ওয়েন্দেল নাসিমেন্তো বোর্গেস
|
২০১৪ সালে বায়ার লেভারকুজেনের হয়ে ওয়েন্দেল | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ওয়েন্দেল নাসিমেন্তো বোর্গেস | ||
| জন্ম | ২০ জুলাই ১৯৯৩ | ||
| জন্ম স্থান | ফোর্তালেজা, ব্রাজিল | ||
| উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | পোর্তু | ||
| জার্সি নম্বর | ১৮ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৪৯, ১১ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ওয়েন্দেল নাসিমেন্তো বোর্গেস (পর্তুগিজ: Wendell; জন্ম: ২০ জুলাই ১৯৯৩; ওয়েন্দেল নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগালের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমেইরা লিগার ক্লাব পোর্তু এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৪ সালে, ওয়েন্দেল ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ওয়েন্দেল নাসিমেন্তো বোর্গেস ১৯৯৩ সালের ২০শে জুলাই তারিখে ব্রাজিলের ফোর্তালেজায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ওয়েন্দেল ব্রাজিল অনূর্ধ্ব-২০ এবং ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালে তিনি ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০২৪ সালের ২৩শে মার্চ তারিখে, ৩০ বছর, ৮ মাস ও ৩ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওয়েন্দেল ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ৬ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ব্রাজিল ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে ওয়েন্দেল সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১১ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ব্রাজিল | ২০২৪ | ২ | ০ |
| সর্বমোট | ২ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://int.soccerway.com/matches/2024/03/23/world/friendlies/england/brazil/4268141/
- ↑ https://www.worldfootball.net/report/freundschaft-2024-maerz-england-brasilien/
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/4317996
- ↑ https://www.national-football-teams.com/matches/report/38672/England_Brazil.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ওয়েন্দেল নাসিমেন্তো বোর্গেস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ওয়েন্দেল নাসিমেন্তো বোর্গেস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ওয়েন্দেল নাসিমেন্তো বোর্গেস (ইংরেজি)
- জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনে ওয়েন্দেল নাসিমেন্তো বোর্গেস (ইংরেজি)
- কিকারে ওয়েন্দেল নাসিমেন্তো বোর্গেস (জার্মান)
- এফবিরেফে ওয়েন্দেল নাসিমেন্তো বোর্গেস (ইংরেজি)
- লেকিপে ওয়েন্দেল নাসিমেন্তো বোর্গেস (ফরাসি)
- দিয়ারিও এএসে ওয়েন্দেল নাসিমেন্তো বোর্গেস (স্প্যানিশ)
- ১৯৯৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ফুটবল ক্লাব পোর্তুর খেলোয়াড়
- প্রিমেইরা লিগার খেলোয়াড়
- ব্রাজিলের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ব্রাজিলের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- ব্রাজিলের অলিম্পিক ফুটবলার
- ব্রাজিলের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ কোপা আমেরিকার খেলোয়াড়
- গ্রেমিও ফুটবল পোর্তু আলেগ্রেন্সের খেলোয়াড়
- কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ-এর খেলোয়াড়
- কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে বি-এর খেলোয়াড়
- বায়ার ০৪ লেভারকুজেনের খেলোয়াড়
- সাও পাওলো ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ব্রাজিলীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- জার্মানিতে ব্রাজিলীয় প্রবাসী ক্রীড়াবিদ
- পর্তুগালে ব্রাজিলীয় প্রবাসী ক্রীড়াবিদ
- ব্রাজিলীয় প্রবাসী পুরুষ ফুটবলার
- জার্মানিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- পর্তুগালে প্রবাসী পুরুষ ফুটবলার
- ২১শ শতাব্দীর ব্রাজিলীয় পুরুষ ক্রীড়াবিদ