দেশি বামোশ
অবয়ব
| দেশি বামোশ Gymnothorax tile | |
|---|---|
| দেশি বামোশ | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Actinopterygii |
| বর্গ: | Anguilliformes |
| পরিবার: | Muraenidae |
| গণ: | Gymnothorax |
| প্রজাতি: | G. tile |
| দ্বিপদী নাম | |
| Gymnothorax tile (F. Hamilton, 1822) | |
দেশি বামোশ (বৈজ্ঞানিক নাম: Gymnothorax tile) (ইংরেজি: Indian mud moray eel) Muraenidae পরিবারের Gymnothorax গণের একটি স্বাদুপানির মাছ।
বর্ণনা
[সম্পাদনা]এদের দেহ লম্বা, ফুলকারন্ধ্র সরু ও চোখের সামনে অংশ চওড়া। থুতনীর অপর প্রান্তে নালীর ন্যায় একটি নাসারন্ধ্র বিদ্যমান। মাথা থুতনী থেকে পায়ু দৈর্ঘ্যর এক চতুর্থাংশ। লেজটি ধড় অপেক্ষা খাটো। মুখের চির মধ্যম। এই মাছের সর্বোচ্চ দৈর্ঘ্য ২৪০ সেমি পর্যন্ত পাওয়া গেছে।[১]
স্বভাব ও আবাসস্থল
[সম্পাদনা]এরা মোহনা ও নদীমুখে বাস করে। এরা তলদেশবাসী, নদীগামী ও মাংসাশী প্রাণী এবং প্রধানত ছোট ছোট মাছ খেয়েই জীবনধারণ করে।[১]
বিস্তৃতি
[সম্পাদনা]এই প্রজাতির মাছ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং হাওয়াই অঞ্চলে পাওয়া যায়।[১]
বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ
[সম্পাদনা]আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 এ কে আতাউর রহমান, মোহিত মোরশেদ (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার (সম্পাদকগণ)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। খণ্ড ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ. ১০–১১। আইএসবিএন ৯৮৪-৩০০০০-০২৮৬-০।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য)
উইকিমিডিয়া কমন্সে দেশি বামোশ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |