দাবা অলিম্পিয়াড
দাবা অলিম্পিয়াড (ইংরেজি ভাষা: Chess Olympiad) দ্বি-বার্ষিকভিত্তিতে আয়োজিত দাবা প্রতিযোগিতাবিশেষ। এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলগতভাবে আসা দাবাড়ুগণ অন্যান্য দেশের খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হন। ফিদে কর্তৃক দাবা অলিম্পিয়াড আয়োজিত হয় এবং এ সংস্থাই স্বাগতিক দেশ নির্বাচিত করে থাকে।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] উৎপত্তি
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: ফিদে
১৯২২ সালে রুশ দাবাড়ু ইউগিনি নোস্কো-বোরোভস্কি লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন সময়ে ঘোষণা দিয়েছিলেন যে, প্যারিসে অনুষ্ঠতিব্য অলিম্পিক গেমসের ৮ম আসর চলাকালে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্বাগতিক দেশের ফরাসী দাবা ফেডারেশন প্রতিযোগিতাটি পরিচালনা করবে। পরবর্তীতে স্বীকৃতিবিহীন অবস্থায় ১ম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ২০ জুলাই, ১৯২৪ সালে প্যারিস টুর্ণামেন্ট চলাকালীন সময়ের শেষদিনে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অংশগ্রহণে ফিদে নামে বিশ্ব দাবা সংস্থাটির প্রতিষ্ঠা হয় যা ছিল সকল দাবা খেলোয়াড়ের মিলনস্থল।[১][২][৩][৪] এছাড়া, ১৯২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে দাবা খেলাকে অলিম্পিক গেমসে অন্তর্ভূক্তির চেষ্টা চালানো হয়। কিন্তু, শৌখিন ও পেশাদারী খেলায়াড়দের মতবিভেদের কারণে তা হতে পারেনি।[৫]
১৯২৭ সালে লন্ডনে ফিদে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ১ম দাবা অলিম্পিয়াড আয়োজন করতে সক্ষম হয়। এতে মাত্র ১৬টি দেশের প্রতিযোগীগণ অংশ নিয়েছিলেন।[৫] ২য় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত অলিম্পিয়াডটি মাঝেমাঝেই বার্ষিকাকারে কিংবা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হতো। ১৯৫০ সালে থেকে অদ্যাবধি প্রতিযোগিতাটি প্রতি দুই বছর অন্তর অর্থাৎ দ্বি-বার্ষিকভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। [৫] ২০০৬ সালে অনুষ্ঠিত ৩৭তম দাবা অলিম্পিয়াডে বিশ্বের ১৩৩ দেশের দাবাড়ু অংশ নিয়েছিলেন।
[সম্পাদনা] স্বীকৃতি অর্জন
১৯৯৯ সালের জুন মাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি ফিদে কর্তৃক নিয়ন্ত্রিত দাবা খেলাকে স্বীকৃতি দেয়।[৬] পাশাপাশি ফিদে সংস্থাটিও দাবা খেলায় আন্তর্জাতিক খেলাধূলার সংস্থা হিসেবে সর্বত্র স্বীকৃতি অর্জন করে।[৬][৭][৮][৯] স্বীকৃতির দুই বছর পর ফিদে আইওসি'র মাদক-মুক্ত নিয়ম-কানুন দাবা খেলায়ও প্রবর্তন করে।[৭][১০][১১] এরফলেই এ আন্দোলনে সম্পৃক্তির ফলাফলস্বরূপ দাবা খেলাও অলিম্পিক খেলায় অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে পরিগণিত হয়।[১২]
