লালমোহন গাঙ্গুলি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জটায়ু (লালমোহন গাঙ্গুলি) থেকে ঘুরে এসেছে)
লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু সত্যজিৎ রায়ের লেখা গোয়েন্দা সিরিজ ফেলুদা'র অন্যতম প্রধান চরিত্র। সোনার কেল্লা গল্পে তাঁর সাথে ফেলুদা ও তোপসের পরিচয় হয়, এরপর থেকে সবগুলো গল্পেই ফেলুদার সঙ্গী হিসেবে তাঁকে দেখা যায়। ফেলুদা সিরিজের বইগুলিতে সত্যজিৎ রায়ের আঁকা অলঙ্করণ থেকে দেখা যায়, লালমোহন গাঙ্গুলি একজন মাঝবয়সী ছোট-খাট বাঙালি ভদ্রলোক। মাথায় বিশাল টাক এবং একটি পরিপাটি গোঁফের অধিকারী। পোষাক সাধারণত ধুতি ও পাঞ্জাবী ও পায়ে চপ্পল।
লালমোহন বাবু একজন জনপ্রিয় রহস্য-রোমাঞ্চ লেখক, "জটায়ু" ছদ্মনামে তিনি লেখালেখি করেন। তাঁর রহস্য-রোমাঞ্চ গল্পগুলোর নায়কের নাম প্রখর রুদ্র। তাঁর রচিত বইগুলোতে মাঝে মাঝে খুবই সাধারণ ভুল থাকে, যেগুলি ফেলুদা শুধরে দেন।