নুক্তা
| ় | |
|---|---|
নুক্তা |
নুক্তা (হিন্দি: नुक़्ता, উর্দু: نقطہ, প্রতিবর্ণী. নুক়্তা), যা বিন্দু বা ফুট নামেও পরিচিত, বাংলা-অসমীয়া, দেবনাগরী ইত্যাদি লিপিতে ব্যবহৃত একধরনের চিহ্ন, যা দিয়ে মূল লিপিতে অবর্তমান এমন ধ্বনিকে প্রকাশ করা যায়।[ক][১]
বাংলা-অসমীয়া লিপি
[উৎস সম্পাদনা]| বর্ণ (বাংলা / দেবনাগরী) | নুক্তাসহ বর্ণ (বাংলা / দেবনাগরী) | আরবি অক্ষর | IPA | উদাহরণ |
|---|---|---|---|---|
| ক / क | ক় / क़ | ق | q | ক়ুরআ়ন |
| খ / ख | খ় / ख़ | خ | x | খ়ান |
| গ / ग | গ় / ग़ | غ | ɣ | গ়াজ়ি |
| জ / ज | জ় / ज़ | ز | z | জ়াকাত |
| ঝ / झ | ঝ় / झ़ | ژ[২] | ʒ | আঝ়দহা |
| থ / थ | থ় / थ़ | ث | θ | থ়ালাসা |
| দ / द | দ় / द़ | ذ | ð | দ়িক্র |
| ফ / फ | ফ় / फ़ | ف | f | ফ়াতওয়া |
| ভ / व | ভ় / व़ | ب | v | ভ়াজ়ন |
| স / स | স় / स़ | ص | ɕ | স়ালেহ় |
| হ / ह | হ় / ह़ | ح | ħ | হ়ালাল |
| আ / आ | আ় / आ़ | ع | ʕ | আ়লেম |
বাংলা-অসমীয়া লিপিতে "ড", "ঢ" ও "য" বর্ণের নিচে বিন্দু সহযোগে যথাক্রমে "ড়", "ঢ়" ও "য়" ব্যবহার করা হয়। বাংলা ভাষায় "ড়" ও "ঢ়" বর্ণ দুইটি যথাক্রমে /ɽ/ ও /ɽʱ/ ধ্বনিকে প্রকাশ করে এবং "য়" বর্ণের কোনো নির্দিষ্ট উচ্চারণ নেই। অসমীয়া ভাষায় "ড়", "ঢ়" ও "য়" বর্ণ তিনটি যথাক্রমে /ɹ/, /ɹɦ/ ও /j/ ধ্বনিকে প্রকাশ করে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা বর্ণমালা বিন্যাসে এরা সর্বপ্রথম বাংলা লিপিতে স্থান পায়।[৩] যদিও সংস্কৃত ও নব্যভারতীয় আর্যভাষাগুলোতে "ড" ও "ঢ"-এর শব্দের মধ্যে অবস্থানভেদে এর উচ্চারণ কখনো কখনো যথাক্রমে "ড়" ও "ঢ়"-এর মতো হতো তবুও বাংলায় "ড়" ও "ঢ়" বর্ণদের স্বতন্ত্র বর্ণ রূপে সৃষ্টি করা হয়েছে।[৩] বাংলায় এদের শব্দের আদিতে ব্যবহার করা হয় না।
দেবনাগরী লিপি
[উৎস সম্পাদনা]হিন্দিতে নুক়্তা (नुक़्ता) শব্দটি নিজেই নুক্তা চিহ্নের ব্যবহারের উদাহরণ। অন্যান্য উদাহরণ হচ্ছে ক়িলা (क़िला; ক়িলা, "দুর্গ") ও আগ়া খ়ান্ (आग़ा ख़ान्)।
অনুরূপ চিহ্ন
[উৎস সম্পাদনা]দেবনাগরী লিপিতে নিচে রেখা যুক্ত করে সিন্ধি ও সরাইকির ইমপ্লোসিভ ব্যঞ্জনধ্বনিকে প্রকাশ করা যায়। যেমন: ॻ [ɠə], ॼ [ʄə], ॾ [ɗə], ॿ [ɓə]।
কম্পিউটিং কোড
[উৎস সম্পাদনা]| অক্ষর | ় | |
|---|---|---|
| ইউনিকোড নাম | বাংলা চিহ্ন নুক্তা | |
| এনকোডিং | দশমিক | হেক্স |
| ইউনিকোড | 2492 | U+09BC |
| ইউটিএফ-৮ | 224 166 188 | E0 A6 BC |
| সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র | ় | ় |
টীকা
[উৎস সম্পাদনা]তথ্যসূত্র
[উৎস সম্পাদনা]- ↑ Kulshreshtha, Manisha; Mathur, Ramkumar (২৪ মার্চ ২০১২)। Dialect Accent Features for Establishing Speaker Identity: A Case Study (ইংরেজি ভাষায়)। Springer Science & Business Media। পৃ. ১৯। আইএসবিএন ৯৭৮-১-৪৬১৪-১১৩৭-৬।
A few sounds, borrowed from the other languages like Persian and Arabic, are written with a dot (bindu or nukta) as shown in Table 2.2.
- ↑ এই অক্ষরটি আরবি বর্ণমালায় নেই; এটি ফ়ার্সি, উর্দু ও অন্যান্য ভাষায় ব্যবহৃত হয়।
- 1 2 ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃ. ৫৩০।