অন্ধ বিশ্বাস
অবয়ব
| অন্ধ বিশ্বাস | |
|---|---|
| পরিচালক | মতিন রহমান |
| চিত্রনাট্যকার | মতিন রহমান |
| কাহিনিকার | কমল সরকার |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | সুবল দাস |
| চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
| সম্পাদক | নুরুন নবী |
| প্রযোজনা কোম্পানি | শায়িক ফিল্মস |
| পরিবেশক | শায়িক ফিল্মস |
| মুক্তি |
|
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
অন্ধ বিশ্বাস মতিন রহমান পরিচালিত ১৯৯২ সালের প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এর কাহিনী লিখেছেন কমল সরকার এবং চিত্রনাট্য লিখেছেন মতিন রহমান। শাবানার এস এস প্রোডাকশন্সের তত্ত্বাবধানে চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনা করেছে শায়িক ফিল্মস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, আলমগীর, নূতন ও আনোয়ারা।
চলচ্চিত্রটি ১৯৯২ সালের ৩১শে জানুয়ারি বাংলাদেশে মুক্তি পায়।[১] এটি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ মোট তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[২]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- রাজ্জাক - রাজা/রাজু
- শাবানা - নীলা
- আলমগীর - আলম
- নূতন - সাথী
- আনোয়ারা - আলমের মা
- সাইফুদ্দিন
- সিরাজুল ইসলাম - রহমত
- আশীষ কুমার লোহ - রাজুর বাবা
- রাজীব - জাফর
- আজহারুল ইসলাম খান - ডাক্তার
- আমির সিরাজী - নীলার বাবা
- ইদ্রিস
- টুক্কা
- জহিরুল হক - ডাক্তার
- রিজভী
- হাফিজ
- নান্টু
- সুমন
- পাপন
- অমিতা বসু
- স্বপ্না
- লিপি
- শামসুল আলম
- ফরিদ
সঙ্গীত
[সম্পাদনা]চলচ্চিত্রটির সুরায়োজন করেন সুবল দাস এবং গানের গীত রচনা করেন গাজী মাজহারুল আনোয়ার ও খোশনূর আলমগীর। গানে কণ্ঠ দেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, এন্ড্রু কিশোর, সুপর্ণা সেন গুপ্ত ও সাবিনা ইয়াসমিন।
পুরস্কার
[সম্পাদনা]| পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
|---|---|---|---|---|
| জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | এ জে মিন্টু | বিজয়ী | [৩] |
| শ্রেষ্ঠ অভিনেতা | আলমগীর | |||
| শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | বিজয় সেন |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃ. ৬১০। আইএসবিএন ৯৮৪-৭০১৯৪-০০৪৫-৯।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা ১৯৭৫-২০১২" (পিডিএফ)। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ঢাকা: তথ্য মন্ত্রণালয় (বাংলাদেশ)। পৃ. ১–২৩। ১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অন্ধ বিশ্বাস (ইংরেজি)