বিষয়বস্তুতে চলুন

ফিরোজ মিনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিরোজ মিনার
ধরনমিনার
ব্যুৎপত্তিসাইফউদ্দিন ফিরোজ শাহে'র নামে নামকরণ করা হয়েছে
অবস্থানগৌড়, পশ্চিমবঙ্গ, ভারত
নিকটবর্তী শহরইংরেজ বাজার
স্থানাঙ্ক২৪°৫২′২৫″ উত্তর ৮৮°০৭′৫০″ পূর্ব / ২৪.৮৭৩৭° উত্তর ৮৮.১৩০৫° পূর্ব / 24.8737; 88.1305
উচ্চতা২৬ মিটার (৮৫ ফুট)
নির্মিত১৪৮৯
পরিচালকবর্গভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ

ফিরোজ মিনার (ফিরুজ মিনার নামেও পরিচিত) (ইংরেজি: Tower Of Firoz/Firuz) ভারতের পশ্চিমবঙ্গের গৌড়ে অবস্থিত একটি পাঁচতলা বিশিষ্ট মিনার[], যেটি হাবশি বংশের সুলতান সাইফউদ্দিন ফিরোজ শাহ ১৪৮৫ থেকে ১৪৮৯ সালের মধ্যে নির্মাণ করেছিলেন।[] এটি তুঘলকি স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছিল। যদিও প্রথম তিনটি তলা বহুভুজবিশিষ্ট, চূড়ান্ত দুটি তলা বৃত্তাকারে তৈরি।Yes

অবস্থান

[সম্পাদনা]

ফিরোজ মিনার দাখিল দরওয়াজা থেকে ১ কি.মি. দূরে গৌড় শহরে অবস্থিত। গৌড় ইংরেজ বাজার থেকে ১ কি.মি. (৯.৯ মাইল) দূরত্বে অবস্থিত এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

মিনারটি হাবশি রাজবংশের সুলতান সাইফউদ্দিন ফিরোজ শাহ নির্মাণ করেছিলেন। মিনারটির নির্মাণ কাজ ১৪৮৫ সালে শুরু হয়ে ১৪৮৯ সালে শেষ হয়েছিল।[] কথিত রয়েছে, মিনারটি পীর আশা মন্দির এবং চিরাগ[] দানি নামে পরিচিত।[] মিনারটি ফিরোজ শাহে'র যুদ্ধক্ষেত্রে বিজয়ের কথা স্মরণ করায়।[] প্রথা অনুসারে, মিনারের উচ্চতা সম্পর্কে সন্তুষ্ট না হওয়ায় ফিরোজ শাহ শীর্ষস্থল থেকে প্রধান স্থপতিকে ফেলে দিয়েছিলেন, কেননা তিনি চেয়েছিলেন যে মিনারটি দীর্ঘতর হোক।[]

স্থাপত্য

[সম্পাদনা]

মিনারটি দিল্লির কুতুব মিনারের সাথে সাদৃশ্যপূর্ণ।[] ফিরোজ মিনার পাঁচতলা কাঠামোবিশিষ্ট।[] প্রথম তিনটি তলা বহুভুজবিশিষ্ট এবং পরের দুটি তলা বৃত্তাকার আকারের।[] মিনারটি ২৬ মিটার (৮৫ ফুট) উচু এবং এর পরিধি ১৯ মিটার (৬২ ফুট)।[] একটি সর্পিল ৭৩ ধাপের সিঁড়ি মিনারটির শীর্ষে নিয়ে যায়।[][] যদিও এটির উপরের তলায় একটি গম্বুজ ছিল[], তবে পুনরুদ্ধারের কাজের কারণে একটি সমতল ছাদ দ্বারা এটি প্রতিস্থাপিত হয়েছে।[]

মিনারটি তুঘলকি স্থাপত্যে নির্মিত এবং এর দেয়ালে টেরাকোটার কাজ রয়েছে। মিনারটি একটি স্তম্ভমূলের গাথনের উপরে স্থাপিত হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 "ফিরুজ মিনার"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫
  2. 1 2 3 4 "Places to visit"। ২৪ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯
  3. 1 2 Safvi, Rana (২ মার্চ ২০১৯)। "Once upon a fort: Gaur's Firoz Minar is still an imposing sight"। The Hindu। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯
  4. 1 2 "Firoz Minar"। Archaeological Survey of India। ৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯
  5. "ইতিহাসের দেশে ২ / দাখিল দরওয়াজা, ফিরোজ মিনার, বাইশগজী দেওয়াল"। খবর অনলাইন। ২৪ মে ২০১৮। ২৪ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯
  6. Z. A. Desai (১৯৭০)। Indo-Islamic architecture। Publications Division Ministry of Information & Broadcasting। আইএসবিএন ৯৭৮৮১২৩০২৪০৬৬