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হিসেবে ফিদে আইওসি'র নিয়ম-কানুন বিশেষ করে খেলোয়াড়দের ডোপিং টেস্ট পরীক্ষার প্রবর্তন করেছে।[১৩][১৪][১৫][১৬] অলিম্পিক ক্রীড়ায় দাবা খেলার অন্তর্ভূক্তির বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে, ফিদে কর্তৃক নিয়ন্ত্রিত দলগত চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা হিসেবে দাবা অলিম্পিয়াডের নামকরণ সম্পর্কীয় উৎপত্তি দিকের সাথে অলিম্পিক ক্রীড়ায় দাবার অন্তর্ভূক্তিতে কোন সম্পর্ক নেই।
[সম্পাদনা] শীর্ষস্থানীয় ফলাফল
| সাল | বিবরণ | স্থান | স্বর্ণ পদক (পয়েন্ট) | রৌপ্য পদক (পয়েন্ট) | ব্রোঞ্জ পদক (পয়েন্ট) |
|---|---|---|---|---|---|
| ১৯২৪ | ১ম অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড দাবা অলিম্পিয়াড (ব্যক্তিগত) |
প্যারিস, ফ্রান্স || চেকোস্লোভাকিয়া ৩১ || হাঙ্গেরী ৩০ || সুইজারল্যান্ড ২৯ |
|||
| ১৯২৬ | ২য় অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড দলীয় প্রতিযোগিতা (ফিদে সম্মেলনের অংশবিশেষ) |
হাঙ্গেরী ৯ | যুগোস্লাভিয়া ৮ | রোমানিয়া ৫ | |
| ১৯২৭ | ১ম দাবা অলিম্পিয়াড | হাঙ্গেরী ৪০ | ডেনমার্ক ৩৮১/২ | ইংল্যান্ড ৩৬১/২ | |
| ১৯২৮ | ২য় দাবা অলিম্পিয়াড | হাঙ্গেরী ৪৪ | যুক্তরাষ্ট্র ৩৯১/২ | পোল্যান্ড ৩৭ | |
| ১৯৩০ | ৩য় দাবা অলিম্পিয়াড | পোল্যান্ড ৪৮১/২ | হাঙ্গেরী ৪৭ | জার্মানি ৪৪১/২ | |
| ১৯৩১ | ৪র্থ দাবা অলিম্পিয়াড | যুক্তরাষ্ট্র ৪৮ | পোল্যান্ড ৪৭ | চেকস্লোভাকিয়া ৪৬১/২ | |
| ১৯৩৩ | ৫ম দাবা অলিম্পিয়াড | যুক্তরাষ্ট্র ৩৯ | চেকস্লোভাকিয়া ৩৭১/২ | সুইডেন ৩৪ | |
| ১৯৩৫ | ৬ষ্ঠ দাবা অলিম্পিয়াড | যুক্তরাষ্ট্র ৫৪ | সুইডেন ৫২১/২ | পোল্যান্ড ৫২ | |
| ১৯৩৬ | ৩য় অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড ফিদে-বহির্ভূত অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াড |
হাঙ্গেরী ১১০১/২ | পোল্যান্ড ১০৮ | জার্মানি ১০৬১/২ | |
| ১৯৩৭ | ৭ম দাবা অলিম্পিয়াড | যুক্তরাষ্ট্র ৫৪১/২ | হাঙ্গেরী ৪৮১/২ | পোল্যান্ড ৪৭ | |
| ১৯৩৯ | ৮ম দাবা অলিম্পিয়াড | জার্মানি ৩৬ | পোল্যান্ড ৩৫১/২ | এস্তোনিয়া ৩৩১/২ | |
| ১৯৫০ | ৯ম দাবা অলিম্পিয়াড | যুগোস্লাভিয়া ৪৫১/২ | আর্জেন্টিনা ৪৩১/২ | পশ্চিম জার্মানি ৪০১/২ | |
| ১৯৫২ | ১০ম দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ২১ | আর্জেন্টিনা ১৯১/২ | যুগোস্লাভিয়া ১৯ | |
| ১৯৫৪ | ১১শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৪ | আর্জেন্টিনা ২৭ | যুগোস্লাভিয়া ২৬১/২ | |
| ১৯৫৬ | ১২শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩১ | যুগোস্লাভিয়া ২৬১/২ | হাঙ্গেরী ২৬১/২ | |
| ১৯৫৮ | ১৩শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৪১/২ | যুগোস্লাভিয়া ২৯ | আর্জেন্টিনা ২৫১/২ | |
| ১৯৬০ | ১৪শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৪ | যুক্তরাষ্ট্র ২৯ | যুগোস্লাভিয়া ২৭ | |
| ১৯৬২ | ১৫শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৪১/২ | যুগোস্লাভিয়া ২৮ | আর্জেন্টিনা ২৬ | |
| ১৯৬৪ | ১৬শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৬১/২ | যুগোস্লাভিয়া ৩২ | পশ্চিম জার্মানি ৩০১/২ | |
| ১৯৬৬ | ১৭শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৯১/২ | যুক্তরাষ্ট্র ৩৪১/২ | হাঙ্গেরী ৩৩১/২ | |
| ১৯৬৮ | ১৮শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৯১/২ | যুগোস্লাভিয়া ৩১ | বুলগেরিয়া ৩০ | |
| ১৯৭০ | ১৯শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ২৭১/২ | হাঙ্গেরী ২৬১/২ | যুগোস্লাভিয়া ২৬ | |
| ১৯৭২ | ২০শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৪২ | হাঙ্গেরী ৪০১/২ | যুগোস্লাভিয়া ৩৮ | |
| ১৯৭৪ | ২১শ দাবা অলিম্পিয়াড | নাইস, ফ্রান্স || সোভিয়েত ইউনিয়ন ৪৬ || যুগোস্লাভিয়া ৩৭১/২ || যুক্তরাষ্ট্র ৩৬১/২ |
|||
| ১৯৭৬ | ২২শ দাবা অলিম্পিয়াড* | যুক্তরাষ্ট্র ৩৭ | নেদারল্যান্ড ৩৬১/২ | ইংল্যান্ড ৩৫১/২ | |
| ১৯৭৮ | ২৩শ দাবা অলিম্পিয়াড | হাঙ্গেরী ৩৭ | সোভিয়েত ইউনিয়ন ৩৬ | যুক্তরাষ্ট্র ৩৫ | |
| ১৯৮০ | ২৪শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৯ | হাঙ্গেরী ৩৯ | যুক্তরাষ্ট্র ৩৫ | |
| ১৯৮২ | ২৫শ দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৪২১/২ | চেকস্লোভাকিয়া ৩৬ | যুক্তরাষ্ট্র ৩৫ | |
| ১৯৮৪ | ২৬তম দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৪১ | ইংল্যান্ড ৩৭ | যুক্তরাষ্ট্র ৩৫ | |
| ১৯৮৬ | ২৭তম দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৪০ | ইংল্যান্ড ৩৯ | যুক্তরাষ্ট্র ৩৪ | |
| ১৯৮৮ | ২৮তম দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৪০১/২ | ইংল্যান্ড ৩৪১/২ | নেদারল্যান্ড ৩৪১/২ | |
| ১৯৯০ | ২৯তম দাবা অলিম্পিয়াড | সোভিয়েত ইউনিয়ন ৩৯ | যুক্তরাষ্ট্র ৩৫১/২ | ইংল্যান্ড ৩৫১/২ | |
| ১৯৯২ | ৩০তম দাবা অলিম্পিয়াড | রাশিয়া ৩৯ | উজবেকিস্তান ৩৫ | আর্মেনিয়া ৩৪১/২ | |
| ১৯৯৪ | ৩১তম দাবা অলিম্পিয়াড | রাশিয়া ৩৭১/২ | বসনিয়া ও হার্জেগোভিনা ৩৫ | রাশিয়া (২) ৩৪১/২ | |
| ১৯৯৬ | ৩২তম দাবা অলিম্পিয়াড | রাশিয়া ৩৮১/২ | ইউক্রেন ৩৫ | যুক্তরাষ্ট্র ৩৪ | |
| ১৯৯৮ | ৩৩তম দাবা অলিম্পিয়াড | রাশিয়া ৩৫১/২ | যুক্তরাষ্ট্র ৩৪১/২ | ইউক্রেন ৩২১/২ | |
| ২০০০ | ৩৪তম দাবা অলিম্পিয়াড | রাশিয়া ৩৮ | জার্মানি ৩৭ | ইউক্রেন ৩৫১/২ | |
| ২০০২ | ৩৫তম দাবা অলিম্পিয়াড | ব্লেড, স্লোভেনিয়া || রাশিয়া ৩৮১/২ || হাঙ্গেরী ৩৭১/২ || আর্মেনিয়া ৩৫ |
|||
| ২০০৪ | ৩৬তম দাবা অলিম্পিয়াড | ইউক্রেন ৩৯১/২ | রাশিয়া ৩৬১/২ | আর্মেনিয়া ৩৬১/২ | |
| ২০০৬ | ৩৭তম দাবা অলিম্পিয়াড | তুরিন, ইতালি || আর্মেনিয়া ৩৬ || চীন ৩৪ || যুক্তরাষ্ট্র ৩৩ |
|||
| ২০০৮ | ৩৮তম দাবা অলিম্পিয়াড | আর্মেনিয়া ১৯ | ইসরায়েল ১৮ | যুক্তরাষ্ট্র ১৭ | |
| ২০১০ | ৩৯তম দাবা অলিম্পিয়াড | ইউক্রেন ১৯ | রাশিয়া ১৮ | ইসরায়েল ১৭ | |
| ২০১২ | ৪০তম দাবা অলিম্পিয়াড | ||||
| ২০১৪ | ৪১তম দাবা অলিম্পিয়াড |
* ১৯৭৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য কমিউনিস্টশাসিত দেশসমূহ রাজনৈতিক কারণে অংশগ্রহণ করেনি।
[সম্পাদনা] সর্বমোট দলীয় অবস্থান
ছকে পুরুষদের দলীয় অবস্থান তুলে ধরা হয়েছে। তন্মধ্যে অনানুষ্ঠানিক দাবা অলিম্পিয়াডও অন্তর্ভূক্ত।
| অবস্থান | দেশের নাম | ১ম স্থান | ২য় স্থান | ৩য় স্থান | সর্বমোট |
|---|---|---|---|---|---|
| ১ | ১৮ | ১ | ০ | ১৯ | |
| ২ | ৬ | ২ | ১ | ৯ | |
| ৩ | ৫ | ৭ | ২ | ১৪ | |
| ৪ | ৫ | ৫ | ৯ | ১৯ | |
| ৫ | ২ | ১ | ২ | ৫ | |
| ৬ | ২ | ০ | ৩ | ৫ | |
| ৭ | ১ | ৭ | ৫ | ১৩ | |
| ৭ | ১ | ৩ | ৩ | ৭ | |
| ৭ | ১ | ২ | ১ | 4 | |
| ৭ | ১ | ১ | ৪ | ৬ | |
| ১১ | ০ | ৩ | ৩ | ৬ | |
| ১১ | ০ | ৩ | ২ | ৫ | |
| ১৩ | ০ | ১ | ১ | ২ | |
| ১৩ | ০ | ১ | ১ | ২ | |
| ১৩ | ০ | ১ | ১ | ২ | |
| ১৬ | ০ | ১ | ০ | ১ | |
| ১৬ | ০ | ১ | ০ | ১ | |
| ১৬ | ০ | ১ | ০ | ১ | |
| ১৬ | ০ | ১ | ০ | ১ | |
| ২০ | ০ | ০ | ১ | ১ | |
| ২০ | ০ | ০ | ১ | ১ | |
| ২০ | ০ | ০ | ১ | ১ | |
| ২০ | ০ | ০ | ১ | ১ |
- জার্মানি এবং পশ্চিম জার্মানির ফলাফল অন্তর্ভূক্ত
[সম্পাদনা] সেরা ব্যক্তিগত ফলাফল
সামগ্রীকভাবে সেরা ব্যক্তিগত ফলাফলের তালিকা নিম্নরূপঃ-
| নং | খেলোয়াড়ের নাম | দেশ | অলিম্পিয়াড | খেলার সংখ্যা | জয় | ড্র | পরাজয় | % | পদক (স্বর্ণ-রৌপ্য-ব্রোঞ্জ) |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| ১। | টাইগ্র্যান পেট্রোসিয়ান |
|
|
৭৮ | ৫০ |
|
৮১.৪ | ৬ - ০ - ০ | |
| ২। | মিখাইল তাল |
|
|
৬৫ | ৩৪ |
|
৮১.২ | ৫ - ২ - ০ | |
| ৩। | আনাতোলি কারপভ |
|
|
৪৩ | ২৩ |
|
৮০.১ | ৩ - ২ - ০ | |
| ৪। | আইজাক কাশদান |
|
|
৫২ | ২২ |
|
৭৯.৭ | ২ - ১ - ২ | |
| ৫। | ভ্যাসিলি স্মাইলোভ |
|
|
৬৯ | ৪২ |
|
