গার্গী রায়চৌধুরী
গার্গী রায়চৌধুরী | |
|---|---|
| জন্ম | ২৩ এপ্রিল ১৯৭৫ |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী, মডেল |
| কর্মজীবন | ১৯৯৫-বর্তমান |
| আদি নিবাস | কলকাতা |
গার্গী রায়চৌধুরী একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি টলিউডের বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশনে সিরিয়ালগুলিতে কাজ করেন। গার্গী রায়চৌধুরী বাংলা পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী। উত্তরণ ও পরে বহুরূপীতে অভিনয় করে তিনি থিয়েটার শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
পেশা
[সম্পাদনা]গার্গী রায়চৌধুরী বাঙালি দীর্ঘ চলমান সোপ অপেরা সিরিজে অভিনয় করেন, যেখানে তিনি একজন আইনজীবী চরিত্রে ছিলেন ।
সাম্প্রতিক কাজ
[সম্পাদনা]গার্গী রায়চৌধুরী রামধনু-দ্য রেইনবোতে তার অভিনয়ের জন্য খবরে প্রকাশিত হয়েছিলেন। [১] এছাড়া তিনি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়ের সাথে অভিনয় করেন। [২] তিনি নকশাল চলচ্চিত্রে রিনা সেনের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১৭ সালে তিনি অনিক দত্তের মেঘনাদবধ রহস্য সিনেমায় অভিনয় করেছিলেন। [৩] শিবপ্রসাদ মুখার্জির ছবি হামী (২০১৮)তে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
বিজ্ঞাপন
[সম্পাদনা]সর্বশেষ হরলিক্স বিজ্ঞাপনের বাংলা সংস্করণে গার্গী রায়চৌধুরী অভিনয় করেছেন। [৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Gargi in Ramdhanu movie। "Ramdhanu: Latest News, Videos, Photos"। Times of india। Times of india। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪।
- ↑ gargi in ramdhanu। "Ramdhanu - The Times of India"। http://timesofindia.indiatimes.com/entertainment/bengali/movies/previews/। Times of India। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|ওয়েবসাইট= - ↑ "FIRST LOOK - Anik begins shoot, panic on film sets"। ১ ডিসেম্বর ২০১৬। ৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৭।
- ↑ "Horlicks ad"।