কাবুলিওয়ালা (২০২৩-এর চলচ্চিত্র)
| কাবুলিওয়ালা | |
|---|---|
![]() প্রচারণা পোস্টার | |
| পরিচালক | সুমন ঘোষ |
| প্রযোজক |
|
| রচয়িতা | শ্রীজীব |
| চিত্রনাট্যকার | শ্রীজীব |
| কাহিনিকার | রবীন্দ্রনাথ ঠাকুর |
| উৎস | রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কাবুলিওয়ালা |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | ইন্দ্রদীপ দাশগুপ্ত |
| চিত্রগ্রাহক | শুভঙ্কর ভর |
| সম্পাদক | সুজয় দত্ত রায় |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১০৬ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | বাংলা |
কাবুলিওয়ালা হলো ২০২৩ সালের একটি ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ১৮৯২ সালের ছোটগল্প কাবুলিওয়ালা অবলম্বনে পরিচালনা করেছেন সুমন ঘোষ। এই ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুমেঘা কাহালি, আবীর চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার প্রধান চরিত্রে অভিনয় করেছেন।[১] এটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ।[২] এটি ২০২৩ সালের ২২ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৩][৪]
পটভূমি
[সম্পাদনা]কাবুলিওয়ালা' হল রহমতের কালজয়ী একজন মধ্যবয়সী আফগান ব্যক্তির গল্প। যার হৃদয় ১৯৬৫ সালের কলকাতার কোলাহলপূর্ণ শহরে একটি ছোট্ট মেয়ে মিনির জন্য পিতৃসুলভ ভালোবাসায় উপচে পড়ে। ছবিটিতে তুলে ধরা হয় সেই সময়কাল, যা হৃদয়স্পর্শী সংযোগের সারমর্ম এবং প্রেমের গভীর তাৎপর্যকে তুলে ধরে। যা কোন সীমানা জানে না, উভয় সীমানা এবং সংস্কৃতিকে অতিক্রম করে।[৫]
অভিনয়শিল্পী
[সম্পাদনা]- মিঠুন চক্রবর্তী - রহমত/কাবুলিওয়ালা
- আবির চট্টোপাধ্যায় - মিনির বাবা
- সোহিনী সরকার - মিনির মা
- অনুমেঘ কাহালি - মিনি (খুকু)
- গুলশানারা খাতুন মক্কোদা, দাসীর চরিত্রে
- ভোলার চরিত্রে সুমিত সমাদ্দার
- দোকানদার হিসেবে কাঞ্চন মল্লিক
নির্মাণ
[সম্পাদনা]২০২৩ সালের এপ্রিলে এসভিএফ ছবিটির শিরোনাম ঘোষণা করে।[৬] ১ অগাস্ট চলচ্চিত্রটির ফার্স্টলুক ও মুক্তির দিন প্রকাশ করা হয় এবং সে দিনেই ছবির চিত্রগ্রহণ শুরু হয়।[৫]
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ২২ ডিসেম্বর বড়দিনের সপ্তাহান্তে প্রধান, সালার এবং ডানকি সাথে সংঘর্ষে মুক্তি পায়।[৭][৮]
বক্স অফিস
[সম্পাদনা]ছবিটি প্রথম ৫ দিনে বক্স অফিসে ₹ ১ কোটির বেশি আয় করেছে।[৯] চলচ্চিত্রটির প্রযোজক জানিয়েছেন যে চলচ্চিত্রটি শুধুমাত্র ইংরেজি নববর্ষের দিনে ₹২৫ লাখের বেশি আয় করেছে।[১০] এটি প্রথম তিন সপ্তাহে মোট ₹ ২.৩৭ কোটি আয় করে।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ নিউজ, সময়। "'কাবুলিওয়ালা' মিঠুন চক্রবর্তীর প্রথম ঝলক প্রকাশ্যে | বিনোদন"। Somoy News। ৪ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৩।
- ↑ "ছবি বিশ্বাসকে কি টেক্কা দিতে পারলেন 'কাবুলিওয়ালা' মিঠুন? পড়ুন রিভিউ"। sangbadpratidin (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৪।
- ↑ Arts & Entertainment Desk (১৪ নভেম্বর ২০২৩)। "Mithun Chakraborty's 'Kabuliwala' to be released on Christmas"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৪ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৪।
- ↑ "Suman Ghosh Exclusive: ছবি বিশ্বাস না মিঠুন চক্রবর্তী ভাল? আড্ডায় 'কাবুলিওয়ালা'-র পরিচালক"। Aaj Tak বাংলা। ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩।
- 1 2 "মাথায় পাগড়ি কাঁধে ঝোলা, 'কাবুলিওয়ালা'-র বেশে নয়া চমক মিঠুনের"। Eisamay। ৪ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৩।
- ↑ Ananda, A. B. P. (১ আগস্ট ২০২৩)। "বড়দিনে বড়পর্দায় ফিরবে ছেলেবেলার স্মৃতি, রবি ঠাকুরের 'কাবুলিওয়ালা' হয়ে আসছেন মিঠুন চক্রবর্তী"। bengali.abplive.com। ৪ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৩।
- ↑ "'Kabuliwala' trailer: Mithun Chakraborty plays Rabindranath T- agore's iconic character Rahmat"। Mid-day (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০২৩। ৭ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৪।
- ↑ "Mithun Chakraborty on Kabuliwala: 'Everyone now wants to divide society, this film is a big message in that regard'"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০২৩। ২১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৪।
- ↑ "কাবুলিওয়ালা পেরলো ১ কোটির ঘর, অনেকটা এগিয়ে প্রধান! দেবের ছবির ৫ দিনের আয় কত?"। Hindustantimes Bangla। ২৭ ডিসেম্বর ২০২৩। ৭ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৪।
- ↑ "#Kabuliwala starts the year with a bang. Collecting 25 lac+ on Day 11! The race is on"। মহেন্দ্র সোনি টুইটারের মাধ্যমে। ২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৪।
- ↑ "তিন সপ্তাহ পর ৫ কোটি থেকে সামান্যই দূরে প্রধান, কী অবস্থা মিঠুনের কাবুলিওয়ালার?"। Hindustantimes Bangla। ১৪ জানুয়ারি ২০২৪। ১৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে কাবুলিওয়ালা (ইংরেজি)