৭৯.৬ | ৪ - ২ - ২ | |
| ৬। | ডেভিড ব্রোনস্টেইন |
|
|
৩০ | ১৮ |
|
৭৯.৬ | ৩ - ১ - ০ | |
| ৭। | গ্যারি কাসপারভ |
|
|
৫০ | ২৯ |
|
৭৮.৭ | ৭ - ২ - ২ | |
| ৮। | আলেকজান্ডার আলেখিন | ||||||||
| ৯। | মিলান মাতুলোভিচ |
|
|
৪৬ | ২৮ |
|
৭৬.৯ | ১ - ২ - ০ | |
| ১০। | পল কেরেস |
|
|
৮৫ | ৪৪ |
|
৭৫.৯ | ৫ - ১ - ১ | |
| ১১। | এফিম জেলার |
|
|
৪৬ | ২৩ |
|
৭৫.৬ | ৩ - ৩ - ০ | |
| ১২। | জেমস টার্জান |
|
|
৩২ | ১৩ |
|
৭৫.৫ | ২ - ১ - ০ | |
| ১৩। | ববি ফিশার |
|
|
৪০ | ১৮ |
|
৭৫.৪ | ০ - ২ - ১ | |
| ১৪। | মিখাইল বটভিন্নিক |
|
|
৩৯ | ৩১ |
|
৭৪.৭ | ২ - ১ - ২ | |
| ১৫। | স্যালো ফ্লোর |
|
|
৪৬ | ২৮ |
|
৭৩.২ | ২ - ১ - ১ |
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ FIDE History. প্রকাশক: FIDE. http://www.fide.com/home/history.asp.
- ↑ Wall, W.. FIDE History. Archived from the original on 2009-10-28. http://web.archive.org/web/20091028083110/http://www.geocities.com/SiliconValley/Lab/7378/fide.htm.
- ↑ Seirawan, Y. (August 1998); “Whose Title Is it, Anyway?”। GAMES Magazine।
- ↑ FIDE History by Bill Wall. Retrieved 2 May 2008.
- ↑ ৫.০ ৫.১ ৫.২ Brace, Edward R. (1977), An Illustrated Dictionary of Chess, প্রকাশক: Hamlyn Publishing Group, p. 64, আইএসবিএন 1-55521-394-4
- ↑ ৬.০ ৬.১ Recognized Sports of the International Olympic Committee International Olympic Committee official website. Retrieved 2 May 2008.
- ↑ ৭.০ ৭.১ International Federation (IF) for chess. International Olympic Committee official website. Retrieved 2 May 2008.
- ↑ FIDE - Uniting the Chess World FIDE Official website. Retrieved 2 May 2008.
- ↑ ARISF Members Association of Recognized IOC International Sports Federation. Retrieved 2 May 2008.
- ↑ FIDE - Uniting the Chess World FIDE Official website. Retrieved 2 May 2008.
- ↑ ARISF Members Association of Recognized IOC International Sports Federation. Retrieved 2 May 2008.
- ↑ FIDE to adopt IOC Medical Code. The Hindu. 2001-08-07. http://www.hinduonnet.com/2001/08/07/stories/07070206.htm.
- ↑ Complete FIDE Anti-Doping Documents FIDE official website. Retrieved 2 May 2008.
- ↑ Controversy over FIDE doping check ChessBase.com Retrieved 2 May 2008.
- ↑ The Insanity of Drug Testing in Chess by Jeremy Silman Retrieved 2 May 2008.
- ↑ Chess Olympiad in Dresden 2008 chinaorbit.com Retrieved 2 May 2008.