বিষয়বস্তুতে চলুন

ফিলিপাইন ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিলিপাইন ফুটবল ফেডারেশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯০৭; ১১৮ বছর আগে (1907)[]
সদর দপ্তরপাসিগ, ফিলিপাইন
ফিফা অধিভুক্তি১৯৩০; ৯৫ বছর আগে (1930) []
এএফসি অধিভুক্তি১৯৫৪
সভাপতিফিলিপাইন মারিয়ানো আরানেতা
সহ-সভাপতিফিলিপাইন জোসেলিতো পিনোল
ওয়েবসাইটpff.org.ph

ফিলিপাইন ফুটবল ফেডারেশন (ইংরেজি: Philippine Football Federation; এছাড়াও সংক্ষেপে পিএফএফ নামে পরিচিত) হচ্ছে ফিলিপাইনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪৭ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ফিলিপাইনের পাসিগে অবস্থিত।

এই সংস্থাটি ফিলিপাইনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ফিলিপাইন ফুটবল লিগ এবং পিএফএফ নারী লিগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ফিলিপাইন ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মারিয়ানো আরানেতা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এডউইন গাস্তানেস।

কর্মকর্তা

[সম্পাদনা]
২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিমারিয়ানো আরানেতা
সহ-সভাপতিজোসেলিতো পিনোল
সাধারণ সম্পাদকএডউইন গাস্তানেস
কোষাধ্যক্ষহুয়ান মিগেল রোমুয়ালদেজ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকআঙ্গেলিকো মেরকাদের
প্রযুক্তিগত পরিচালকস্কট কুপার
ফুটসাল সমন্বয়কারীইসমাইল সেদিগ
জাতীয় দলের কোচ (পুরুষ)গোরান মিলোজেভিচ
জাতীয় দলের কোচ (নারী)লেত দিমজোন
রেফারি সমন্বয়কারীএডউইন আলোবিন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]