বিষয়বস্তুতে চলুন

গনোরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গনোরিয়া
প্রতিশব্দgonococcal infection, gonococcal urethritis, gonorrhoea, the clap[]
বিশেষত্বচর্মরোগবিদ্যা, বৃক্কশল্যবিদ্যা, স্ত্রীরোগ ও প্রসূতিবিজ্ঞান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

গনোরিয়া(ইংরেজি: Gonorrhea) বা প্রমেহ রোগ হচ্ছে একটি যৌনবাহিত রোগNeisseria gonorrhoeae (নিশেরিয়া গনোরি) নামক এক ধরনের ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী।[] পুরুষের ক্ষেত্রে সাধারণত প্রস্রাবের সময় জ্বালাপোড়া (ডিজইউরিয়া) ও মূত্রনালি দিয়ে পুঁজ বের হয়, টেস্টিকলে ব্যথা প্রভৃতি দেখা যায়। স্ত্রীলোকের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণ থাকে না আবার কারো ক্ষেত্রে যোনিপথে পুঁজ বের হয় এবং তলপেটে ব্যথা হতে পারে। যদি সময়মত এই রোগের চিকিৎসা না করালে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই এই রোগ আশেপাশে ছড়িয়ে যেতে পারে এবং পুরুষের এপিডিডাইমিস ও মহিলার তলপেটে প্রদাহ সৃষ্টি করতে পারে। গনোরিয়া সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে, এমনকি এটি শরীরের অস্থিসন্ধিসমূহ ও হার্টের কপাটিকাকেও আক্রান্ত করতে পারে।[][]

২৫ বছরের নিচে যৌনকার্যে সক্রিয় সকল নারীদের প্রতিবছর এই রোগের পরীক্ষা করানো উচিত।[] সমকামী পুরুষদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। []

যৌনমিলনের সময় কনডম ব্যবহার করে গনোরিয়া প্রতিরোধ করা যায়।[]

রোগতত্ত্ব

[সম্পাদনা]
Disability-adjusted life year for gonorrhea per 100, 000  inhabitants.
  no data
  <13
  13–26
  26–39
  39–52
  52–65
  65–78
  78–91
  91–104
  104–117
  117–130
  130–143
  >143
Gonorrhea—Rates: United States, 1941–2007

প্রতিবছর প্রায় ৪৪৮ মিলিয়ন লোক যৌনবাহিত রোগে আক্রান্ত হয়, এর মধ্যে প্রায় ৭৮ থেকে ৮৮ মিলিয়ন গনোরিয়ার রোগী। [][] যুক্তরাজ্যে ২০০৫ সালে ২০ থেকে ২৪ বছর বয়সী প্রতি এক লক্ষ পুরুষদের মধ্যে ১৯৬ জন এবং ১৬-১৯ বছর বয়সী প্রতি এক লক্ষ তরুণীর মধ্যে ১৩৩ জন গনোরিয়ায় আক্রান্ত বলে শনাক্ত হয়।[]

অল্পবয়স্কা তরুণীদের এই রোগে আক্রান্ত হবার হার সবচেয়ে বেশি।[] ২০১০ সালের হিসাব অনুযায়ী ৯০০ জন গনোরিয়ার রোগী মৃত্যু বরণ করে যেখানে ১৯৯০ সালে এই সংখ্যা ছিলো ১১০০ জন।[] এই রোগের সুপ্তিকাল হচ্ছে ২ -১৪ দিন তবে ৪ থেকে ৬ দিনের মধ্যেই লক্ষণসমূহ প্রকাশ পেতে শুরু করে।[] কোনো পুরুষ একবার গনোরিয়ায় আক্রান্ত হলে পরবর্তীতে তার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়।[১০]

Multiple views of a Neisseria gonorrhoeae bacterium, which causes gonorrhea.

Neisseria gonorrhoeae নামক ব্যাক্টেরিয়ার মাধ্যমে গনোরিয়া রোগ হয়।[]

বিস্তার

[সম্পাদনা]

যৌনমিলনের মাধ্যমে এক ব্যক্তি থেকে আরেকজনের দেহে এই রোগের জীবাণু ছড়ায়। এটা যোনিপথ, মুখগহ্বর বা পায়ুপথ যে কোনো পথেই ছড়াতে পারে। [][১১] গনোরিয়ায় আক্রান্ত মহিলার সাথে একবার যৌনকর্ম করলে পুরুষলোকের এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা ২০%, তবে সমকামী পুরুষের ক্ষেত্রে এই ঝুঁকি আরও অনেক বেশি।[১২] আক্রান্ত পুরুষের সাথে একবার যৌনমিলনে একজন মহিলার এই রোগে আক্রান্ত হবার ঝুঁকি প্রায় ৬০-৮০%।[১৩]

বাচ্চা জন্মদানের সময় গনোরিয়ায় আক্রান্ত মায়ের শরীর থেকে এই রোগের জীবাণু বাচ্চাকে আক্রান্ত করতে পারে।এটি যখন বাচ্চার চোখকে আক্রান্ত করে তখন তাকে অফথালমিয়া নিওন্যাটোরাম বা নিওন্যাটাল কনজাংটিভাইটিস বলে।[]

If not treated gonococcal ophthalmia neonatorum will develop in 28% of infants born to women with gonorrhea.[১৪]

বাচ্চাদের ক্ষেত্রে জীবাণু দ্বারা দূষিত বস্তুর মাধ্যমেও ছড়াতে পারে।[১৫] এই বস্তুগুলো হলো গোসলের পানি, কাপড়চোপড়, তোয়ালে প্রভৃতি।[১৫] তবে এরকম ঘটনা খুবই বিরল।[১৬]

প্রতিরোধ

[সম্পাদনা]

প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে কেবল একজন সঙ্গিনীর সঙ্গে যৌন সম্পর্ক রাখা নিশ্চিতভাবে যার গনোরিয়া নেই। বহুগামিতা পরিত্যাগ ও সঠিক পদ্ধতিতে কনডম ব্যবহারের মাধ্যমে এই রোগ সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব।[১৭][১৮][১৯]

চিকিৎসা

[সম্পাদনা]
Penicillin entered mass production in 1944 and revolutionized the treatment of several venereal diseases.

এই রোগের চিকিৎসায় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় যেমন সেফট্রায়াক্সন, এজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন ইত্যাদি। [২০][২১] চিকিৎসার তিন মাস পর পুনঃপরীক্ষার সুপারিশ করা হয়।[]

গবেষণা

[সম্পাদনা]

গনোরিয়া রোগের একটি টিকা আবিষ্কার করা হয়েছে যেটি ইঁদুরের শরীরে কার্যকর।[২২] আরও গবেষণার মাধ্যমে যতক্ষণ না এটা প্রমাণ হচ্ছে যে এই টিকা মানব শরীরে নিরাপদ ও সমান কার্যকর ততক্ষণ পর্যন্ত এটি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হবে না।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Oxford English Dictionary
  2. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "CDC2014" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Mor2016" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. 1 2 3 4 5 Workowski, KA; Bolan, GA (৫ জুন ২০১৫)। "Sexually transmitted diseases treatment guidelines, 2015."। MMWR. Recommendations and reports : Morbidity and mortality weekly report. Recommendations and reports / Centers for Disease Control৬৪ (RR-03): ১–১৩৭। পিএমআইডি 26042815
  5. Global Burden of Disease Study 2013, Collaborators (২২ আগস্ট ২০১৫)। "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 301 acute and chronic diseases and injuries in 188 countries, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013."। Lancet (London, England)৩৮৬ (9995): ৭৪৩–৮০০। ডিওআই:10.1016/s0140-6736(15)60692-4পিএমআইডি 26063472 {{সাময়িকী উদ্ধৃতি}}: |প্রথমাংশ1= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  6. Emergence of multi-drug resistant Neisseria gonorrhoeae (pdf) (প্রতিবেদন)। World Health Organisation। ২০১১। পৃ. ২। ১২ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৬
  7. 1 2 3 4 Moran JS (২০০৭)। "Gonorrhoea"Clin Evid (Online)২০০৭পিএমসি 2943790পিএমআইডি 19454057
  8. Lozano, R (১৫ ডিসেম্বর ২০১২)। "lobal and regional mortality from 235 causes of death for 20 age groups in 1990 and 2010: a systematic analysis for the Global Burden of Disease Study 2010."। Lancet৩৮০ (9859): ২০৯৫–১২৮। ডিওআই:10.1016/S0140-6736(12)61728-0পিএমআইডি 23245604
  9. Marr, Lisa (২০০৭) [1998]। Sexually Transmitted Diseases: A Physician Tells You What You Need to Know (Second সংস্করণ)। Baltimore, Maryland: Johns Hopkins University। আইএসবিএন ৯৭৮-০-৮০১৮-৮৬৫৮-৪ {{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটারs রয়েছে: |editorn-first= এবং |editorn-last= (সাহায্য)
  10. Caini, Saverio; Gandini, Sara; Dudas, Maria; Bremer, Viviane; Severi, Ettore; Gherasim, Alin (২০১৪)। "Sexually transmitted infections and prostate cancer risk: A systematic review and meta-analysis"। Cancer Epidemiology৩৮ (4): ৩২৯–৩৩৮। ডিওআই:10.1016/j.canep.2014.06.002পিএমআইডি 24986642
  11. Trebach, Joshua D.; Chaulk, C. Patrick; Page, Kathleen R.; Tuddenham, Susan; Ghanem, Khalil G. (২০১৫)। "Neisseria gonorrhoeae and Chlamydia trachomatis Among Women Reporting Extragenital Exposures"। Sexually Transmitted Diseases৪২ (5): ২৩৩–২৩৯। ডিওআই:10.1097/OLQ.0000000000000248আইএসএসএন 0148-5717
  12. Howard Brown Health Center: STI Annual Report, 2009
  13. National Institute of Allergy and Infectious Diseases; National Institutes of Health, Department of Health and Human Services (2001-07-20). "Workshop Summary: Scientific Evidence on Condom Effectiveness for Sexually Transmitted Disease (STD) Prevention". Hyatt Dulles Airport, Herndon, Virginia. pp14
  14. "Prophylaxis for Gonococcal and Chlamydial Ophthalmia Neonatorum in the Canadian Guide to Clinical Preventative Health Care" (পিডিএফ)। Public Health Agency of Canada। ১০ মার্চ ২০১০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৬
  15. 1 2 Goodyear-Smith, F (নভেম্বর ২০০৭)। "What is the evidence for non-sexual transmission of gonorrhoea in children after the neonatal period? A systematic review."। Journal of forensic and legal medicine১৪ (8): ৪৮৯–৫০২। ডিওআই:10.1016/j.jflm.2007.04.001পিএমআইডি 17961874
  16. "webmd – What Can You Catch in Restrooms? -"
  17. section: Prevention
  18. section: How can gonorrhea be prevented?
  19. Desai, Monica; Woodhall, Sarah C; Nardone, Anthony; Burns, Fiona; Mercey, Danielle; Gilson, Richard (২০১৫)। "Active recall to increase HIV and STI testing: a systematic review"। Sexually Transmitted Infections: sextrans-২০১৪-০৫১৯৩০। ডিওআই:10.1136/sextrans-2014-051930আইএসএসএন 1368-4973
  20. Groopman, Jerome (১ অক্টোবর ২০১২)। "Sex and the Superbug"The New YorkerLXXXVIII (30): ২৬–৩১। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১২...public-health experts [see]...the emergence of a strain of gonorrhea that is resistant to the last drug available against it, and the harbinger of a sexually transmitted global epidemic.
  21. "Antibiotic-Resistant Gonorrhea"Centers for Disease Control and Prevention। ৮ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৩
  22. Jerse, AE; Bash, MC; Russell, MW (২০ মার্চ ২০১৪)। "Vaccines against gonorrhea: current status and future challenges."Vaccine৩২ (14): ১৫৭৯–৮৭। ডিওআই:10.1016/j.vaccine.2013.08.067পিএমসি 4682887পিএমআইডি 24016806

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Gram-negative proteobacterial bacterial diseases