ইতালিতে বাংলাদেশি
Bangladesh italiano | |
|---|---|
| মোট জনসংখ্যা | |
| ১৪২,৪০৩[১] (২০১৬) | |
| উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
| লাজিও, লোম্বার্ডি, ভেনিস | |
| ভাষা | |
| বাংলা, ইংরেজি, ইতালীয় | |
| ধর্ম | |
| ইসলাম, হিন্দু, বৌদ্ধধর্ম, খ্রিস্টধর্ম | |
| সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
| প্রবাসী বাংলাদেশী |
বাংলাদেশিরা ইতালির বৃহত্তম অভিবাসী জনগোষ্ঠীর একটি। ২০১৬ সালের হিসাবে, ইটালিতে প্রায় ১ লক্ষাধিক বাংলাদেশী বাস করে। ইতালির বেশিরভাগ বাংলাদেশী রোম, মিলান এবং ভেনিস শহরে বাস করে। তবে সর্বাধিক লাজিও, লম্বার্ডি এবং ভেনেটো অঞ্চলে বাস করে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৮০ এর দশকে বাংলাদেশিরা প্রথম ইতালিতে অভিবাসন শুরু করে। ১৯৮৯ সালের শেষদিকে এবং ১৯৯০-এর মাঝামাঝি সময়ে রোমে বসবাসরত বাংলাদেশিদের সংখ্যা ২০০-৩০০ থেকে বেড়ে প্রায় এক-দ্বিগুণ হয়ে মহাদেশীয় ইউরোপের বৃহত্তম বাংলাদেশী সম্প্রদায় হয়ে উঠেছে। পরবর্তীকালে মূলত অনথিভুক্ত অভিবাসনের মাধ্যমে জনসংখ্যার আকার দ্বিগুণ হয়ে যায়, যা ১৯৯৫ সালের হিসাবে আনুমানিক ৮২,০০০ লোক। [২]
জনসংখ্যা
[সম্পাদনা]ইতালির বেশিরভাগ বাংলাদেশী ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর ও নোয়াখালী জেলা থেকে আগত। [২] তাদের মধ্যে প্রায় ৭১.৬% পুরুষ। বাংলাদেশী জনসংখ্যার ৫৯% (১৫ বছর বা তার বেশি বয়সী) কর্মরত রয়েছেন - যা এই দেশের নন-ইইউ নাগরিকদের জন্য নথিভুক্ত জনসংখ্যার তুলনায় দুই শতাংশ বেশি। ইটালির বাংলাদেশী সম্প্রদায়ের বেকারত্বের হার ১১%, পুরো ইউরোপীয় ইউনিয়নভুক্ত নাগরিকের চেয়ে কিছুটা কম। পরিষেবা খাতটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ৭০% এরও বেশি শ্রমিককে নিয়োগ দিয়েছে। শিল্পে নিযুক্ত বাংলাদেশীদের শতকরা পরিমাণ প্রায় ২২%। নিযুক্ত প্রায় ৩৩% বাংলাদেশীর মাসিক আয় £৮০০ ইউরোর নিচে। অধিকতর বেশি মানুশ £৮০০-£১২০০ এর মধ্যে আয়ের শ্রেণির অন্তর্ভুক্ত, যা এই সম্প্রদায়ের অন্তর্গত ৪৮% বাঙালী। [১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "The Bangladeshi Community in Italy - Annual report on the presence of immigrants - 2016" (পিডিএফ)। Integrazione Migranti Vivere e Lavorare in Italia। Ministero del Lavoro e delle Politiche Sociali। ১৪ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮।
- 1 2 Knights, Melanie (১৯৯৬)। "Bangladeshi Immigrants in Italy: From Geopolitics to Micropolitics": ১০৫–১২৩। জেস্টোর 622928।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য)