পরিতোষ চক্রবর্তী
অধ্যাপক পরিতোষ চক্রবর্তী | |
|---|---|
| রংপুর-২ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ৩১ জুলাই ১৯৯৫ | |
| পূর্বসূরী | হুসেইন মুহাম্মদ এরশাদ |
| উত্তরসূরী | শূন্য |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৬ ডিসেম্বর ১৯৪৮ রংপুর জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমানে- বাংলাদেশ) |
| রাজনৈতিক দল | জাতীয় পাটি সিপিবি বিএনপি |
| প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় কারমাইকেল কলেজ |
পরিতোষ চক্রবর্তী (জন্ম: ১৬ ডিসেম্বর ১৯৪৮) বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি রংপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]পরিতোষ চক্রবর্তী ১৬ ডিসেম্বর ১৯৪৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে ইংরেজি বিভাগে অনার্স শেষ করেন এবং পরে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন।[২]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]পরিতোষ চক্রবর্তী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭০ সালের ডিসেম্বরে, তিনি কারমাইকেল কলেজ ছাত্রসংসদে পল্লি ছাত্রসংসদ প্যানেল থেকে ভিপি নির্বাচিত হন । আশির দশকে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজনীতিতে যুক্ত হন।
পরবর্তীতে, জাতীয় পার্টিতে যোগ দিয়ে তিনি পঞ্চম জাতীয় সংসদে হুসেইন মুহাম্মদ এরশাদের ছেড়ে দেয়া রংপুর-২ আসনের ১৯৯১ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
১৯৯৫ সালে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ২০২৪ সাল থেকে তিনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে রংপুর, দিনাজপুর ও জয়পুরহাট জেলায় কর্মরত আছেন ।এছাড়াও বর্তমানে তিনি রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত, বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "বদরগঞ্জ বিএনপির সভাপতির পদত্যাগ"। prothomalo.com। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।