নিকোলাস দোমিঙ্গেস
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | নিকোলাস মার্তিন দোমিঙ্গেস | ||
| জন্ম | ২৮ জুন ১৯৯৮ | ||
| জন্ম স্থান | আয়েদো (বুয়েনোস আইরেস), আর্জেন্টিনা | ||
| উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বোলোনিয়া | ||
| জার্সি নম্বর | ৮ | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ২০১৭–২০১৯ | ভেলেস সার্সফিল্ড | ৬৫ | (৭) |
| ২০১৯– | বোলোনিয়া | ৭২ | (১) |
| ২০১৯–২০২০ | → ভেলেস সার্সফিল্ড (ধার) | ১০ | (২) |
| জাতীয় দল‡ | |||
| ২০১৯– | আর্জেন্টিনা | ১১ | (১) |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৫৪, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৫৪, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
নিকোলাস মার্তিন দোমিঙ্গেস (স্পেনীয়: Nicolás Domínguez, স্পেনীয় উচ্চারণ: [nikoˈlas ðoˈmiŋɡeθ]; জন্ম: ২৮ জুন ১৯৯৮; নিকোলাস দোমিঙ্গেস নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব বোলোনিয়া এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
দোমিঙ্গেস ২০১৯ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নিকোলাস মার্তিন দোমিঙ্গেস ১৯৯৮ সালের ২৮শে জুন তারিখে আর্জেন্টিনার আয়েদো (বুয়েনোস আইরেস) জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]২০১৯ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে, ২১ বছর, ২ মাস ও ৮ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী দোমিঙ্গেস চিলির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৬৭তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় রোদ্রিগো দে পোলের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৩ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছিল।[৪] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে দোমিঙ্গেস সর্বমোট ৫ ম্যাচে ১টি গোল করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২০ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| আর্জেন্টিনা | ২০১৯ | ৫ | ১ |
| ২০২০ | ৩ | ০ | |
| ২০২১ | ৩ | ০ | |
| সর্বমোট | ১১ | ১ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://int.soccerway.com/matches/2019/09/06/world/friendlies/chile/argentina/3034800/
- ↑ https://www.worldfootball.net/report/freundschaft-2019-september-chile-argentinien/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3254890
- ↑ https://www.national-football-teams.com/matches/report/23892/Chile_Argentina.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে নিকোলাস দোমিঙ্গেস (ইংরেজি)
- সকারবেসে নিকোলাস দোমিঙ্গেস (ইংরেজি)
- বিডিফুটবলে নিকোলাস দোমিঙ্গেস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে নিকোলাস দোমিঙ্গেস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে নিকোলাস দোমিঙ্গেস (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে নিকোলাস দোমিঙ্গেস (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে নিকোলাস দোমিঙ্গেস (ইংরেজি)
- ১৯৯৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবলার
- বোলোনিয়া ফুটবল ক্লাব ১৯০৯-এর খেলোয়াড়
- ২০২১ কোপা আমেরিকার খেলোয়াড়
- কোপা আমেরিকা বিজয়ী খেলোয়াড়
- ইতালিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- আর্জেন্টিনীয় প্রথম বিভাগের খেলোয়াড়
- আর্জেন্টিনীয় প্রবাসী পুরুষ ফুটবলার
- ইংল্যান্ডে আর্জেন্টিনীয় প্রবাসী ক্রীড়াবিদ
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- আর্জেন্টিনীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ক্লাব আতলেতিকো ভেলেস সার্সফিল্ডের খেলোয়াড়
- নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাবের খেলোয়াড়
- বুয়েনোস আইরেস প্রদেশের ফুটবলার
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার
- ২১শ শতাব্দীর আর্জেন্টিনীয় পুরুষ ক্রীড়াবিদ