আবুল হাসনাত (চাঁদপুরের রাজনীতিবিদ)
অবয়ব
অধ্যক্ষ আবুল হাসনাত | |
|---|---|
| চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ফেব্রুয়ারি ১৯৯৬ – জুন ১৯৯৬ | |
| পূর্বসূরী | মেজবাহ উদ্দিন খান |
| উত্তরসূরী | আ ন ম এহসানুল হক মিলন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | অজানা |
| মৃত্যু | ৮ অক্টোবর ২০১৩ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
আবুল হাসনাত (মৃত্যু: ৮ অক্টোবর ২০১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ও চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]আবুল হাসনাত চাঁদপুরের কচুয়ার শ্রীরামপুর হাজী বাড়ীতে জন্মগ্রহণ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]আবুল হাসনাত কচুয়া বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]
এর আগে তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে একই আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "আবুল হাসানাত"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |