নিষ্পাপ মুন্না
| নিষ্পাপ মুন্না | |
|---|---|
নিষ্পাপ মুন্না চলচ্চিত্রের পোস্টার | |
| পরিচালক | বদিউল আলম খোকন |
| প্রযোজক | মোহাম্মাদ আলী |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | আলী আকরাম শুভ |
| প্রযোজনা কোম্পানি | মীনা ফিল্মস |
| পরিবেশক | মীনা ফিল্মস |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৫০ মিনিট |
| দেশ | |
| ভাষা | বাংলা |
নিষ্পাপ মুন্না হচ্ছে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী সামাজিক-মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন ও মিনা ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন মোহাম্মদ আলী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশী সুপারস্টার শাকিব খান, সাহারা, মিশা সওদাগর, আসিফ ইকবাল, আলীরাজ, ও রেহানা জলি সহ আরও অনেকে। এটি ২০১৩ সালের ৩১ মে মুক্তি পায়।[১][২] এটি মুক্তি পর ইতিবাচক ও মিশ্র প্রতিক্রিয়া পায় এবং বক্স অফিসে বড়সড় সাফল্য অর্জন করে।[৩] এটি সুমান্থ, চারমি কর, ও রাহুল দেব অভিনীত ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু চলচ্চিত্র চিন্নডু-এর পুনঃনির্মাণ।
কাহিনি
[সম্পাদনা]জেলখানায় জন্ম হয় শিশু মুন্নার তবে জন্মের সময় তার মা মারা যায়। জেলার মুন্নাকে মায়া করে জেলখানা থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। কিন্তু পরিবারের অন্য সদস্যরা মুন্নাকে মেনে নিতে পারে না। এর মধ্যে জেলারের ছোট ভাই জেলারের স্ত্রীকে খুন করে। তবে দোষ পড়ে মুন্নার। বিচারে মুন্নার ১২ বছর জেল হয়। পরে জেল খেটে বের হয়ে মুন্না আসল সত্য বের করার চেষ্টা করতে থাকে।
অভিনয়
[সম্পাদনা]- শাকিব খান - মুন্না
- সাহারা - অন্তরা
- মিশা সওদাগর - পাশা
- আলীরাজ - আরজুর বাবা
- রেহানা জলি - মমতা, আরজুর মা
- আসিফ ইকবাল - আরজু রহমান মল্লিক
- আফজাল শরীফ
- সাথী
- সাংকু পাঞ্জা - শিকদার
- ইলিয়াস কোবরা - ফরিদ
- নাসরিন - পাশার বোন
- বিপাশা কবির - আইটেম নাম্বার
সঙ্গীত
[সম্পাদনা]নিষ্পাপ মুন্না চলচ্চিত্রের সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ ও গানের গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির এবং কবির বকুল।
| সঙ্গীত তালিকা | |||
|---|---|---|---|
| নং. | শিরোনাম | শিল্পী(রা) | দৈর্ঘ্য |
| ১. | "তোর মনেতে থাকবো" | এস আই টুটুল ও ডলি সায়ন্তনী | ৪:১২ |
| ২. | "তুমি যদি প্রেম দাও" | এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন | ৪:২৫ |
| ৩. | "প্রেম আসে যার মাঝে" | মুন ও অনিমা ডি কস্তা | ৩:৩৩ |
| ৪. | "মালা" | পলাশ | ৪:০২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ৭০ প্রেক্ষাগৃহে শাকিবের ‘নিষ্পাপ মুন্না’। প্রথম আলো। ২৯ মে ২০১৩। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৩।
{{সংবাদ উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য) - ↑ "Nishpap Munna Hit Theatre today"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Nishpap Munna Review"। Jugantor.com। ১৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৩।
| বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ২০১৩-এর চলচ্চিত্র
- বাংলা ভাষার চলচ্চিত্র
- বাংলাদেশী চলচ্চিত্র
- বাংলাদেশী মারপিটধর্মী চলচ্চিত্র
- আলী আকরাম শুভ সুরারোপিত চলচ্চিত্র
- ২০১০-এর দশকের চলচ্চিত্র
- বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্র
- আইটেম নাম্বার বিশিষ্ট চলচ্চিত্র
- বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্রের বাংলাদেশী পুনর্নির্মাণ
- তেলুগু চলচ্চিত্রের বাংলাদেশী পুনর্নির্মাণ
- বাংলাদেশের চলচ্চিত্র অসম্পূর্ণ
- ২০১৩-এর মারপিটধর্মী চলচ্চিত্র
- ২০১৩-এর বাংলাদেশী চলচ্চিত্র
- ২০১৩-এর বাংলা ভাষার চলচ্চিত্র