ক্যাথরিন, ডাচেস অফ কেমব্রিজ
| ক্যাথরিন এলিজাবেথ মিডলটন | |
|---|---|
| ডাচেস অফ কেমব্রিজ | |
| কানাডা দিবস, ২০১১-এ অটোয়ায় ডাচেস অফ কেমব্রিজ | |
| দাম্পত্য সঙ্গী | প্রিন্স উইলিয়াম (বিয়ে - ২০১১) |
| পূর্ণ নাম | |
| ক্যাথরিন এলিজাবেথ[১] | |
| বাসগৃহ | হাউজ অফ উইন্ডসর |
| পিতা | মাইকেল ফ্রান্সিস মিডলটন |
| মাতা | ক্যারল এলিজাবেথ মিডলটন (বিবাহ-পূর্ব: গোল্ডস্মিথ) |
| জন্ম | ৯ জানুয়ারি ১৯৮২ রিডিং, বার্কশায়ার, যুক্তরাজ্য |
| ধর্ম | অ্যাঙ্গলিকান (চার্চ অফ ইংল্যান্ড) |
ক্যাথরিন, ডাচেস অফ কেমব্রিজ (ইংরেজি: Catherine, Duchess of Cambridge; জন্ম: ৯ জানুয়ারি, ১৯৮২) হলেন চার্লস, প্রিন্স অফ ওয়েলস এবং ডায়ানা, প্রিন্সেস অফ ওয়েলসের জ্যেষ্ঠ পুত্র এবং রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরার তৃতীয় জ্যেষ্ঠ পৌত্র প্রিন্স উইলিয়ামের পত্নী। ২০১১ সালের ২৯ এপ্রিল ওয়েস্টমিনস্টার অ্যাবিতে দীর্ঘদিনের বন্ধু প্রিন্স উইলিয়ামের সাথে তাঁর বিবাহ-পর্ব সম্পন্ন হয়।[২] তাঁর বিবাহ-পূর্ব নাম ছিল ক্যাথরিন এলিজাবেথ মিডলটন; ডাক নাম কেট।
পরিচ্ছেদসমূহ |
প্রারম্ভিক জীবন [সম্পাদনা]
মিডলটন ইংল্যান্ডের বার্কশায়ারে নিউবুরি এলাকার কাছাকাছি চ্যাপেল রো গ্রামে শৈশবকাল অতিবাহিত করেন।[৩][৪]
এরপর তিনি মার্লবরা কলেজে অধ্যয়ন করেন।[৫] ২০০১ সালে সেন্ট এন্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে স্কটল্যান্ডের শিল্পকলার ইতিহাস বিষয়ে অধ্যয়নকালীন প্রিন্স উইলিয়ামের সাথে পরিচিত হন।[৬] বন্ধুত্বের সূচনালগ্নেই তারা প্রচারমাধ্যমে মুখরোচক সংবাদে পরিণত হন। ফলে মিডলটন বেশ বিব্রত অনুভব করতে থাকেন।[৭] এপ্রিল, ২০০৭ সালে সংবাদ মাধ্যমগুলো জানায় যে তাদের মধ্যেকার সম্পর্কে ফাটল ধরেছে। তারপরও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে থাকে এবং ২০০৭ সালের শেষদিকে আবারো একত্রিত হন। এরপর থেকেই মিডলটন অনেক রাজকীয় অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন।
বৈবাহিক জীবন [সম্পাদনা]
১৬ নভেম্বর, ২০১০ সালে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের ঘোষণা দেয়া হয়। ২৯ এপ্রিল, ২০১১ সালে তাদের বিয়ে হয়। এর পূর্বে তিনি অনেক উচ্চ মর্যাদার অধিকারী বিভিন্ন রাজকীয় বিষয়াবলীতে অংশগ্রহণ করতে থাকেন। ৩ ডিসেম্বর, ২০১২ সালে সেন্ট জেমসে'স প্যালেস থেকে ঘোষণা করা হয় যে ডাচেস গর্ভবতী এবং তার প্রথম সন্তানের আশা করা হচ্ছে।[৮]
প্রভাব [সম্পাদনা]
অনেক লোকই তার ফ্যাশন বিষয়ে আকৃষ্ট হন এবং এর ফলে তিনি অনেক সেরা পোষাকের তালিকায় স্থান করে নেন।[৯] ব্রিটিশ ফ্যাশন জগতে তার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় যা কেট মিডলটন প্রভাব নামে পরিচিতি পায়। ২০১২ সালে তিনি বিখ্যাত টাইম সাময়িকীর বিশ্বের শীর্ষ ১০০ প্রভাববিস্তারকারী ব্যক্তি হিসেবে নির্বাচিত হন।[১০][১১]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ As a titled royal, Catherine holds no surname, but when one is used, it is Mountbatten-Windsor. Many media outlets, however, refer to her by her maiden name, Kate Middleton.
