বিষয়বস্তুতে চলুন

জয়তুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জয়তুন Olea europaea
জয়তুন (অলিয়া ইউরোপিয়া-Olea europaea)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: উদ্ভিদ
বিভাগ: সপুষ্পক উদ্ভিদ
শ্রেণী: Eudicots
বর্গ: Lamiales
পরিবার: Oleaceae
গণ: Olea
প্রজাতি: O. europaea
দ্বিপদী নাম
অলিয়া ইউরোপিয়া(Olea europaea)
লি.

জয়তুন এক ধরনের ফল[] যার বৈজ্ঞানিক নাম: Olea europaea। এটি পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপকূলীয় এলাকা বিশেষ করে লেবানন, সিরিয়া, তুরস্কের সামুদ্রিক অঞ্চল, ইরানের উত্তরাঞ্চল তথা কাস্পিয়ান সাগরের দক্ষিণে ভাল জন্মে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে এর অর্থনৈতিক গুরুত্ব এর তেলের কারণে বহুগুণে বৃদ্ধি পেয়েছে।[][]

জয়তুনকে অনেকেই জলপাই এর সাথে এক করে ফেলে, যদিও এ দুটি সম্পূর্ণ আলাদা ফল।

বর্ণনা

[সম্পাদনা]

জয়তুন গাছ একধরনের চিরহরিৎ বৃক্ষ। জয়তুন গাছ ৮-১৫ মিটার লম্বা হয়ে থাকে। এর পাতা ৪-১০ সে.মি. লম্বা ও ১-৩ সে.মি. প্রশস্ত হয়ে থাকে। জয়তুন ফল বেশ ছোট আকারের, লম্বায় মাত্র ১-২.৫ সে.মি. লম্বা হয়ে থাকে।

যুদ্ধে শান্তির প্রতীক হল জয়তুনের পাতা এবং মানুষের শরীরের শান্তির দূত হল জয়তুনের তেল যা অলিভ ওয়েল (Olive Oil) নামেও ডাকা হয়। সেই গ্রীক (Greek) সভ্যতার প্রারম্ভিক কাল থেকে এই তেল ব্যবহার হয়ে আসছে, রন্ধন কর্মে ও চিকিৎসা শাস্ত্রে। আকর্ষণীয় এবং মহনীয় সব গুণাবলি এই জয়তুনের তেলের মধ্য রয়েছে। অবশ্য বাংলাদেশে জয়তুন তেলের ব্যবহার তেমন নেই। শুধুমাত্র শীতকালে শরীরে মাখার কাজে জয়তুন তেল ব্যবহৃত হয়, তাও খুব কম। এছাড়া খাওয়ার কাজে এটির ব্যবহার নেই বললেই চলে। জয়তুন ফলের দামের তুলনায় এর তেলের দাম আকাশচুম্বী।

১৯ শতকের জয়তুনের একটি ছবি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Olea sylvestris Mill. — The Plant List, theplantlist.org, ২০০০, ২২ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৮
  2. "Kew World Checklist of Selected Plant Families, Olea europaea"। Kew Royal Botanic Gardens। ২০ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৪
  3. "Olea europaea (map)"। Biota of North America Program। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Commons Olive