বিষয়বস্তুতে চলুন

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ
বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের মনোগ্রাম
অবস্থান
মানচিত্র

,
১২০৬

স্থানাঙ্ক২৩°৪৬′৩৮.৩″ উত্তর ৯০°২৩′৩২.৬″ পূর্ব / ২৩.৭৭৭৩০৬° উত্তর ৯০.৩৯২৩৮৯° পূর্ব / 23.777306; 90.392389
তথ্য
প্রাক্তন নামবিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল
নীতিবাক্যশিক্ষা, সততা, নিয়মানুবর্তিতা
প্রতিষ্ঠাকাল১৯৯২ (1992)
বিদ্যালয় বোর্ডক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন, ইউকে
কর্তৃপক্ষবাংলাদেশ বিমান বাহিনী
অধ্যক্ষগ্রুপ ক্যাপ্টেন মইনুল হক, বিইউপি, পিএসসি
শ্রেণি১ - এ লেভেল
লিঙ্গছেলে এবং মেয়ে
বয়সসীমা৬-১৮
ভাষাইংরেজি
বিদ্যালয়ের কার্যসময়৪-৬ ঘণ্টা
ক্যাম্পাসের ধরনশহুরে
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, হকি
ওয়েবসাইটbafsemc.edu.bd
সকল তথ্যাদি মূল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে[]

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত। বিদ্যালয়টি মূলত ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন, ইউকে অধীনে এবং বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে ১৯৯২ সালে যাত্রা শুরু করে। এটি বিএএফ শাহীন কলেজ ঢাকা এর পাশে অবস্থিত।[][]

ইতিহাস

[সম্পাদনা]

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (বিএএফ এসইএমসি) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বিএএফ এসইএমসি কেজি থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট ছয়টি শ্রেণী, ১৫০ জন শিক্ষার্থী এবং সাতজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে। ধীরে ধীরে বিএএফ এসইএমসি প্রতিবছর একটি করে শ্রেণি যুক্ত করতে থাকে। স্কুলটি ২০১৯ সালে এ লেভেল পর্যন্ত উচ্চশিক্ষা দেওয়া শুরু করার সাথে সাথে, প্রতিষ্ঠানের নাম বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ করা হয়েছে। জুন ২০২২ সেশন থেকে, বিএএফ এসইএমসি কেমব্রিজ স্কুল পরীক্ষার জন্য ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষার স্থান হিসাবে কাজ করা শুরু করে।[]

ফলাফল

[সম্পাদনা]

২০১৭ সালে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন, ইউকে-র অধীনে ৫৬ জন ছাত্র-ছাত্রী ‘ও’ লেভেল পরীক্ষায় অংশ নিয়ে শতকরা ৮৫.০৭ জন অসাধারণ ফলাফল অর্জন করে। তারা পরীক্ষায় ৮১টি ‘এ*’ এবং ১৫১টি ‘এ’ অর্জন করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Welcome to our School"BAF Shaheen English Medium School (ইংরেজি ভাষায়)। ৩০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৭
  2. "Weighed down by too many subjects"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭
  3. "Awarding Young Talents"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭
  4. https://www.bangladeshpost.net/posts/semc-job-circular-2023-bafsemc-edu-bd-115934 SEMC
  5. "বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন"আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৭