সামান্থা স্তোসার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সামান্থা স্তোসার

২০০৯ ইউএস ওপেন প্রতিযোগিতায় স্তোসার
দেশ  অস্ট্রেলিয়া
বাসস্থান গোল্ড কোস্ট, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
জন্ম ৩০ মার্চ ১৯৮৪ (1984-03-30) (বয়স ২৯)
ব্রীসবেন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
উচ্চতা ১.৭২ মিটার (৫–৮)
ওজন ৬৫ কেজি (১৪০ পাউন্ড; ১০.২ স্টোন)
প্রথম খেলা ১৯৯৯
খেলেন ডানহাতি
ক্যারিয়ারে পুরস্কৃত টাকা $ ১০,৪০১,২৫২
একক
ক্যারিয়ার রেকর্ড ৩৮০-২৬০
কর্মজীবনে শিরোপা ৩ ডব্লিউটিএ, ৪ আইটিএফ
সর্বোচ্চ স্থানাধিকারী ৪নং (২১ ফেব্রুয়ারি, ২০১১)
বর্তমান স্থান ৫নং (১১ জুন, ২০১২)
গ্র্যান্ড স্ল্যাম একক ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেন ৪আর (২০০৬, ২০১০)
ফ্রেঞ্চ ওপেন এফ (২০১০)
উইম্বলেডন ৩আর (২০০৯)
ইউএস ওপেন ডব্লিউ (২০১১)
অন্যান্য প্রতিযোগিতা
চ্যাম্পিয়নশীপ এসএফ (২০১০, ২০১১)
জোড়া
ক্যারিয়ার রেকর্ড ৩৪২–১৫৮
কর্মজীবনে শিরোপা ২৩ ডব্লিউটিএ, ১১ আইটিএফ
সর্বোচ্চ স্থানাধিকারী ১নং (৬ই ফেব্রুয়ারি, ২০০৬)
বর্তমান স্থান ৪২নং (২৮শে মে, ২০১২)
গ্র্যান্ড স্ল্যামে দুই জনের ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেন F (২০০৬)
ফ্রেঞ্চ ওপেন W (২০০৬)
উইম্বলেডন F (২০০৮, ২০০৯, ২০১১)
ইউএস ওপেন W (২০০৫)
অন্যান্য জোড় প্রতিযোগিতা
ডব্লিউটিএ চ্যাম্পিয়নশীপ W (২০০৫, ২০০৬)
অলিম্পিক খেলা 2R (২০০৮)
মিশ্রত জোড়া
কর্মজীবনে শিরোপা
গ্র্যান্ড স্ল্যাম মিশ্র জোড় ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেন W (২০০৫)
ফ্রেঞ্চ ওপেন SF (২০০৫)
উইম্বলেডন W (২০০৮)
ইউএস ওপেন 2R (২০০৮)
সর্বশেষ আপডেট: ২৮শে মে, ২০১২।

সামান্থা স্তোসার (ইংরেজি: Samantha Stosur) (ইংরেজি উচ্চারণ: /ˈstoʊzər/ STOH-zər, (জন্ম: ৩০ মার্চ, ১৯৮৪) অস্ট্রেলিয়ার পেশাদারী প্রমিলা টেনিস খেলোয়াড়। তার পুরো নাম সামান্থা জেন স্যাম স্তোসার। ২০১১ সালের ইউএস ওপেন এককের শিরোপা জয় করেন এবং ২০১০ সালের ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতায় ফাইনালে উঠেছিলেন। বর্তমানে তিনি বিশ্ব রাঙ্কিংয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছেন। ২১ ফেব্রুয়ারি, ২০১১ সালে তিনি সর্বোচ্চ ৪র্থ স্থানে ছিলেন।

পরিচ্ছেদসমূহ

প্রাথমিক জীবন [সম্পাদনা]

কুইন্সল্যান্ডের ব্রীসবেনে স্তোসার জন্মগ্রহণ করেন। টনি এবং ডায়ানে দম্পতির কন্যা হিসেবে স্তোসারের ডোমিনিক এবং ড্যানিয়েল নামীয় দু'টি ভাই আছে।[১] তিনি দাদার মাধ্যমে পোলিশ-অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত।[২]

ছয় বছর বয়সে তার পৈত্রিক ভিটেবাড়ী এবং ব্যবসাক্ষেত্র গোল্ড কোস্টের প্রবল বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর তাদের পরিবার এডিলেডে স্থানান্তরিত হয়।[৩] আট বছর বয়সে ক্রীসমাসের দিনে তিনি র‍্যাকেট পান ও টেনিস খেলতে শুরু করেন। তার পিতা-মাতা দীর্ঘ সময় ধরে ক্যাফেতে কাজ করতেন। স্তোসার স্থানীয় কোর্টে বড় ভাই ড্যানিয়েলের সাথে খেলতে থাকেন। ড্যানিয়েলই বাবা-মাকে তার টেনিস শিক্ষায় উদ্ভূদ্ধ করেন।[৪] নর্দান গোল্ড কোস্টের হেলেন্সভ্যাল স্টেট হাই স্কুলে পড়াশোনা করেন।[৫] ১৩ বছর বয়সে ইন্দোনেশিয়ার জাকার্তায় ওয়ার্ল্ড ইয়ুথ কাপে অংশ নিতে বহিঃর্বিশ্বে প্রথম পদার্পন করেন।[১]

