জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়
| জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় | |
|---|---|
| অবস্থান | |
![]() | |
জুনিয়াদহ, ভেড়ামারা উপজেলা | |
| তথ্য | |
| বিদ্যালয়ের ধরন | এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় |
| প্রতিষ্ঠাকাল | ১৮৭২ |
| প্রতিষ্ঠাতাগণ |
|
| বিদ্যালয় বোর্ড | যশোর বোর্ড[১] |
| বিদ্যালয় জেলা | কুষ্টিয়া |
| ইআইআইএন | ১১৭৪৬৫ |
| প্রধান শিক্ষক | এ.কে. রাজু আহমেদ |
| সহকারী প্রধান শিক্ষক | মোঃ ময়নুল কবির |
| লিঙ্গ | বালক-বালিকা |
| শ্রেণি | ৬ষ্ঠ-১০ম |
| ভাষা | বাংলা |
| শিক্ষায়তন | ৫.২১ একর (২১,১০০ বর্গমিটার) |
| ক্যাম্পাসের ধরন | গ্রাম্য |
| ওয়েবসাইট | juniadahasecondaryschool |
জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৮৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কুষ্টিয়া জেলার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার মধ্যে সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৮৭২ সালে হিন্দু জমিদার আশুতোষ মুখার্জি ও বাবু ললিত মোহন মুখার্জি জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। বিদ্যালয়টিতে প্রথমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু হয়। বাবু রামনাথ নন্দী বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন। ১৯০২ সালে বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে।[২]
অবস্থান
[সম্পাদনা]বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের সদর দপ্তর জুনিয়াদহে অবস্থিত। ভেড়ামারা শহর থেকে বিদ্যালয়টির দুরত্ব ১৩ কিলোমিটার এবং কুষ্টিয়া শহর থেকে দুরত্ব ৩৬ কিলোমিটার। জুনিয়াদহ পদ্মা নদীর তীরবর্তী কুষ্টিয়া জেলার আদর্শ গ্রামগুলোর মধ্যে একটি।
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]বিদ্যালয়টি যশোর বোর্ডের অধীনস্থ একটি মাধ্যমিক বিদ্যালয়। এখানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান হয়ে থাকে।[৩] ৯ম-১০ম শ্রেণীতে দুটি বিভাগ রয়েছে, এগুলো হলো-
- বিজ্ঞান বিভাগ
- মানবিক বিভাগ
আরও বিদ্যালয়টিতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ সংযুক্ত ভোকেশনাল শাখা চালু আছে। এখানে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত পাঠদান হয়ে থাকে।[১] ৯ম-১০ম শ্রেণীতে দুটি ট্রেড রয়েছে, এগুলো হলো-
- বিল্ডিং মেইনটেন্যান্স
- জেনারেল ইলেট্রিক্যাল ওয়ার্কস
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Juniadaha Secondary School"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৪।
- 1 2 প্রতিনিধি, কুষ্টিয়া জেলা (১১ অক্টোবর ২০১৭)। "১৪৫ বছরেও জাতীয়করণ হয়নি জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়"। দৈনিক শিক্ষা ডটকম। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৪।
- ↑ "Juniadaha Secondary School"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৪।
