বিষয়বস্তুতে চলুন

সংসদ সদস্য, লোকসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংসদ সদস্য
লোকসভা, সদস্যদের বৈঠকস্থল
দায়িত্বরত
অষ্টাদশ লোকসভা

৪ জুন ২০২৪ থেকে
অবস্থাসক্রিয়
সংক্ষেপেএমপি
এর সদস্যলোকসভা
যার কাছে জবাবদিহি করেঅধ্যক্ষ
আসনভারতীয় সংসদ
মেয়াদকাল৫ বছর; নবায়নযোগ্য
গঠনের দলিলভারতের সংবিধানের ৮১ নং অনুচ্ছেদ
গঠন২৬ জানুয়ারি ১৯৫০
বেতন₹ ৩,৩০,০০০ (ইউএস$ ৪,০৩৩.৬৯)
(ভাতাসহ) প্রতিমাসে[১]
ওয়েবসাইটloksabha.nic.in

লোকসভার একজন সংসদ সদস্য (সংক্ষেপে: এমপি) ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভারতীয় জনগণের প্রতিনিধি। লোকসভার সংসদ সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। ভারতের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট; রাজ্যসভা (উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্য পরিষদ) এবং লোকসভা (নিম্নকক্ষ অর্থাৎ জনগণের কক্ষ)। লোকসভায় সংসদ সদস্যদের সর্বোচ্চ অনুমোদিত শক্তি হল ৫৫০। এর মধ্যে রয়েছে নির্বাচনী এলাকা ও রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য সর্বাধিক ৫৩০ জন সদস্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিত্ব করার জন্য ২০ জন সদস্য পর্যন্ত (উভয়টিই সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত)। ১৯৫২ এবং ২০২০ এর মধ্যে, অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যদের জন্য দুটি আসন সংরক্ষিত ছিল। লোকসভার বর্তমান নির্বাচিত শক্তি হল ৫৪৩। লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দল বা দলগুলির জোট ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন করে।[২][৩][৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Salaries, allowances and facilities to Members" (পিডিএফ)। Lok Sabha website। ২৩ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৬।
  2. ↑ "Lok Sabha"। Lok Sabha। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬।
  3. ↑ "Lok Sabha, House of people"। Parliament of India। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬।
  4. ↑ "Members of Parliament (Lok Sabha and Rajya Sabha)"। elections.in। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬।