বিষয়বস্তুতে চলুন

নবকুমার ইন্সটিটিউশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নবকুমার ইন্সটিটিউশন ও
ড. শহীদুল্লাহ কলেজ
অবস্থান
মানচিত্র
১৬ উমেশ দত্ত রোড, বকশীবাজার, ঢাকা

বাংলাদেশ
তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল১৯১৬
বিদ্যালয় জেলাঢাকা
বিদ্যালয় কোড১০৮১৫৪[]
শ্রেণিপ্রাক-প্রথম থেকে দ্বাদশ
ক্যাম্পাসের ধরনশহরে অবস্থিত
শিক্ষা বোর্ডঢাকা
শাখা সংখ্যা

নবকুমার ইন্সটিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ বাংলাদেশের ঢাকা শহরের উমেশ দত্ত সড়কে (৭ নং বকশীবাজার সড়ক) অবস্থিত শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান। পুরান ঢাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর নামকরণ করা হয় এলাকার জমিদার নবকুমারের নামানুসারে। প্রতিষ্ঠানটি শহরের বকশীবাজার এলাকায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার মাঝে অবস্থিত। প্রতিষ্ঠানটি পুরনো ঢাকার অভিজাত পরিবার গুলির বাসস্থান লালবাগ, ইসলামপুর, ওয়ারীসহ গোটা ঢাকার বিত্তবান, সম্মানিত ও বিশিষ্টজনের সন্তানদের লেখাপড়ার অন্যতম পছন্দের প্রতিষ্ঠান ছিল।[]

ইতিহাস

[সম্পাদনা]

পুরান ঢাকার অভিজাত এলাকায় শিক্ষার বিস্তার ঘটাতে ১৯১৬ সালে তৎকালীন জমিদার বাবু নবকুমার এই শিক্ষায়তন প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নামেই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। ১৯৭৩ সাল পর্যন্ত এর শুধু বিদ্যালয় শাখা চালু ছিল। সেই বছর এর কলেজ শাখা শুরু হয়। বর্তমানে ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজে শ্রেণীপাঠ নবকুমার ইন্সটিটিউশনে শুরু হয়েছিল। মুহম্মদ শহীদুল্লাহ বাংলা কলেজে অধ্যাপনা করতেন। তাঁর স্মরণে নবকুমার ইন্সটিটিউশনের কলেজ অংশটির নাম ড. শহীদুল্লাহ কলেজ করা হয়।[]

কৃতি শিক্ষার্থী

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nabakumar Institution & Dr. Shahidullah College"সহপাঠি। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "শতবর্ষে নবকুমার ইন্সটিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ"দৈনিক যুগান্তর। ২২ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. 1 2 "নবকুমার ইনস্টিটিউট"বাংলাপিডিয়া। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০
  4. "বিস্মৃতির অতলে মানিকগঞ্জের শহীদ মিরাজ"বাংলানিউজ২৪.কম। ২৭ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  5. 1 2 "শতবর্ষ উদ্‌যাপন করলো ঐতিহ্যবাহী 'নবকুমার ইন্সটিউশন'"চ্যানেল আই। ১৯ ডিসেম্বর ২০১৫। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০