আনিসুর রহমান (ময়মনসিংহের রাজনীতিবিদ)
অবয়ব
আনিসুর রহমান | |
|---|---|
| ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
| পূর্বসূরী | আসন শুরু |
| উত্তরসূরী | এ কে এম ফজলুল হক |
| ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯১ | |
| পূর্বসূরী | আবদুস সালাম তরফদার |
| উত্তরসূরী | আবদুল খালেক |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ময়মনসিংহ জেলা |
| মৃত্যু | ১১ জুন ১৯৯৭ |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি (এরশাদ) |
| অন্যান্য রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
আনিসুর রহমান বাংলদেশের ময়মনসিংহ জেলার রাজনীতিবিদ যিনি ময়মনসিংহ-৬ ও ময়মনসিংহ-৭ আসনের সাবেক সংসদ সদস্য।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আনিসুর রহমান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আনিসুর রহমান ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] এর পর জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২] তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে পরাজিত হয়েছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |