আবু সায়িদ আল-খুদরী
| আবু সাইদ আল-খুদরী | |
|---|---|
| ব্যাক্তিগত তথ্য | |
| নাম | সাদ বিন মালিক বিন সিনান |
| জন্ম | ১০ হিজরি পূর্ব (প্রায় ৬১২ খৃস্টাব্দ) ইয়াসরিব |
| মৃত্যু | ৭৪ হিজরি (প্রায় ৬৯৬ খৃস্টাব্দ) মদিনা |
| সমাধি | জান্নাতুল বাকি |
| নাগরিকত্ব | খুলাফায়ে রাশেদীন উমাইয়া খিলাফাত |
| উপনাম | আবু সাইদ |
| সন্তান | আবদুর রাহমান বিন আবু সাইদ আল-খুদরী |
| পিতা | মালিক বিন সিনান |
| আত্মীয় | বৈপিত্রেয় ভাই: |
| কর্মজীবন | |
| বংশ | আল-খুদরী, আল-খাযরাজী, আল-আনসারী |
| বর্ণিত হাদিস-সংখ্যা | ১১৭০ |
| পেশা | মুহাদ্দিস، সৈনিক |
| সামরিক সেবা↵ | |
| যুদ্ধে অংশগ্রহণ | খন্দকের যুদ্ধ, বানু মুস্তালিকের যুদ্ধ ও বায়াতে রিদওয়ান |
| تعديل مصدري - تعديل | |
আবু সাইদ সাদ বিন মালিক বিন সিনান আল-খুদরি (১০ হিজরীপূর্ব - ৭৪ হিজরি; তথা প্রায় ৬১২ খৃস্টাব্দ-৬৯৬ খৃস্টাব্দ(ছিলেন তরুণ সাহবি এবং মুহাম্মদের অধিক হাদিস বর্ণনাকারীদের একজন।
জীবনী
[সম্পাদনা]আবু সাইদ সাদ বিন মালিক বিন সিনান বিন ছা’লাবাহ বিন উবাইদ বিন আল-আবজার খাদরাহ বিন আওফ বিন আল-হারিস বিন আল-খাজরাজ মুহাম্মদ সা. এর ইয়াসরিবে হিজরত করার দশ বছর আগে জন্মগ্রহণ করেন। [১] তার পিতা মালিক বিন সিনান একজন সাহাবি ছিলেন। তিনি উহুদ যুদ্ধে শহিদ হয়েছিলেন। [২] আবু সাইদ খুদরি রা. এর বৈপিত্রেয় ভাই কাতাদা বিন নু’মান বদর যুদ্ধে শহিদ হন।[১] আবু সাইদ আল-খুদরি তিন হিজরিতে উহুদের যুদ্ধে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। কিন্তু মুহাম্মদ সা. তার অল্প বয়সের কারণে সেদিন তাকে প্রত্যাখ্যান করেছিলেন। [৩] তবে তারপরে তিনি খন্দকের যুদ্ধে [৪] এবং বনি আল-মুস্তালিকের যুদ্ধ [১] এবং নবী মুহাম্মদের সাথে আরও দশটি যুদ্ধে অংশগ্রহণ করেন। [৩][৪] এবং তিনি বাইয়তে রিদওয়ানেও অংশগ্রহণ করেন। [১]
আবু সাইদ আল-খুদরি ৭৪ হিজরিতে মারা যান [১][৩] এবং তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। [৪]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 سير أعلام النبلاء » الصحابة رضوان الله عليهم » أبو سعيد الخدري ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৯-১৯ তারিখে
- ↑ أسد الغابة في معرفة الصحابة لابن الأثير - أبو سعيد بن مالك ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৮-১৩ তারিখে
- 1 2 3 تهذيب الكمال للمزي » سَعْد بن مَالِك بن سنان بن عُبَيْد بن ثعلبة بن عُبَيْد ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৯-১৯ তারিখে
- 1 2 3 أسد الغابة في معرفة الصحابة لابن الأثير - سعد بن مالك الخدري ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৮-১৩ তারিখে