১৪ বছর বয়সে জিওফ মাস্টার্সের তত্ত্বাবধানে কুইন্সল্যান্ড একাডেমী অব স্পোর্টে যোগদান করেন। ২০০১ সালে ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়ান ইন্সটিটিউট অব স্পোর্টসের টেনিস প্রোগ্রামেও যোগ দেন তিনি।[১]

খেলোয়াড়ী জীবন [সম্পাদনা]

আইটিএফ সার্কিটে স্তোসার পেশাদারী টেনিস খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন ১৯৯৯ সালে। ২০০০ সালে উইম্যানস টেনিস এসোসিয়েশনের উদ্যোগে অস্ট্রেলিয়ান ওপেনে অভিষেক ঘটান কিন্তু কোয়ালিফায়িং রাউন্ডে হেরে যান। ২০০১ সালে চারটি আইটিএফ টাইটেল জয় করেন। গোল্ড কোস্টে ২০০২ সালের খেলায় ১ম রাউন্ডেই হেরে যান তিনি।

২০০৩ সালে ডব্লিউটিএ প্রমিলা এককে প্রথমবারের মতো জয়ী হন ও অস্ট্রেলিয়ান ওপেনের ৩য় রাউন্ডে পৌঁছান। তৎকালীন ৭নং শীর্ষধারী খেলোয়াড় ড্যানিয়েলা হান্তোচোভা'র কাছে হেরে যান। মেমিফসে অনুষ্ঠিত ডব্লিউটিএ'র খেলায় যোগ্যতা অর্জন করেন।

গ্র্যান্ড স্ল্যামে সাফল্য [সম্পাদনা]

ফলাফল সাল প্রতিযোগিতা মাঠের ধরণ প্রতিপক্ষ স্কোর Ref
রানার-আপ ২০১০ ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্ট ইতালি ফ্রান্সেস্কা শিয়াভোন ৪-৬, ৬-৭(২-৭) [৬]
বিজয়ী ২০১১ ইউএস ওপেন হার্ডকোর্ট মার্কিন যুক্তরাষ্ট্র সেরেনা উইলিয়ামস ৬-২, ৬-৩ [৭]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ ১.২ "Bio – Sam's story"। সংগৃহীত 30 September 2008 
  2. "Samantha Stosur Interview – French Open, June 4"Tennis-X। 4 June 2010। archived from the original on 12 July 2010http://www.tennis-x.com/story/2010-06-04/k.php। "Well, my grandfather is Polish, and it's a Polish name."
  3. Halloran, Jessica (21 January 2006)। "Play it again, Sam"The Sydney Morning Heraldhttp://www.smh.com.au/news/tennis/play-it-again-sam/2006/01/20/1137734153106.html। সংগৃহীত 30 September 2008
  4. Hawkins, Joanne (14 January 2007)। "Court of appeal"The Sunday Telegraphhttp://www.news.com.au/dailytelegraph/story/0,22049,21043453-5006011,00.htm। সংগৃহীত 30 September 2008
  5. "Samatha Stosur – Tennis"Athlete Bios। Australian Olympic Committee। সংগৃহীত 17 June 2010 
  6. "Francesca Schiavone climbs to sixth in world rankings after French Open victory"The Daily Telegraph (London)। 7 June 2010http://www.telegraph.co.uk/sport/tennis/frenchopen/7808604/Francesca-Schiavone-climbs-to-sixth-in-world-rankings-after-French-Open-victory.html। সংগৃহীত 17 November 2010
  7. Bernstein, Viv (11 September 2011)। "Stosur plays match of her life to win first major"। ESPN। সংগৃহীত 12 September 2011 

বহিঃসংযোগ [সম্পাদনা]

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
আর্জেন্টিনা পাউলা সুয়ারেজ &
স্পেন ভার্জিনিয়া রুয়ানো প্যাসকুয়াল
ডব্লিউটিএ দ্বৈত
(সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র লিজা রেমন্ড)

২০০৫, ২০০৬


উত্তরসূরী
জিম্বাবুয়ে ক্যারা ব্ল্যাক &
মার্কিন যুক্তরাষ্ট্র লাইজেল হুবার
পূর্বসূরী
আর্জেন্টিনা পাউলা সুয়ারেজ &
স্পেন ভার্জিনিয়া রুয়ানো প্যাসকুয়াল
আইটিএফ দ্বৈত শিরোপা
(সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র লিজা রেমন্ড)

২০০৫, ২০০৬


উত্তরসূরী
জিম্বাবুয়ে ক্যারা ব্ল্যাক &
মার্কিন যুক্তরাষ্ট্র লাইজেল হুবার
পূর্বসূরী
রাশিয়া এলেনা দেমেনতিয়েভা
ডব্লিউটিএ ডায়মন্ড এসেজ
২০১০


উত্তরসূরী
ডেনমার্ক ক্যারোলিন ওজনিয়েকি