গেজ হুজ কামিং টু ডিনার
| গেজ হুজ কামিং টু ডিনার | |
|---|---|
| পরিচালক | স্ট্যানলি ক্রেমার |
| প্রযোজক | স্ট্যানলি ক্রেমার |
| রচয়িতা | উইলিয়াম রোজ |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | ফ্রাংক ডি ভল |
| চিত্রগ্রাহক | স্যাম লিভিট |
| সম্পাদক | রবার্ট সি. জোন্স |
| পরিবেশক | কলাম্বিয়া পিকচার্স |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১০৮ মিনিট[১] |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণব্যয় | $৪ মিলিয়ন[২] |
| আয় | $৫৬.৭ মিলিয়ন[২] |
গেজ হুজ কামিং টু ডিনার (ইংরেজি: Guess Who's Coming to Dinner, অনুবাদ 'অনুমান করুন নৈশভোজে কে আসছেন') হল স্ট্যানলি ক্রেমার প্রযোজিত ও পরিচালিত ১৯৬৭ সালের মার্কিন হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন উইলিয়াম রোজ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন স্পেন্সার ট্রেসি, সিডনি পোয়াটিয়ে ও ক্যাথরিন হেপবার্ন। এটি ট্রেসি ও হেপবার্ন জুটির নবম ও সর্বশেষ চলচ্চিত্র।
চলচ্চিত্রটি ১৯৬৭ সালের ডিসেম্বরে মুক্তি পায়। ৪০তম একাডেমি পুরস্কারে হেপবার্ন শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ লেখনী (মৌলিক চিত্রনাট্য) বিভাগে, এবং ২২তম বাফটা পুরস্কারে ট্রেসি শ্রেষ্ঠ অভিনেতা ও হেপবার্ন শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেন। এছাড়া চলচ্চিত্রটি ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে তিনটি বিভাগে দাভিদ দি দোনাতেল্লো পুরস্কার লাভ করে। ২০১৭ সালে "সাংস্কৃতিক, ঐতিহাসিক, বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় লাইব্রেরি অব কংগ্রেস চলচ্চিত্রটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচিত করে।[৩]
কুশীলব
[সম্পাদনা]
- স্পেন্সার ট্রেসি - ম্যাট ড্রেটন
- সিডনি পোয়াটিয়ে - ডক্টর জন ওয়েড প্রেন্টিস জুনিয়র
- ক্যাথরিন হেপবার্ন - ক্রিস্টিনা ড্রেটন
- ক্যাথরিন হৌটন - জোয়ানা "জোয়ি" ড্রেটন
- বিয়া রিচার্ডস - ম্যারি প্রেন্টিস
- রয় ই. গ্লেন - জন প্রেন্টিস সিনিয়র
- সেসিল কেলাওয়ে - মঁসিয়র মাইক রায়ান
- ভার্জিনিয়া ক্রিস্টিন - হিলারি সেন্ট জর্জ
- আলেক্সান্দ্রা হে - কারহপ
- ইসাবেল স্যানফোর্ড - মাটিল্ডা "টিলি" বিঙ্কস
- বারবারা র্যা ন্ডলফ - ডরোথি
- ডুরভিল মার্টিন - ফ্রাঙ্কি
- স্কিপ মার্টিন - বিলিকারী
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ১৯৬৮ সালের ১লা জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। ১৯৮৭ সালের ১২ই ডিসেম্বরে ছবিটি মুক্তির মূল তারিখের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ছবিটি ভিএইচএস ফরম্যাটে মুক্তি দেওয়া হয়।[৪] ২০০১ সালের ২২শে মে ছবিটি ডিভিডি ফরম্যাটে মুক্তি দেওয়া হয়।[৫]
পুরস্কার ও স্বীকৃতি
[সম্পাদনা]- বিজয়
- ১৯৬৭: শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার - ক্যাথরিন হেপবার্ন
- ১৯৬৭: শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার - উইলিয়াম রোজ
- ১৯৬৮: শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার - স্পেন্সার ট্রেসি
- ১৯৬৮: শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার - ক্যাথরিন হেপবার্ন
- ১৯৬৮: শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র বিভাগে দাভিদ দি দোনাতেল্লো - স্ট্যানলি ক্রেমার
- ১৯৬৮: শ্রেষ্ঠ বিদেশি অভিনেতা বিভাগে দাভিদ দি দোনাতেল্লো - স্পেন্সার ট্রেসি
- ১৯৬৮: শ্রেষ্ঠ বিদেশি অভিনেত্রী বিভাগে দাভিদ দি দোনাতেল্লো - ক্যাথরিন হেপবার্ন
- মনোনয়ন
- ১৯৬৭: শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার - গেজ হুজ কামিং টু ডিনার
- ১৯৬৭: শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার - স্ট্যানলি ক্রেমার
- ১৯৬৭: শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার - স্পেন্সার ট্রেসি
- ১৯৬৭: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার - সেসিল কেলাওয়ে
- ১৯৬৭: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার - বিয়া রিচার্ডস
- ১৯৬৭: শ্রেষ্ঠ শিল্প নির্দেশনার জন্য একাডেমি পুরস্কার - রবার্ট ক্ল্যাটওয়ার্দি ও ফ্র্যাংক টাটল
