বিষয়বস্তুতে চলুন

দীনেশ ত্রিবেদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দীনেশ ত্রিবেদী
Portrait of Dinesh Trivedi
২১ সেপ্টেম্বর ২০১১ তারিখে নয়াদিল্লিতে ভারতীয় রেলের আধুনিকীকরণের বিষয়ে একটি প্রেস কনফারেন্স করছেন ত্রিবেদী।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৫ জুন ২০২৬
পূর্বসূরীপ্রণয় কুমার ভার্মা
সংসদ সদস্য, রাজ্যসভা
কাজের মেয়াদ
৩ এপ্রিল ২০২০ – ১২ ফেব্রুয়ারি ২০২১
পূর্বসূরীআহমেদ হাসান ইমরান
উত্তরসূরীজহর সরকার
নির্বাচনী এলাকাপশ্চিমবঙ্গ
কাজের মেয়াদ
২০০২ – ২০০৮
নির্বাচনী এলাকাপশ্চিমবঙ্গ
কাজের মেয়াদ
১৯৯০ – ১৯৯৬
নির্বাচনী এলাকাগুজরাত
ভারতের রেলমন্ত্রী
কাজের মেয়াদ
১৩ জুলাই ২০১২ – ১৮ মার্চ ২০১২
রাষ্ট্রপতিপ্রতিভা পাতিল
প্রধানমন্ত্রীমনমোহন সিং
পূর্বসূরীমমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরসূরীমুকুল রায়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
২২ মে ২০০৯ – ১৩ জুলাই ২০১১
রাষ্ট্রপতিপ্রতিভা পাতিল
প্রধানমন্ত্রীমনমোহন সিং
মন্ত্রীগুলাম নবী আজাদ
পূর্বসূরীপানবাকা লক্ষ্মী
(স্বাধীন দায়িত্ব)
উত্তরসূরীসুদীপ বন্দ্যোপাধ্যায়
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
১৬ মে ২০০৯ – ২৩ মে ২০১৯
পূর্বসূরীতড়িৎ বরণ তোপদার
উত্তরসূরীঅর্জুন সিং
নির্বাচনী এলাকাব্যারাকপুর
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1950-06-04) ৪ জুন ১৯৫০ (বয়স ৭৬)[১]
নতুন দিল্লি, ভারত [১]
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি (২০২১–বর্তমান)
অন্যান্য
রাজনৈতিক দল
ভারতীয় জাতীয় কংগ্রেস (১৯৮০–১৯৯০)
জনতা দল (১৯৯০–১৯৯৮)
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (১৯৯৮–২০২১)
প্রাক্তন শিক্ষার্থীসেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা (BCom)
টেক্সাস বিশ্ববিদ্যালয়, অস্টিন (MBA)
জীবিকাপাইলট
১২ ফেব্রুয়ারি ২০২১ অনুযায়ী

দীনেশ হীরালাল ত্রিবেদী (জন্ম ৪ জুন ১৯৫০) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। তিনি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার একজন সংসদ সদস্য এবং পশ্চিমবঙ্গের ব্যারাকপুর কেন্দ্রের প্রতিনিধিত্বকারী লোকসভার (২০০৯-২০১৯) প্রাক্তন সংসদ সদস্য ছিলেন।[২][৩] এর আগে তিনি দুটি পৃথক মেয়াদে (১৯৯০-১৯৯৬ এবং ২০০২-২০০৮) জন্য সংসদ সদস্য, রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং মনমোহন সিং-এর মন্ত্রিসভার অধীনে প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন।

ত্রিবেদী ২০১৬-২০১৭ সময়ের জন্য অসামান্য সংসদ সদস্য পুরস্কারেরপুরস্কার লাভ করেন এবং সংসদ ভবনের কেন্দ্রীয় হলে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।[৪] এছাড়াও তিনি ইন্দো-ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টারি ফোরাম (আইইইউপিএফ) এবং অন্যান্য সংসদীয় ফোরামের চেয়ারম্যান।[৫]

১২ ফেব্রুয়ারি ২০২১ সালে ত্রিবেদী তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং তার রাজ্যসভা আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।[৬][৭] তিনি ৬ মার্চ ২০২১-এ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।[৮]

২০২৬ সালের এপ্রিল মাসে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন। পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক এবং সীমান্ত-পারাপার বিষয়গুলো সম্পর্কে তাঁর পরিচিতির কারণে এই পদে দীর্ঘদিন ধরে পেশাদার কূটনীতিক নিয়োগের প্রথার ব্যতিক্রম ঘটিয়ে তাঁকে নিয়োগ দেওয়া হয়। ঢাকার একটি সংবেদনশীল রাজনৈতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল রাখতে এসব বিষয়কে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।[৯]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ত্রিবেদী একটি গুজরাতি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর বাবা-মা হীরালাল ত্রিবেদী ও উর্মিলাবেন ত্রিবেদীর সর্বকনিষ্ঠ সন্তান। ভারতের বিভাজনের সময় তাঁর বাবা-মা করাচি থেকে ভারতে অভিবাসন করেন; তাঁর অন্য সব ভাইবোন করাচিতেই জন্মগ্রহণ করেছিলেন।[৩] দিল্লিতে আসার আগে তাঁর বাবা-মা বিভিন্ন স্থানে বসবাস করতেন এবং সেখানেই তাঁর জন্ম হয়।[৩] পরে তাঁর বাবা কলকাতায় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ শুরু করেন।[৩] ত্রিবেদী হিমাচল প্রদেশের আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৩] এরপর তিনি ২০,০০০ রুপি ঋণ নিয়ে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।[৩] ভারতীয় বিমানবাহিনীতে উড়োজাহাজ চালানোর শৈশবের স্বপ্ন থেকে তিনি পাইলট হওয়ার প্রশিক্ষণও নেন।[৩]

