নূরুল কবীর
নূরুল কবীর | |
|---|---|
নূরুল কবীর | |
| জন্ম | অক্টোবর ১৯৬০ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| পেশা | সংবাদ ব্যক্তিত্ব, লেখক, সম্পাদক |
| কর্মজীবন | ১৯৮৮-বর্তমান |
| পরিচিতির কারণ | সাংবাদিকতা, সামাজিক আন্দোলন, লেখক |
উল্লেখযোগ্য কর্ম | দ্য রেড মাওলানা, দ্বিরালাপ : চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি সম্পর্কে |
নুরুল কবীর একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক, কলাম লেখক, সম্পাদক এবং সংবাদকর্মী। তিনি ইংরেজি দৈনিক দ্য নিউ এজের সম্পাদক। নৈর্বাচনিক স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের সংগ্রাম, এবং দ্য রেড মাওলানা তার দুটি আলোচিত বই।[১] ২০২৫ সালের শ্রেষ্ঠ নন-ফিকশন গ্রন্থ হিসেবে তার রচিত দ্বিরালাপ : চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি বইটি বণিক বার্তা সম্মাননা লাভ করে।
শিক্ষা
[সম্পাদনা]নূরুল কবীর ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, ১৯৮৮ সালে যুক্তরাজ্যের থম্পসন ফাউন্ডেশনে সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করেন এবং ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াই এলাকা হাওয়াই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইস্ট-ওয়েস্ট সেন্টারে সাংবাদিকতা অধ্যয়ন করে জেফারসন ফেলোশিপ ভূষিত হন।
আন্দোলনে সক্রিয় ভূমিকা
[সম্পাদনা]নূরুল কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ছাত্র জীবনের সময়, বামপন্থী ছাত্র নেতা এবং কর্মী ছিলেন, যিনি ১৯৮৩ সালে স্টুডেন্ট কমিটি অব অ্যাকশন ফর ডেমোক্রেসি গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন; যে কমিটি আশির দশকে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে একটি নিষ্পত্তিমূলক ভূমিকা পালন করে।[২]
সাংবাদিকতা
[সম্পাদনা]নূরুল কবীর দ্য নিউ এজের সম্পাদক, যেটি বাংলাদেশের সবচেয়ে খোলামেলা নিরপেক্ষ প্রতিবেদনের সংবাদপত্রের মধ্যে একটি।[৩] নূরুল কবীর তার সম্পাদকীয় নীতির জন্য অত্যন্ত সম্মানিত।[৪] তিনি সাপ্তাহিক বুধবারের সম্পাদক ছিলেন। তিনি তার সরাসরি সাংবাদিকতা এবং সাহসী রাজনৈতিক মতামতের জন্য পরিচিত। এছাড়া কবি ও লেখক হিসেবে তিনি একাধিক বই লিখেছেন, দেশে এবং বিদেশে অসংখ্য রচনা প্রকাশ করেছেন এবং আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনগুলিতে অনেক বক্তব্য পেশ করেছেন।
বাংলাদেশে সামরিক শাসনের বিরোধিতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সোচ্চার থাকার কারণে কবির বেশ কয়েকবার আক্রমণের শিকার হন ও তার দুটি পা ভেঙে দেওয়া হয়। ২০০৭/৮ সালে মোটরবাইকে করে বন্দুকধারীরা তাকে ধাওয়া করে।
২০২৫ সালের ১৮ ডিসেম্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর ঢাকার কারওয়ান বাজার এলাকায় অবস্থিত ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালানো হয়।[৫] হামলাকারীরা ভবনের লবিতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং প্রায় ২৫ থেকে ২৮ জন সাংবাদিক ও কর্মচারী ছাদে আটকা পড়েন।[৬] রাত পৌনে ৩টার দিকে নূরুল কবীর হামলার প্রতিবাদ জানাতে ডেইলি স্টার ভবনের সামনে যান। এই সময় তার উপর হামলার চেষ্টা করা হয় এবং তাকে হেনস্থা করা হয়। পরে সেনাবাহিনী তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।[৭]
নির্বাচিত প্রকাশনা
[সম্পাদনা]- দ্য রেড মাওলানা (২০১২)
- নৈর্বাচনিক স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের সংগ্রাম (২০১২)
- কটুকথা-(সাক্ষাতকারের সংগ্রহ) (২০১৪)
- ডিসপোসিং অব অ্যা ডিক্টেটর : রি-ভিজিটিং অ্যা ম্যাগনিফিসেন্ট ম্যাস আপরেইজিং আফটার ফিফটি ইয়ারস (২০২০)
- দ্বিরালাপ : চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি (২০২৫)
সম্মাননা
[সম্পাদনা]
২০২৬ সালে নূরুল কবীরের লেখা দ্বিরালাপ : চব্বিশের গণঅভ্যুত্থান ও পূর্বাপর রাজনীতি গ্রন্থটি বণিক বার্তা পত্রিকার বার্ষিক নন-ফিকশন গ্রন্থসম্মাননা লাভ করে। গ্রন্থটিতে বাংলাদেশে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের রাজনৈতিক গতিপথ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রকাশক: জসিম উদ্দিন, কথাপ্রকাশ, ঢাকা। প্রকাশকাল ২০২৫।[৮][৯][১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Editors worried at threats to Nurul Kabir"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "আদালত অবমাননা থেকে নিউ এজ সম্পাদক নূরুল কবীর ও প্রতিবেদককে অব্যাহতি"। দৈনিক সংগ্রাম। ২০ ফেব্রুয়ারি ২০১২। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
- ↑ "বিশ্ব সংবাদ স্বাধীনতা দিবসে ঢাকার দ্য নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর সাক্ষাৎকার দেন ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগকে"। ভয়েস অব আমেরিকা। ৩ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
- ↑ "Nurul Kabir -New age"। নিউ এজ (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
- ↑ "ডেইলি স্টার, প্রথম আলো কার্যালয়ে নজিরবিহীন হামলা ভাঙচুর আগুন"। দৈনিক কালবেলা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৫।
- ↑ "নীচে আগুন, রাতভর অফিসের ছাদে সিঁটিয়ে ২৮ কর্মী, পাইপ বেয়ে নামতেই গণধোলাই! কী ঘটে দুই সংবাদপত্রের দফতরে"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৫।
- ↑ "নিউ এজ সম্পাদক নূরুল কবীর হেনস্তার শিকার"। দৈনিক আমার দেশ। ১৯ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২৫।
- ↑ ‘গ্রন্থ সম্মাননা’ পেলেন নূরুল কবীর ও ইউসুফ সিদ্দিকি
- ↑ শেষ হলো সপ্তম নন-ফিকশন বইমেলা
- ↑ গ্রন্থ সম্মাননা পেলেন নূরুল কবীর ও মুহম্মদ ইউসুফ সিদ্দিকি