- ১৯৬৭: শ্রেষ্ঠ চিত্রসম্পাদনার জন্য একাডেমি পুরস্কার - রবার্ট সি. জোন্স
- ১৯৬৭: শ্রেষ্ঠ মৌলিক সুরের জন্য একাডেমি পুরস্কার - ফ্র্যাংক ডি ভল
- আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের স্বীকৃতি
- এএফআইয়ের ১০০ বছর...১০০ চলচ্চিত্র - #৯৯
- এএফআইয়ের ১০০ বছর...১০০ আবেগ - #৫৮
- এএফআইয়ের ১০০ বছর...১০০ চলচ্চিত্রের উক্তি
- "আপনি নিজেকে কৃষ্ণাঙ্গ বলে মনে করেন। আমি নিজেকে একজন মানুষ মনে করি।" - মনোনীত[৬]
- এএফআইয়ের ১০০ বছর...১০০ উল্লাস - #৩৫
- এএফআইয়ের ১০০ বছর...১০০ চলচ্চিত্র (১০ম বার্ষিকী সংস্করণ) - মনোনীত[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Video Hound's Golden Movie Retriever: The Complete Guide to Movies on Videocassette and DVD (ইংরেজি ভাষায়)। গেল। ২০০৪। পৃ. ৩৫৫। আইএসবিএন ০-৭৮৭৬-৭৪৭০-২।
- 1 2 "Guess Who's Coming to Dinner (1967)" (ইংরেজি ভাষায়)। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮।
- ↑ "2017 National Film Registry Is More Than a 'Field of Dreams'"। লাইব্রেরি অব কংগ্রেস। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮।
- ↑ "Parent Previews"। One Voice Communications Ltd.। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮।
- ↑ "Guess Who's Coming to Dinner"। রটেন টম্যাটোস। ফ্লিক্সার। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮।
- ↑ "AFI's 100 Years...100 Movie Quotes Nominees" (পিডিএফ)। এএফআই। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮।
- ↑ "AFI's 100 Years...100 Movies (10th Anniversary Edition) Ballot" (পিডিএফ)। এএফআই। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮।
আরও পড়ুন
[সম্পাদনা]- অ্যান্ডারসেন, ক্রিস্টোফার (১৯৯৭)। An Affair to Remember: The Remarkable Love Story of Katharine Hepburn and Spencer Tracy। William Morrow and Company, Inc। পৃ. ২৯৪–২৯৮। আইএসবিএন ০-৬৮৮-১৫৩১১-৯।
- চ্যান্ডলার, শার্লট (২০১০)। I Know Where I'm Going: Katharine Hepburn - A Personal Biography। Simon & Schuster। পৃ. ২২৯–২৩৭। আইএসবিএন ৯৭৮-১-৪৩৯১-৪৯২৮-৭।
- ডেভিডসন, বিল (১৯৮৭)। Spencer Tracy, Tragic Idol। E. P. Dutton। পৃ. ২০৬–২১১। আইএসবিএন ০-৫২৫-২৪৬৩১-২।
- এডওয়ার্ডস, অ্যান (১৯৮৫)। A Remarkable Woman: A Biography of Katharine Hepburn। William Morrow and Company, Inc। পৃ. ৩৩৬–৩৪৩, ৩৫৫ & ৪৩৯। আইএসবিএন ০-৬৮৮-০৪৫২৮-৬।
- পোয়াটিয়ে, সিডনি (২০০০)। The Measure of a Man: A Spiritual Autobiography। HarperSanFrancisco Publishers, Inc। পৃ. ১১৭–১২৪। আইএসবিএন ০-০৬-২৫১৬০৭-৮।
- পোয়াটিয়ে, সিডনি (১৯৮০)। This Life। Alfred A. Knopf, Inc। পৃ. ২৮৫–২৮৭। আইএসবিএন ০-৩৯৪-৫০৫৪৯-২।
- Schirmer Encyclopedia of Film - Volume 1: Crime Film। Gale। ২০০৭। পৃ. ৬, ৬৩, ৩৫১। আইএসবিএন ০-০২-৮৬৫৭৯২-৬।
- Schirmer Encyclopedia of Film - Volume 3: Independent Film - Road Movies। Gale। ২০০৭। পৃ. ৩৭১–৩৭২। আইএসবিএন ০-০২-৮৬৫৭৯৪-২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৬৭-এর চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- কলাম্বিয়া পিকচার্সের চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- মার্কিন হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্রের তালিকাভুক্তি চলচ্চিত্র
- স্ট্যানলি ক্রেমার পরিচালিত চলচ্চিত্র
- স্ট্যানলি ক্রেমার প্রযোজিত চলচ্চিত্র
- সান ফ্রান্সিস্কোর পটভূমিতে চলচ্চিত্র
- সান ফ্রান্সিস্কোতে ধারণকৃত চলচ্চিত্র
- জাতি ও জাতিসত্তা সম্পর্কিত চলচ্চিত্র
- বর্ণবাদ সম্পর্কিত চলচ্চিত্র
- আফ্রিকান-মার্কিন চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- মার্কিন প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ইংরেজি ভাষার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ১৯৬৭-এর মার্কিন চলচ্চিত্র
- ১৯৬৭-এর ইংরেজি ভাষার চলচ্চিত্র
- বিবাচনকৃত চলচ্চিত্র