রেডিফ ডটকমের প্রতিবেদন অনুযায়ী, তিনি পুনের চলচ্চিত্র ইনস্টিটিউটে অভিনেতা হিসেবে প্রশিক্ষণের জন্য আবেদন করেছিলেন; তবে সে সময় অভিনয়কে গুরুতর পেশা মনে না করায় তিনি তা আর এগিয়ে নেননি।[৩] রামকৃষ্ণ মিশনের একটি বিজ্ঞাপনে স্বামী বিবেকানন্দের ছবি দেখে তিনি সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন, কিন্তু পরিবারের সদস্যদের এবং শিকাগোর একজন স্বামীর জোরালো পরামর্শে তা করেননি।[৩] তিনি মঙ্গল গ্রহের অশুভ প্রভাব এড়াতে ডান হাতে নীলকান্তমণি, পান্না ও প্রবালখচিত আংটি পরেন।[৩][১০]

প্রাক-কর্মজীবন

[সম্পাদনা]

১৯৭৪ সালে এমবিএ সম্পন্ন করার পর ত্রিবেদী দুই বছর শিকাগোতে ডিটেক্স কোম্পানিতে কাজ করেন। পরে ভারতে ফিরে তিনি লি অ্যান্ড মুইরহেড নামের একটি লজিস্টিকস প্রতিষ্ঠানে কাজ করেন।[৩] ১৯৮৪ সালে তিনি চাকরি ছেড়ে কলকাতাভিত্তিক নিজস্ব বিমান-মালবাহী প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি একটি ভোক্তা সুরক্ষা কেন্দ্রও প্রতিষ্ঠা করেন।[৩]

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, সংসদ ভবন, নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদীকে ২০১৬ সালের জন্য অসামান্য সংসদ সদস্য পুরস্কার প্রদান করছেন

ফোরামসমূহ

[সম্পাদনা]

[২]

পদ ফোরাম
চেয়ারম্যান ইন্দো-ইইউ পার্লামেন্টারিয়ানস ফোরাম
সদস্য ইন্দো-আমেরিকান ফোরাম অব পার্লামেন্টারিয়ানস
সদস্য ইন্দো-ব্রিটিশ ফোরাম অব পার্লামেন্টারিয়ানস
সদস্য ইন্দো-ফ্রান্স ফোরাম অব পার্লামেন্টারিয়ানস
সদস্য ইন্দো-জার্মান ফোরাম অব পার্লামেন্টারিয়ানস
সদস্য ইন্দো-যুক্তরাজ্য ফোরাম অব পার্লামেন্টারিয়ানস
সদস্য ইন্দো-জাপান ফোরাম অব পার্লামেন্টারিয়ানস
সদস্য অ্যাসপান ডায়ালগ থিঙ্ক ট্যাঙ্ক, যুক্তরাষ্ট্র
সদস্য অ্যাসপান ইউরো

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "loksabha" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. 1 2 "Lok Sabha"। 164.100.47.132। ২৫ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১২।
  3. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Sheela Bhatt (১২ জুলাই ২০১১)। "Trivedi, a man of many parts"। Rediff.com। New Delhi। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১২।
  4. ↑ "Amid chaos in Parliament, MPs awarded Outstanding Parliamentarian Awards for 2014-2017 period | Latest News & Updates at DNAIndia.com"। dna (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৮।
  5. ↑ "Indo-EU parliamentary forum launched"। The Times of India। ৩ এপ্রিল ২০০৫। ৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১২।
  6. ↑ "Trinamool Congress MP Dinesh Trivedi resigns from Rajya Sabha"। The Times of India। ১২ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১।
  7. ↑ "West Bengal News: TMC सांसद दिनेश त्रिवेदी ने किया इस्तीफे का ऐलान, BJP में जाने की अटकलें"। Navbharat Times (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১।
  8. ↑ "West Bengal assembly polls: Former TMC MP Dinesh Trivedi joins BJP"। The Times of India (ইংরেজি ভাষায়)। ৬ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২১।
  9. ↑ "Why Dinesh Trivedi's Appointment As Bangladesh Envoy Is Unusual Explained"। News18 (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৬।
  10. ↑ Hashmi, Lubna (১৩ জুলাই ২০১১)। "Dinesh Trivedi: An extraordinary man of Expression"। Aaj Ki Khabar (ইংরেজি ভাষায়)। ১৪ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।

বহিঃসংযোগ

[সম্পাদনা]