বিষয়বস্তুতে চলুন

আমড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমড়া
Spondias mombin
S. mombin, আমড়া গাছ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: উদ্ভিদ
শ্রেণীবিহীন: সপুষ্পক উদ্ভিদ
শ্রেণীবিহীন: Eudicots
শ্রেণীবিহীন: Rosids
বর্গ: Sapindales
পরিবার: Anacardiaceae
গণ: Spondias
প্রজাতি: S. mombin
দ্বিপদী নাম
Spondias mombin
L.
প্রতিশব্দ[]
  • Spondias aurantiaca Schumach. & Thonn.
  • Spondias dubia A. Rich.
  • Spondias graveolens Macfad.
  • Spondias lutea L.
  • Spondias oghigee G. Don
  • Spondias pseudomyrobalanus Tussac

আমড়া (ইংরেজিতে Hog Plum) একপ্রকার পর্ণমোচী বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Spondias pinnaata Kurz. (বা Spondias mombin), পরিবার: (Anacardiaceae)৷[]

বিবরণ

[সম্পাদনা]
আমড়া (Hog Plum)
আমড়া গাছের গুঁড়ি

বৃক্ষগুলি ২০-৩০ ফুট উঁচু হয়, প্রতিটি যৌগিক পাতায় ৮-৯ জোড়া পত্রক থাকে পত্রদণ্ড ৮-১২ ইঞ্চি লম্বা এবং পত্রকগুলো ২-৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়৷ কাঁচা ফল টক বা টক মিষ্টি হয়, তবে পাকলে টকভাব কমে আসে এবং মিষ্টি হয়ে যায়৷ ফলের বীজ কাঁটাযুক্ত৷ ৫-৭ বছরেই গাছ ফল দেয়৷ এই ফল কাঁচা ও পাকা রান্না করে বা আচার বানিয়ে খাওয়া যায়৷ ফল আগস্ট মাসে বাজারে আসে আর থাকে অক্টোবর পর্যন্ত৷

উপাদান

[সম্পাদনা]

আমড়া কষ ও অম্ল স্বাদযুক্ত ফল৷ এতে প্রায় ৯০% জল, ৪-৫% কার্বোহাইড্রেট ও সামান্য প্রোটিন থাকে৷ ১০০ গ্রাম আমড়ায় ভিটামিন-সি পাওয়া যায় ২০ মিলিগ্রাম, ক্যারোটিন ২৭০ মাইক্রোগ্রাম, সামান্য ভিটামিন-বি, ক্যালসিয়াম ৩৬ মিলিগ্রাম, আয়রন ৪ মিলিগ্রাম৷ আমড়ায় যথেষ্ট পরিমাণ পেকটিনজাতীয় ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্টজাতীয় উপাদান থাকে৷[]

বিস্তৃতি

[সম্পাদনা]

বাংলাদেশসহ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ায় এই গাছটি জন্মে৷

"বরিশালের আমড়া "(বাংলাদেশ)

৩০ এপ্রিল, ২০২৫ এ "বরিশালের আমড়া" ভৌগোলিক নির্দেশক ( জিআই) পণ্যের স্বীকৃতি সনদ পেয়েছে।https://www.ntvbd.com/bangladesh/news-1550381

উপকারিতা

[সম্পাদনা]

আমড়ার পুষ্টিগুণ

[সম্পাদনা]

প্রতি ১০০ গ্রাম খাদ্য উপযোগী আমড়ার পুষ্টিগুণ[]

প্রোটিন এর নামপরিমাণ
শর্করা১৫ গ্রাম
প্রোটিন১.১ গ্রাম
চর্বি০.১ গ্রাম
ক্যালসিয়াম৫৫ মিলিগ্রাম
আয়রন৩.৯ মিলিগ্রাম
ক্যারোটিন৮০০ মাইক্রোগ্রাম
ভিটামিন বি১০.২৮ মিলিগ্রাম
ভিটামিন সি৯২ মিলিগ্রাম
অন্যান্য খনিজ পদার্থ০.৬ মিলিগ্রাম
খাদ্য শক্তি৬৬ কিলোক্যালরি

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Plant List: A Working List of All Plant Species"। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪
  2. "Characterization and viscosity parameters of seed oils from wild plants"। Bioresource Technology৮৬: ২০৩–২০৫। ডিওআই:10.1016/S0960-8524(02)00147-5
  3. 1 2 "ডায়েট:আমড়া", সৈয়দা সালিহা সালিহীন সুলতানা; A টু Z, পৃষ্ঠা ৫, দৈনিক কালের কণ্ঠ; ২০ সেপ্টেম্বর ২০১০।
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৩