat Ramayan Mandir set to begin"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ১৪ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
- ↑ Apr 7, TNN / Updated:; 2021; Ist, 06:38। "'Viraat Ramayan Mandir in West Champaran to be ready by end of 2023' | Patna News - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ2=-এ সাংখ্যিক নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ TNN Jun 21, 2012, 05.51AM IST (২১ জুন ২০১২)। "'Bhumi pujan' of largest Hindu temple today"। The Times of India। ২৮ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৩।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "Angkor Wat temple 'Bhumi-pujan' today - The Times of India"। Timesofindia.indiatimes.com। ৫ মার্চ ২০১২। ১১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৪।
- 1 2 "Site Plan"। Viraat Ramayan Mandir। ২৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৪।
- ↑ Justine Drennan & Phak Seangly (১০ আগস্ট ২০১২)। "Plans for Indian 'Angkor' tweaked, National, Phnom Penh Post"। Phnompenhpost.com। ৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৩।
- ↑ "India to build replica of Cambodia's Angkor Wat"। Telegraph। ২৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৩।
- ↑ "Model of world's"। The Times of India। ৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Work on world's largest Hindu temple to begin by June-end"। The Times of India। ১৮ মে ২০১৫। ১৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৫।
- ↑ "'Donate a sq feet' scheme for Viraat Ramayan Mandir"। The Times of India। ১৯ মে ২০১৩। ২৭ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৩।