বিকাশ কুমার
অবয়ব
বিকাশ কুমার | |
|---|---|
| জন্ম | ১৮ মে ১৯৭৭ |
| জাতীয়তা | ভারতীয় |
| শিক্ষা | এমবিএ |
| পেশা | |
| কর্মজীবন | ২০০৬–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | রবি সেহগাল |
| সন্তান | ১ |
বিকাশ কুমার একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং সংলাপ প্রশিক্ষক। তিনি আর্য ধারাবাহিকে এসিপি খান, সি.আই.ডি.-তে সিনিয়র ইন্সপেক্টর রজত, পরমাণু: দ্যা স্টোরি অফ পোখরান চলচ্চিত্রে মেজর প্রেম চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[১] তিনি ইশকিয়া, শকুন্তলা দেবী এবং উড়ান সহ বিভিন্ন হিন্দি চলচ্চিত্রে সংলাপ প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]বিকাশ কুমার ভারতের বিহারের গয়াতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বিহারের একজন ডাক্তার। বিকাশ দেরাদুনের ওয়েলহাম বয়েজ স্কুল থেকে প্রারম্ভিক পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন।[৩][৪] তিনি মঞ্চ পরিচালক ব্যারি জনের অধীনে তিন মাসের একটি অভিনয় কর্মশালা সম্পন্ন করেছিলেন।
তিনি রবি সেহগালকে বিয়ে করেছেন। এই দম্পতির রাবানি নামে একজন কন্যা সন্তান রয়েছে।
অভিনীত চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা |
|---|---|---|
| ২০০৬ | শানু ট্যাক্সি (শর্ট) | শানু |
| ২০১২ | হ্যান্ডওভার | রতন দাস |
| ২০১৫ | পৃথিপাল সিং..অ্যা স্টোরি | পৃথিপাল সিং |
| ২০১৬ | এবিএস এনটি (শর্ট) | ইকবাল |
| ২০১৭ | আজ্জি | দস্তুর |
| ২০১৮ | হামিদ | অভয় |
| ২০১৮ | পরমাণু: দ্যা স্টোরি অফ পোখরান | মেজর প্রেম |
| ২০২১ | ধামাকা | প্রবীণ কামত |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | অনুষ্ঠান | ভূমিকা |
|---|---|---|
| ২০১০ | পাউডার | উমেশ জগদালে |
| ২০১১ | খোটে সিক্কে | সিনিয়র ইন্সপেক্টর দামোদর দেশমুখ |
| ২০১১ | আদালত | সিনিয়র ইন্সপেক্টর দামোদর দেশমুখ |
| ২০১২-২০১৩ | সি.আই.ডি. | সিনিয়র ইন্সপেক্টর রজত |
| ২০১৯ | কোর্ট রুম - সাচ্চাই হাজির হো | সঞ্চালক |
| ২০২০-বর্তমান | আর্য | এসিপি খান |
| ২০২২ | দিল্লি খব্বর | ড্যানি সিং |
| ২০২৩ | কালা পানি | সন্তোষ |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|---|
| ২০২১ | নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল | সেরা অভিনেতা | দ্য নট | মনোনীত | [৫] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Actor Vikas Kumar aka inspector Rajat pens down a heartfelt note for his CID co-star Dinesh Phadnis, calls him 'the most loved character in CID'"। The Times of India। ৫ ডিসেম্বর ২০২৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৪।
- ↑ "I have seen Sushmita as a mother, she is very nice and patient: Vikas Kumar on his Aarya co-star"। The Times of India। ৯ ফেব্রুয়ারি ২০২৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৪।
- ↑ "Bihar youth coaches Bollywood actors in diction"। The Times of India। ৬ ফেব্রুয়ারি ২০১৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৪।
- ↑ "How Yana, Kalki learnt Hindi"। Rediff (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৪।
- ↑ "New York Indian Film Festival 2021: Documentary on Gandhi wins top honour"। Hindustan Times। ১৪ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে বিকাশ কুমার (ইংরেজি)