- ↑ Crowds cheer newly-wed couple. প্রকাশক: BBC News. 29 April। সংগৃহীত হয়েছে: 29 April 2011.
- ↑ "Profiles – Kate Middleton"। Hello!। August 2001। http://www.hellomagazine.com/profiles/katemiddleton/। সংগৃহীত 9 August 2008।
- ↑ "Royal wedding: Kate Middleton's home village of Bucklebury prepares for big day"। The Telegraph। 12 April 2011। http://www.telegraph.co.uk/news/uknews/royal-wedding/8435034/Royal-wedding-Kate-Middletons-home-village-of-Bucklebury-prepares-for-big-day.html। সংগৃহীত 12 April 2011।
- ↑ "World press gather outside Middleton family home in Bucklebury as royal relationship ends"। Newbury Today। 14 April 2007। http://www.newburytoday.co.uk/News/Article.aspx?articleID=4152।
- ↑ "Katie is just not waiting: Middleton works nine to five for parents in mundane office job"। Evening Standard। 2 September 2008। http://www.thisislondon.co.uk/showbiz/article-23549446-katie-is-just-not-waiting-middleton-works-nine-to-five-for-parents-in-mundane-office-job.do। সংগৃহীত 16 November 2010।
- ↑ Ex-royal aide condemns paparazzi BBC News Retrieved 16 November 2010.
- ↑ "Duchess of Cambridge pregnant"। BBC News। 3 December 2012। http://www.bbc.co.uk/news/uk-20586343। সংগৃহীত 3 December 2012।
- ↑ Mackay, Mairi (17 November 2010)। "Kate Middleton: A very English style icon"। CNN। http://articles.cnn.com/2010-11-17/world/kate.middleton.style_1_princess-diana-kate-middleton-uk?_s=PM:WORLD। সংগৃহীত 28 November 2010।
- ↑ Thomas-Bailey, Carlene; Zoe Wood (30 March 2012)। "How the 'Duchess of Cambridge effect' is helping British fashion in US"। The Guardian। http://www.guardian.co.uk/uk/2012/mar/30/kate-duchess-of-cambridge-fashion-lk-bennett। সংগৃহীত 3 May 2012।
- ↑ http://www.time.com/time/specials/packages/article/0,28804,2111975_2111976_2111952,00.html TIME 100: The List, Catherine, Duchess of Cambridge, and Pippa Middleton
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ক্যাথরিন, ডাচেস অফ কেমব্রিজ |
- "Official website of the British monarchy – HRH The Duchess of Cambridge"। Royal Household। http://www.royal.gov.uk/ThecurrentRoyalFamily/TheDuchessofCambridge/TheDuchessofCambridge.aspx।
- "The Duchess of Cambridge"। The Prince of Wales। http://www.princeofwales.gov.uk/personalprofiles/thedukeandduchessofcambridge/theduchessofcambridge/।
- The Duke and Duchess of Cambridge News and Diary, Life in Pictures, Focus, The Duke of Cambridge, The Duchess of Cambridge, For Children
- Kate Middleton এর কাজ — ওয়ার্ল্ডক্যাটের লাইব্রেরি ক্যাটালগ
- টেমপ্লেট:Guardiantopic
- "Popular girl who caught royal eye", BBC News, 31 March 2005
- "Royal wedding: Family tree", BBC News, 13 April 2011
- Cracroft's Peerage
- Catherine, Duchess of Cambridge — ইন্টারনেট মুভি ডেটাবেজ
| Orders of precedence in the United Kingdom | ||
|---|---|---|
| পূর্বসূরী The Princess Royal |
Ladies HRH The Duchess of Cambridge |
উত্তরসূরী Autumn Phillips |
|
- Articles containing explicitly cited English language text
- কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ তথ্যের সাথে উইকিপিডিয়ার নিবন্ধসমূহ
- ১৯৮২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- সেন্ট অ্যাণ্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র
- বিবাহ অনুযায়ী ব্রিটিশ ডিউকপত্নী
- বিবাহ অনুযায়ী ব্রিটিশ রাজকুমারী
- ক্যাথরিন, ডাচেস অফ কেমব্রিজ
- ইংরেজি অ্যাংলিকান
- ইংরেজি সোশালাইট
- হাউস অফ উইন্ডসর
- মাউন্টব্যাটেনের-উইন্ডসর পরিবার
- মার্লবরো কলেজ শিক্ষিত মানুষ
- সেন্ট অ্যাণ্ড্রুজ স্কুল, পেঙ্গবোর্নে শিক্ষিত মানুষ
- ব্যাকুলব্রের মানুষ
- প্রিন্স উইলিয়াম, কেমব্রিজ ডিউক