বিষয়বস্তুতে চলুন

বিনায়ক-তেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাইশইন মন্দিরে বাম থেকে বেনজাইতেন, বিনায়কাতেন ও বিশামনতেন
তাইশ-কাঙ্গিতেন (প্রা. ১৮৩২–৫২), শিল্পী: ফিলিপ ফ্রাঞ্জ ভন সিবোল্ড। কাঙ্গিতেনকে বর্ণা করা হয়েছে একজন দ্বিবাহু দেবতা হিসেবে যার এক হাতে ত্রিশূল অন্য হাতে মূলা।

বিনায়ক-তেন বা বিনায়কাতেন (জাপানি: 毘那夜迦天, সংস্কৃত: नन्दिकेश्वर, নন্দিকেশ্বর), গণপতি, কাঙ্গিতেন, কাঙ্কিতেন, শতেন, তাইশতেন, তাইশ-কাঙ্গিতেন, তেনশন, কাঙ্গি-চিজাইতেন, শতেন-সামা, ভিনায়কাতেন বা জবিতেন জাপানী বৌদ্ধ ধর্মের শিঙ্গনতেন্দাই শাখার একজন তেন বা দেবতা।[] তিনি হিন্দু ধর্মের দেবতা গণেশের জাপানী রূপ বলে গণ্য করা হয়। কোনো কোনো পণ্ডিতের মতে তিনি বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের রূপ।[][]

বিনায়কাতেনকে বৌদ্ধ ধর্মের তান্ত্রিক শাখাসমূহের সাথে যুক্ত করা হয়।[] যদিও তাকে হিন্দু গণেশের মতো হাতীর মাথাযুক্ত পুরুষ হিসাবে দেখানো হয়, তবে অধিকতর জনপ্রিয় রূপ হল পুরুষ ও মহিলার "দ্বৈত (শরীরযুক্ত) কাঙ্গিতেন"।

শতেন। বুসুজজুই, "বৌদ্ধধর্মের সংগৃহীত চিত্রাবলী (Collected Illustrations of Buddhist Images)"। প্রকাশিত ১৬৯০ (গেনরকু বর্ষ)।

বিনায়কাতেনের বিভিন্ন নাম আছে, যেমন, বিনায়কাতেন ~ হিন্দু বিনায়ক, গনবচি ~ হিন্দু গণপতি, গনব ~ গণেশ। গণেশের মত বিনায়কাতেনও বাধা-বিঘ্ন দূর করেন। তিনি শুভ, ভাল ভাগ্যর দেবতা।[] তান্ত্রিক বৌদ্ধত্বে জনপ্রিয় বিনায়কাতেন সুখ - সমৃদ্ধির দাতা।[] তার দ্বৈত রূপকে জাপানী ভাষায় শশিন কাঙ্গিতেন বা শশিন বিনায়ক বলা হয়, চীনা ভাষায় কুয়ান শি[], ও সংস্কৃত ভাষায় নন্দিকেশ্বর।.[]

পরবর্তী বিনায়কাতেন দুষ্ট প্রকৃতির, দ্বন্দ্ব ইত্যাদির সৃষ্টি করেন, এবং মানুষকে বিঘ্ন করতে প্রেরিত করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Frédéric, Louis (২০০২)। "Kangi-ten"। Japan Encyclopedia। Harvard University Press। পৃ. ৪৭০। (originally published in 1996, translated by Rothe, Kathe)
  2. Hanan, Patrick, সম্পাদক (২০০৩)। Treasures of the Yenching: the Seventy-fifth Anniversary Exhibit Catalogue of the Harvard-Yenching Library। the Harvard-Yenching Library of the Harvard College Library। পৃ. ২৪৫–৬।
  3. 1 2 Krishan page 164
  4. 1 2 Krishan p. 168
  5. Buhnemann, Gudrun (2006). "Erotic forms of Ganesa in Hindu and Buddhist iconography". In Koskikallo, Petteri; Parpola, Asko. Papers of the th World Sanskrit Conference held in Helsinki, Finland, 13- July, 2003. Script and Image: Papers on Art and Epigraphy. 11.1. Motilal Banarsidass Publishers. pp. 19–20. ISBN 81-208-2944-1

টেমপ্লেট:জাপানী বৌদ্ধ দেবমণ্ডলী