আব্দুল ওহাব (রাজনীতিবিদ)
অবয়ব
আব্দুল ওহাব | |
|---|---|
| ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ১ আক্টোবর ২০০১ | |
| পূর্বসূরী | দবিরুদ্দিন জোয়ারদার |
| উত্তরসূরী | আব্দুল হাই |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ঝিনাইদহ জেলা |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন |
| অন্যান্য রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল (২০ নভেম্বর ২০২৩ পূর্বে) |
আব্দুল ওহাব বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রাজনীতিবিদ ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আব্দুল ওহাব ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আব্দুল ওহাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সভাপতি ছিলেন।[৪]
তিনি ১৯৯১ সালের পঞ্চম,[১] ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ[২] ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পরপর তিন বার ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩][৫]
২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে তিনি পরাজিত হয়েছিলেন।[৬]
২০ নভেম্বর ২০২৩ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দেন।[৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ ঝিনাইদহ, শেখ রুহুল আমিন (৪ ডিসেম্বর ২০১৮)। "কে পাচ্ছেন ঝিনাইদহ-১ আসনে ধানের শীষ"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২০।
- ↑ ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিমল সাহা (২৩ ডিসেম্বর ২০১৮)। "ঝিনাইদহ-১: ভোটের লড়াই হবে ত্রিমুখী"। দৈনিক ইত্তেফাক। ১১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০।
- ↑ "আবদুল ওহাব, আসন নং: ৮১, ঝিনাইদহ-১, দল: বিএনপি (ধানের শীষ)"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২০।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০ নভেম্বর ২০২৩)। "বিএনপি ছেড়ে বিএনএমে যোগ দিলেন সাবেক সংসদ সদস্য আবু জাফর"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৩।
- ↑ প্রতিবেদক, জ্যেষ্ঠ। "বিএনপি ছেড়ে বিএনএম এর নেতৃত্বে শাহ মোহাম্মদ আবু জাফর"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৩।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |