বিষয়বস্তুতে চলুন

নিশীথ প্রামাণিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিশীথ প্রামাণিক
ভারত সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
৭ জুলাই ২০২১  ১১ জুন ২০২৪
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি
পূর্বসূরীজি. কিষাণ রেড্ডি
উত্তরসূরীবান্দি সঞ্জয় কুমার
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
৭ জুলাই ২০২১  ১০ জুন ২০২৪
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি
মন্ত্রীঅনুরাগ ঠাকুর
উত্তরসূরীরক্ষা খডসে
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
২৩ মে ২০১৯  ৪ জুন ২০২৪
পূর্বসূরীপার্থপ্রতিম রায়
উত্তরসূরীজগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1986-01-17) ১৭ জানুয়ারি ১৯৮৬ (বয়স ৪০)
দিনহাটা, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি (২০১৯-বর্তমান)
অন্যান্য
রাজনৈতিক দল
তৃণমূল কংগ্রেস (২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত)
দাম্পত্য সঙ্গীপ্রিয়াঙ্কা প্রামাণিক
সন্তান
পেশারাজনীতিবিদ, শিক্ষক
স্বাক্ষর

নিশীথ প্রামানিক (জন্ম: ১৭ জানুয়ারী ১৯৮৬) পশ্চিমবঙ্গের একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের কোচবিহারের লোকসভা সদস্য ছিলেন ।[] তিনি ২০২১ থেকে ২০২১ সাল পর্যন্ত দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন । তিনি ২০১৯ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন।[]

প্রাথমিক এবং ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৯৮৬ সালের ১৭ জানুয়ারি নিশীথ প্রামানিক ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন।[] তার পিতা-মাতার আদি নিবাস ছিল বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামে। ১৯৬৮ সালে তারা বাংলাদেশ ত্যাগ করে পশ্চিমবঙ্গের কুচবিহারের দিনহাটায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।[] তিনি ২০০১ সালে রাজ্য বোর্ডের অধীনে দিনহাটার ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠ থেকে দশম শ্রেণী পাস করেন।[] তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি প্রিয়াঙ্কা প্রামাণিকের সাথে বিবাহিত, যার সাথে তার দুটি ছেলে রয়েছে।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]
২০২১ সালের ০৭ জুলাই নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি, রাম নাথ কোবিন্দ নিশীথ প্রামাণিককে প্রতিমন্ত্রী হিসাবে শপথ পাঠ করান।

২০১৮ সালের মার্চে বিজেপিতে যোগদানের আগে তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন।[][] ২০২১ সালের জুলাই মাসে, মন্ত্রিসভা রদবদলের পর তিনি দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন।[] ২০২১ সালের হিসাবে, ৩৫ বছর বয়সে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী হন।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "BJP fares well in 'minority-concentration' districts, wins over 50% seats"The Times of India। ২৯ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০
  2. "Among BJP's West Bengal winners, a tribal leader, businessman, software expert" (ইংরেজি ভাষায়)। The Indian Express। ৪ মার্চ ২০২৪। ৩ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৫
  3. Centre, National Informatics। "Digital Sansad"Digital Sansad (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫
  4. Shabuj, Mostafa (২০ জুলাই ২০২১)। "Indian minister Pramanik not Bangladeshi citizen, says extended family in Gaibandha"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৪
  5. "NISITH PRAMANIK COOCH BEHAR (SC) (WEST BENGAL) - Affidavit Information of Candidate"myneta.info। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৫
  6. "Members : Lok Sabha"The Hindu। ১৯ জুলাই ২০২১।
  7. "TMC leader joins BJP, says only PM Modi can save country"in.news.yahoo.com (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯
  8. ANI (১ মার্চ ২০১৯)। "TMC leader joins BJP, says only PM Modi can save country"। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "Modi cabinet rejig: Full list of new ministers"India Today। ৭ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২১
  10. Ananya Bhattacharya (৭ জুলাই ২০২১)। "Nisith Pramanik of Cooch Behar, 35, is youngest minister in Team Modi"India Today

বহিঃসংযোগ

[সম্পাদনা]