বিষয়বস্তুতে চলুন

অবলোকিতেশ্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অবলোকিতেশ্বর
পদ্ম হস্তে অবলোকিতেশ্বরের একটি বিগ্রহ। নালন্দা, বিহার, ভারত, খ্রিস্টীয় নবম শতক।
সংস্কৃত
  • अवलोकितेश्वर
  • লিপ্যন্তর: Avalokiteśvara
বর্মী
চীনা
  • 观音, 觀音
  • ফিনিন: Guānyīn
  • 观自在, 觀自在
  • ফিনিন: Guānzìzài
জাপানী
  • 観音
  • রোমাজি: Kannon
  • 観世音
  • রোমাজি: Kanzeon
কোরীয়
  • 관자재
  • সংশোধিত রোমানীকরণ: Gwanjajae
  • 관세음
  • সংশোধিত রোমানীকরণ: Gwanseeum
থাই
  • กวนอิม
  • রাজকীয় সাধারণ নিয়ম: Kuan Im
তিব্বতী
སྤྱན་རས་གཟིགས
ভিয়েতনামীQuan Âm, Quán Thế Âm, Quán Tự Tại
তথ্য
ঐতিহ্যবৌদ্ধধর্ম, চীনা লোকধর্ম, তাওবাদ
গুণাবলীকরুণা

বৌদ্ধধর্মে অবলোকিতেশ্বর (আক্ষরিক অর্থে "যে প্রভু নিম্নে অবলোকন করেন",[১] আধ্বব: /ˌʌvəloʊkɪˈteɪʃvərə/[২]), যিনি লোকেশ্বর ("জগতের প্রভু") ও চেনরেজিগ (তিব্বতি ভাষায়) নামেও পরিচিত, হলেন মহাকরুণার সঙ্গে সম্পর্কিত দশম ভূমির এক বোধিসত্ত্ব। তাঁকে প্রায়শই অমিতাভ বুদ্ধের সঙ্গে যুক্ত করা হয়।[৩] অবলোকিতেশ্বরের অসংখ্য রূপভেদ রয়েছে; তাঁকে বিভিন্ন রূপে ও শৈলীতে চিত্রিত করা হয়। [৪]

ভারতে অবলোকিতেশ্বরকে পুরুষ রূপে চিত্রিত করা হলেও, পূর্ব এশীয় বৌদ্ধধর্মে তাঁকে প্রায়শই এক নারী চরিত্র রূপে দেখানো হয়ে থাকে। এই অঞ্চলে চীনা, জাপানি, কোরীয় ও ভিয়েতনামি ভাষায় তাঁর নাম যথাক্রমে কুয়ানিন, কাননোন, গোয়ানেউম ও কুয়ান আম।[৫] পূর্ব এশীয় ধর্মসমূহে, বিশেষত চীনা লোকধর্মে ও দাওবাদেও কুয়ানিন এক গুরুত্বপূর্ণ চরিত্র।

অবলোকিতেশ্বর তাঁর জনপ্রিয় ওঁ মণিপদ্মে হূঁ মন্ত্রটির জন্যও পরিচিত। মন্ত্রটি তিব্বতি বৌদ্ধধর্মে সর্বাপেক্ষা জনপ্রিয় মন্ত্র।[৬]

চতুর্ভূজ অবলোকিতেশ্বর, তিব্বতি থাঙ্কা চিত্র

চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Gour, H. S. (১৯২৯)। The Spirit Of Buddhism Vol. 1। পৃ. ১০।
  2. ↑ "Avalokitesvara". Random House Webster's Unabridged Dictionary.
  3. ↑ Ellwood, Robert S. (২০০৮)। The Encyclopedia of World Religions (ইংরেজি ভাষায়)। Facts on file। পৃ. ৪০। আইএসবিএন ৯৭৮-১-৪৩৮১-১০৩৮-৭।
  4. ↑ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ":3" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. ↑ Leighton, Taigen Dan (১৯৯৮)। Bodhisattva Archetypes: Classic Buddhist Guides to Awakening and Their Modern Expression। New York: Penguin Arkana। পৃ. ১৫৮–২০৫। আইএসবিএন ০১৪০১৯৫৫৬৪। ওসিএলসি 37211178।
  6. ↑ Studholme, Alexander (2002). The Origins of Om Manipadme Hum: A Study of the Karandavyuha Sutra. State University of New York Press. p. 2.

উৎসসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:অবলোকিতেশ্বর টেমপ্লেট:চীনা বৌদ্ধ দেবমণ্ডলী