বিষয়বস্তুতে চলুন

চোষক ঘর পইয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চোষক ঘর পইয়া
Garra gotyla
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
উপপর্ব: Vertebrata
মহাশ্রেণী: Osteichthyes
শ্রেণী: Actinopterygii
বর্গ: Cypriniformes
পরিবার: Cyprinidae
গণ: Garra
প্রজাতি: Garra gotyla
দ্বিপদী নাম
Garra gotyla
(Gray, 1830)

চোষক ঘর পইয়া (বৈজ্ঞানিক নাম: Garra gotyla) (ইংরেজি: Sucker Head) হচ্ছে Cyprinidae পরিবারের Garra গণের একটি স্বাদুপানির মাছ।

বর্ণনা

[সম্পাদনা]

দেহ লম্বা ও প্রায় চোঙাকৃতির এবং দেহ কিছুটা চাপা। থুতনিতে চোষক চাকতি আছে যারা সাহায্যে এরা সহজেই পাথরের গায়ে লেগে থাকতে পারে। তুণ্ড উন্নতভাবে বিকশিত এবং বর্ধিত। এ প্রজাতির মাছ পাথরের উপরে জমে থাকা শ্যাওলা খায়।[২]

স্বভাব ও আবাস্থল

[সম্পাদনা]

পরিণত মাছেরা ঝর্ণাধারা ও হ্রদে বাস করে। পাহাড়ি অঞ্চলের পরিষ্কার প্রবহমান জলধারায় এবং হ্রদে এদের পাওয়া যায়। জলাশয়ের পাথুরে তলদেশে অবস্থান করে এরা তীব্র স্রোত ও শিকারি প্রাণীর হাত থেকে নিজেদের রক্ষা করে।

খাদ্যাভ্যাস

[সম্পাদনা]

প্রধানত শৈবাল, জলজ উদ্ভিদ ও উদ্ভিদ ও প্রাণীর গলিত ও পচা অংশ খেয়ে থাকে। এরা প্রধানত উদ্ভিদভোজী এবং জলাশয়ের তলদেশ থেকে খাবার সংগ্রহ করে থাকে। মূলত এরা শৈবাল, আণুবীক্ষণিক উদ্ভিদ ও উদ্ভিদ ও প্রাণীর পচা ও গলিত অংশ খাবার হিসেবে গ্রহণ করে থাকে।

বিস্তৃতি

[সম্পাদনা]

বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান, পাকিস্তান, মায়ানমার, আফগানিস্তানে এই মাছ পাওয়া যায়।

অর্থনৈতিক গুরুত্ব

[সম্পাদনা]

ভারতে খাবারের মাছ হিসাবে এই মাছ অত্যন্ত মূল্যবান কিন্তু মৎস্যখাতে অর্থনৈতিকভাবে এরা তেমন গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশে এই মাছ বিরল। একক প্রজাতি হিসেবে এর উৎপাদন তথ্য পাওয়া যায় না। হাওর এলাকায় কদাচিৎ অন্য মাছের সাথে জেলেদের জালে ধরা পড়ে। এই মাছের কৃত্রিম প্রজনন সফলভাবে করা সম্ভব হলে এবং চাষের মাছ হিসেবে এর উৎপাদন করা সম্ভব হলে একদিকে যেমন বিলুপ্তির হাত থেকে এই প্রজাতিকে বাঁচানো সম্ভব হবে অন্যদিকে মৎস্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা যায়।

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ

[সম্পাদনা]

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি সম্পর্কে বাংলাদেশে উপাত্তের অভাবের কথা উল্লেখ করা হয়ে থাকে।[২]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Garra gotyla"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2012.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। 2010। সংগ্রহের তারিখ 24/10/2012। {{ওয়েব উদ্ধৃতি}}: |accessdate= এর মান পরীক্ষা করুন (সাহায্য); অবৈধ |ref=harv (সাহায্য)
  2. 1 2 এ কে আতাউর রহমান, ফারহানা রুমা (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার (সম্পাদকগণ)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। খণ্ড ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ. ৭৪–৭৫। আইএসবিএন ৯৮৪-৩০০০০-০২৮৬-০। {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য)