সেইন্ট পিটার্সবার্গ
সেইন্ট পিটার্সবার্গ রাশিয়ার একটি ফেডারেল শহর, যা বাল্টিক সাগর এর অন্তর্গত ফিনল্যান্ড উপসাগরের মাথায় নেভা নদীর তীরে অবস্থিত। ১৯১৪ সালে শহরটির নাম পরিবর্তন করে পেটরোগ্রাদ রাখা হয় যা ১৯২৪ সালে লেনিনগ্রাদ করা হয়। ১৯৯১ সালে পুনরায় সেন্ট পিটার্সবার্গ নামটি ফিরিয়ে আনা হয়।
রুশ সাহিত্য, অনানুষ্ঠানিক দলিল ও আলোচনায় সেইন্ট অংশটি সাধারণত বাদ দিয়ে শুধু পিটার্সবার্গ বলা হয়। রুশ কথ্য রীতি অনুসারে কখনো কখনো বার্গ অংশটিও বাদ দেয়া হয় এবং শুধুমাত্র পিটার বলে শহরটিকে ডাকা হয়।
রাশিয়ার সম্রাট জার মহান পিটার ১৭০৩ সালের ২৭ মে শহরটির প্রতিষ্ঠা করেন। ১৭১৩ সাল থেকে ১৭২৮ সাল এবং ১৭৩২ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সেইন্ট পিটার্সবার্গ রুশ সাম্রাজের রাজধানী ছিল। ১৯১৮ সালে কেন্দ্রীয় সরকার পিটার্সবার্গ থেকে মস্কোতে রাজধানী সরিয়ে নেন।[১] এটি রাশিয়ার ২য় বৃহত্তম শহর। সেপ্টেম্বর ২০১২তে এর জনসংখ্যা ৫ মিলিয়ন ছাড়িয়ে যায়। এটি ইউরোপের একটি প্রধান সাংস্কৃতিক কেন্দ্র এবং বাল্টিক সাগরের তীরে একটি গুরুত্বপূর্ণ রুশ সমুদ্র বন্দর।
সেইন্ট পিটার্সবার্গ রাশিয়ার সবচেয়ে পশ্চিমাভাবাপন্ন শহর হিসেবে বিবেচিত।[২] এক মিলিয়নের বেশী বসবাসকারী আছে এমন শহরগুলোর মধ্যে, এটি পৃথিবীর সবচেয়ে উত্তর প্রান্তে অবস্থিত। সেইন্ট পিটার্সবার্গের ঐতিহাসিক কেন্দ্র ও সংশ্লিষ্ট স্মৃতিসৌধগুলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর একটি। বিশ্বের অন্যতম বৃহত্তম জাদুঘর হারমিটেজ সেইন্ট পিটার্সবার্গ শহরে অবস্থিত।[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ McColl, R. W., ed. (2005). Encyclopedia of world geography. 1. N. Y.: Infobase Publishing. পৃ: 1216. আইএসবিএন 0-8160-5786-9. http://books.google.com/?id=DJgnebGbAB8C&pg=PA633&dq=capital+moved+to+Moscow#v=onepage&q=capital%20moved%20to%20Moscow&f=false। সংগৃহীত February 9, 2011.
- ↑ V. Morozov. The Discourses of Saint Petersburg and the Shaping of a Wider Europe. Copenhagen Peace Research Institute. 2002. Ciaonet.org
- ↑ "Exploring St. Petersburg / The Hermitage"। Geographia.com। January 6, 1990। সংগৃহীত January 25, 2010।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- City Tourist Portal
- Official list of foreign partner cities and regions on the website of the city government's Committee for External Relations (in Russian)
- Life of Saint Petersburg in photos
- Saint Petersburg Travel 2012
- Saint Petersburg sights and attractions
- Over 1600 pre-Revolution postcard views of Saint Petersburg
- Saint Petersburg city landscapes
- St-Petersburg, Virtual Tour • 360° Aerial Panorama