কিরিবাস জাতীয় ফুটবল দল
| ডাকনাম | কিরিবিস | ||
|---|---|---|---|
| অ্যাসোসিয়েশন | কিরিবাস ফুটবল ফেডারেশন | ||
| কনফেডারেশন | ওএফসি (ওশেনিয়া) | ||
| প্রধান কোচ | জ্যাক কিউলি | ||
| অধিনায়ক | জেফ জং | ||
| সর্বাধিক ম্যাচ | নাবারুরু বাতিরি (৮) | ||
| শীর্ষ গোলদাতা | লরেন্স নেমিয়া (২) | ||
| মাঠ | বাইরিকি জাতীয় স্টেডিয়াম | ||
| ফিফা কোড | KIR | ||
| ওয়েবসাইট | kiribatifootball | ||
| |||
| ফিফা র্যাঙ্কিং | |||
| বর্তমান | নেই (২৫ জুলাই ২০২৬)[১] | ||
| এলো র্যাঙ্কিং | |||
| বর্তমান | ২৩৮ | ||
| সর্বোচ্চ | ১৮৭ (১৯৭৯) | ||
| সর্বনিম্ন | ২৩৫ (২০১৮) | ||
| প্রথম আন্তর্জাতিক খেলা | |||
(সুভা, ফিজি; ৩০ আগস্ট ১৯৭৯) | |||
| বৃহত্তম পরাজয় | |||
(সুভা, ফিজি; ৩০ আগস্ট ১৯৭৯) | |||
কিরিবাস জাতীয় ফুটবল দল (ইংরেজি: Kiribati national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কিরিবাসের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কিরিবাসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কিরিবাস ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ২০০৭ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সহযোগী সদস্য হিসেবে রয়েছে।[৩] ১৯৭৯ সালের ৩০শে আগস্ট তারিখে, কিরিবাস প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ফিজির সুভায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে কিরিবাস ফিজির কাছে ২৪–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
২,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট বাইরিকি জাতীয় স্টেডিয়ামে কিরিবিস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কিরিবাসের দক্ষিণ তারাওয়াে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জ্যাক কিউলি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মধ্যমাঠের খেলোয়াড় জেফ জং।
ফিফার সদস্যপদ না থাকার ফলে কিরিবাস এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, ওএফসি নেশন্স কাপেও কিরিবাস এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
তারারিকি তারোতু, কাবেন ইওতেবা, নাবারুরু বাতিরি, লরেন্স নেমিয়া এবং এনরি তেনুকাইয়ের মতো খেলোয়াড়গণ কিরিবাসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
[সম্পাদনা]ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে কিরিবাসের কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কিরিবাসের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৮৭তম (যা তারা ১৯৭৯ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৩৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- বিশ্ব ফুটবল এলো রেটিং
| অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
|---|---|---|---|
| ২৩৬ | ৫৬৪ | ||
| ২৩৭ | ৫৫৯ | ||
| ২৩৮ | ৫৪৪ | ||
| ২৩৯ | ৫২০ | ||
| ২৪০ | ৪৯৬ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৬।
- 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ২৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৬।
- ↑ "Activity Report for 2007"। Kiribati Islands Football Association। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
(ইংরেজি)