এআরওয়াই মিউজিক
| এআরওয়াই মিউজিক | |
|---|---|
| উদ্বোধন | ২০০৩ |
| নেটওয়ার্ক | এআরওয়াই ডিজিটাল নেটওয়ার্ক |
| চিত্রের বিন্যাস | এমপেজ-৪/এসডি |
| স্লোগান | ইউ অনলি লাইভ অনস! |
| দেশ | পাকিস্তান |
| ভাষা | উর্দু, ইংরেজি |
| প্রধান কার্যালয় | করাচি, সিন্ধু, পাকিস্তান |
| পূর্বতন নাম | দি মিউজিক |
| ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | এআরওয়াই ডিজিটাল এআরওয়াই নিউজ এআরওয়াই জিন্দেগি এআরওয়াই কিউটিভি |
| ওয়েবসাইট | www |
এআরওয়াই মিউজিক (উর্দু: এআরওয়াই - میوزک) (পূর্বে দি মিউজিক নামে পরিচিত ছিল) হচ্ছে একটি পাকিস্তানি পরিশোধযোগ্য টেলিভিশন সঙ্গীত চ্যানেল, যেটি ২০০৩ সালে সালমান ইকবাল কর্তৃক প্রতিষ্ঠা করা হয়। এটি এআরওয়াই ডিজিটাল নেটওয়ার্কের একটি অংশ। চ্যানেলটি মূলতঃ পপ, রক, ভাঙড়া, শাস্ত্রীয় এবং লোকগীতিসহ বিভিন্ন ঘরানার সংগীত পরিবেশন করে থাকে। এছাড়াও এটি ইন্টারেক্টিভ শো, সেলিব্রিটিদের সাক্ষাৎকার, কৌতুকানুষ্ঠান, থিম শো, অ্যানিমেশন এবং লাইভ কনসার্ট প্রচার করে থাকে।
চ্যানেলটির দীর্ঘতম চলমান অনুষ্ঠানের মধ্যে রয়েছে উইকার আলীর উপস্থাপনায় আন্তর্জাতিক সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান, যেটি ইংরেজি ও পশতু উভয় ভাষায় পরিচালিত হয়ে থাকে।এআরওয়াই মিউজিক প্রথম সরাসরি লিঙ্ক-আপ অর্জনকারী প্রথম স্যাটেলাইট চ্যানেলগুলির মধ্যে একটি, যেটি লন্ডন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং দুবাই স্টুডিও থেকে পরিচালিত হয়ে থাকে।[১][২]
অনুষ্ঠানমালা
[সম্পাদনা]এআরওয়াই মিউজিকের নিম্নলিখিত অনুষ্ঠানমালা সম্প্রচার করে থাকে:[৩]
- বিংগো উইথ এনাসি
- কেলাহলিক লাইভ
- গুরু-হো-জা-শুরু
- মেড ইন পাকিস্তান উইথ মাদিহা
- লিভিং অন দ্যা এজ
- সিংগিং উইথ ওভাইজ সিংস্টার
- সাজ্জাদ বিল্লা[৪]
- সালাম-ই-ইশাক
- ভিডিও অন ট্রায়াল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "About ARY Music"। Awaz Fun। ১৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৪।
- ↑ "Profile of ARY Musik"। tv.com.pk। ১৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৪।
- ↑ "ARY Music programs schedule"। Official website। ১৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৪।
- ↑ "Sajid Billa Hosts Sajid Billa DVD On ARY Musik"। AwamiWeb। ১৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৪।