নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ
| নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ | |
|---|---|
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| মালিকানা | নিজাম হাসিনা ফাউন্ডেশন |
| অবস্থান | |
| অবস্থান | উকিল পাড়া, ভোলা সদর উপজেলা, ভোলা জেলা |
| স্থানাঙ্ক | ২২°৬৭′৮২″ উত্তর ৯০°৬৪′৯৭″ পূর্ব |
| স্থাপত্য | |
| স্থপতি | কামরুজ্জামান লিটন |
| ধরন | মসজিদ |
| স্থাপত্য শৈলী | আধুনিক ঐতিহ্যবাহী স্থাপত্য |
| ভূমি খনন | ১ জুন ২০১০ |
| সম্পূর্ণ হয় | ৩০ ডিসেম্বর ২০১৬ |
| নির্মাণ ব্যয় | প্রায় ৩০ কোটি টাকা |
| বিনির্দেশ | |
| ধারণক্ষমতা | ১,৫০০ |
| গম্বুজসমূহ | ৪ |
| গম্বুজের উচ্চতা (ভেতরে) | ৬০ ফুট |
| মিনার | ২ |
| মিনারের উচ্চতা | ১২০ ফুট |
| উপাদানসমূহ | ইট, বালু, মার্বেল পাথর, সিমেন্ট |
নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ বাংলাদেশের ভোলা জেলার ভোলা সদর উপজেলার উকিল পাড়ায় অবস্থিত একটি মসজিদ। নিজাম হাসিনা ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত আধুনিক মসজিদ।[১][২][৩]
ইতিহাস
[সম্পাদনা]২৪ হাজার স্কয়ার ফুট বা দেড় একর জমির ওপর মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ ও তার পরিবারের অর্থায়নে গঠিত নিজাম হাসিনা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ মসজিদটি নির্মাণ করা হয়।[৪] ২০১০ সালের জুন মাসে মসজিদের নির্মাণকাজ শুরু হয়,[৫] ২০১৬ সালের ডিসেম্বর এ তোফায়েল আহমেদ ও আলী আজম মুকুল ও বায়তুল মোকারম এর ইমাম উদ্ভধন করেন।[৬][৭] মসজিদটি নির্মাণে ৩০ কোটি টাকা ব্যয় হয়। এটিতে প্রায় ৫২ হাজার শ্রমিক ৭ বছর নির্মাণ কাজ করেছেন।
স্থাপত্য
[সম্পাদনা]স্থাপত্য প্রকৌশলী কামরুজ্জামান লিটন আধুনিক ও দৃষ্টিনন্দন ডিজাইন করেন।[৮] মসজিদটি ২৪ হাজার বর্গফুট জমির ওপর নির্মিত। এটি মার্বেল পাথরসহ বিভিন্ন ধরনের দামি পাথর ও আধুনিক স্থাপত্যশৈলীর কারুকার্য দ্বারা নির্মাণ করা হয়েছে। এটি দুই তলা এবং ১২০ ফুট দুটি মিনার ও ৬০ ফুট চারটি গম্বুজ রয়েছে। পুরুষ মহিলাদের জন্য আলাদা নামাজে স্থান ও অজু করার জায়গা রয়েছে। মুসলিম পাঠকদের জন্য একটি ইসলামী লাইব্রেরি ও একটি আধুনিক হিফজখানা ও রমজানে ইতকাফকারীদের জন্য একটি গোসলখানা রয়েছে। দরজা রয়েছে তিনটি। গেইট রয়েছে দুইটি। খতিব, ইমাম এবং মোয়াজ্জিনের জন্য দুইটি কক্ষ রয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যানের জন্য রয়েছে একটি অফিস।মসজিদের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রাতে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে। চারপাশে ফুলের গাছ দিয়ে বেষ্টিত।[৯][১০][১১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভোলার দৃষ্টিনন্দন নিজাম-হাসিনা জামে মসজিদ"। ২৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।
- ↑ "উন্মুক্ত করে দেয়া ভোলার দৃষ্টি নন্দন মসজিদটি"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।
- ↑ "দৃষ্টিনন্দন স্থাপনা নিজাম-হাসিনা মসজিদ"। রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।
- ↑ "ভোলার দৃষ্টিনন্দন স্থাপনা নিজাম-হাসিনা মসজিদ"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।
- ↑ "ভোলার আধুনিক ও দৃষ্টিনন্দন নিজাম-হাসিনা মসজিদ"। একুশে টেলিভিশন। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।
- ↑ "ভোলায় নিজাম হাসিনা ফাউন্ডেশনের মসজিদ উদ্বোধন"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ভোলায় সামাজিক বন্ধনে কোনো পার্থক্য নেই"। প্রথম আলো। ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।
- ↑ "ভোলায় দৃষ্টিনন্দন ও আধুনিক নিজাম-হাসিনা মসজিদ"। দৈনিক নয়া দিগন্ত। ২০ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।
- ↑ "ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদ উদ্বোধন"। কালের কণ্ঠ। ২২ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।
- ↑ "ভোলায় দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন"। ২২ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।
- ↑ "ভোলার একটি দৃষ্টিনন্দন মসজিদ"। ২৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।