আইয়ন (দেবতা)
| আইয়ন | |
|---|---|
অনন্ত সময়, চিরন্তন সত্য ও রাশিচক্রের দেবতা | |
| গ্রিক আদ্যকালীন দেব- গোষ্ঠীর সদস্য | |
একটি সবুজ ও একটি নিরাভরণ গাছের (গ্রীষ্ম ও শীত) মাঝে রাশিচক্রের চিহ্নখচিত একটি মহাজাগতিক গোলকের মধ্যে কালের দেবতা আইয়ন। সম্মুখে চার সন্তান (চার ঋতুর ব্যক্তিরূপ) সহ ধরিত্রীমাতা টেলাস (রোমান গেয়া)। | |
| অন্যান্য নাম | ফেনিজ |
| পূর্বসূরি | কেয়স |
| আবাস | মহাজাগতিক গোলকের বাইরে |
| প্রতীক | চক্রবলয়, চাকা, ওউরোবরোস, অন্যান্য কুণ্ডলায়িত সাপ |
| অঞ্চল | অর্ফিবাস |
| জাতিগত গোষ্ঠী | ধ্রুপদি ভূমধ্যসাগরীয় |
| উৎসব | ৬ জানুয়ারি |
| সন্তানসন্ততি | হরি, ঋতু |
| গ্রিক সমকক্ষ | ফেনিস, ক্রোনস |
| রোমান সমকক্ষ | এটার্নিটাস, অ্যানা পেরিনা, জেনাস, স্যাটার্ন |
| ইট্রুরিআ সমকক্ষ | কালস্যানস |
| হিন্দুধর্মে সমকক্ষ | বরুণ |
| গ্রিক দেবতা ধারাবাহিক |
|---|
| আদিম দেবতাগণ |
| Chthonic deities |
আইয়ন (ইংরেজি বানানে: Aion; গ্রিক: Αἰών) হলেন এক হেলেনীয় দেবতা। তিনি সময়, ওব (মহাবিশ্বকে বেষ্টনকারী চক্র) ও রাশিচক্রের সঙ্গে যুক্ত।
আইয়ন যে "সময়"-এর প্রতীক, তা অন্তহীন, অনাবদ্ধ, আচারগত ও চক্রাকার: ভষিষ্যৎ হল অতীতের প্রত্যাবর্তনকারী রূপ, যাকে পরে বলা হয়েছে ইভাম (বৈদিক সংস্কৃত "ঋতু" দেখুন)। এই ধরনের সময় প্রায়োগিক, রৈখিক, প্রগতিশীল ও ঐতিহাসিক সময়ের (ক্রোনস যার প্রতীক, এবং যে সময় অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে পৃথক করে) সম্পূর্ণ বিপরীত।[১](p274)
আইয়ন হলেন আবর্তনশীল যুগসমূহ, বার্ষিক চক্র ও রাশিচক্রের প্রতীক। ধ্রুপদি যুগের পরবর্তী অংশে তিনি পরকাল-কেন্দ্রিক রহস্যবাদী ধর্মগুলির (যেমন সাইবিলি, ডায়োনিসীয় রহস্যবাদ, অর্ফিক ধর্ম ও মিথ্রাইক রহস্যবাদ) সঙ্গে যুক্ত হয়ে পড়েন। লাতিনে এই দেবতাটির ধারণা সম্ভবত এসেছে ইটার্নিটাস, অ্যানা পেরেনা বা সেক্যুলাম-এর আকারে।[১](p274) তাঁর সঙ্গে সচরাচর এক পৃথিবী বা মাতৃকা দেবীকে (যেমন টেরা বা সিবিলি) দেখা যায় (প্যারাবিয়াগো ফলজে যেমন দেখা যায়)।[১](p274)
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Levi, Doro (১৯৪৪)। "Aion"। Hesperia। ১৩ (4): ২৭৪, ৩০৬–৩০৮ ff।
আরও পড়ুন
[সম্পাদনা]- Kákosy, László (১৯৬৪)। "Osiris-Aion"। Oriens Antiquus। ৩।[পূর্ণ তথ্যসূত্র প্রয়োজন]
- Nock, Arthur Darby (জানুয়ারি ১৯৩৪)। "A vision of Mandulis-Aion"। The Harvard Theological Review। ২৭ (1)।[পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
- Zuntz, Günther (১৯৮৯)। Aion, Gott des Römerreichs (German ভাষায়)। Heidelberg, DE: Carl Winter Universitatsverlag। আইএসবিএন ৩৫৩৩০৪১৭০০।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - Zuntz, Günther (১৯৯২)। AIΩN in der Literatur der Kaiserzeit (German ভাষায়)। Vienna, Austria: Austrian Academy of Sciences, Verlag der Osterreichischen Akademie der Wissenschaften। আইএসবিএন ৩৭০০১১৯৬৬৬।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "entries naming Aion"। archive.today। Suda On Line। ৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - "Images of the Aion mosaic at Munich Glyptothek"। pbase.com।
- Images of Aion। Iconographic Database (photos)। London, UK: Warburg Institute। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩।