ডাহুক
| ডাহুক | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্রাণীজগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | পক্ষী |
| বর্গ: | গ্রুইফর্মিস |
| পরিবার: | রেলিডি |
| গণ: | Amaurornis |
| প্রজাতি: | A. phoenicurus |
| দ্বিপদী নাম | |
| Amaurornis phoenicurus Pennant, 1769 | |
| আনুমানিক বিস্তৃতি | |
| প্রতিশব্দ | |
|
Erythra phoenicura | |
ডাহুক (বৈজ্ঞানিক নাম: Amaurornis phoenicurus), ডাইক, পানপায়রা বা ধলাবুক ডাহুক Rallidae (রেলিডি) গোত্র বা পরিবারের অন্তর্ভুক্ত Amaurornis (আমুরর্নিস) গণের অন্তর্গত মাঝারি আকৃতির একটি পাখি।[২][৩] পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়।এটি সাধারণত মাঠের ভিতরে ও কচুরি পানা পুকুরেও ডিম পারে।
গঠন
[সম্পাদনা]
এর দেহ কালচে এবং মুখমণ্ডল, গলা, বুক ও পেট সম্পূর্ণ সাদা। অন্যসব ঝিল্লির তুলনায় এরা বেশ সাহসী। ফলে মানববসতির আশেপাশে এদের প্রায়ই দেখা যায়। স্বভাবে এরা ক্রেপাসকুলার। প্রজননকালীন সময়ে বর্ষার প্রথম বৃষ্টিতে এরা উচ্চস্বরে বার বার ডাকে।
বর্ণনা
[সম্পাদনা]ডাহুকের বৈজ্ঞানিক নামের অর্থ লাললেজী কালো পাখি (গ্রিক: amauros = কালচে, ornis = পাখি; লাতিন: phoenicurus = লাল লেজের গির্দি)।[৩] সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ৮৩ লক্ষ ৪০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[৪] আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Amaurornis phoenicurus"। The IUCN Red List of Threatened Species। ১১ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৩।
- ↑ রেজা খান (২০০৮)। বাংলাদেশের পাখি। ঢাকা: বাংলা একাডেমী। পৃ. ১৫৩। আইএসবিএন ৯৮৪০৭৪৬৯০১।
- 1 2 3 জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ. ১৫৬–৫৭।
{{বই উদ্ধৃতি}}:|লেখক=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "White-breasted Waterhen Amaurornis phoenicurus "। BirdLife International। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শিরোনাম=এর 49 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |